জেলা 

বিডিও অফিসে মারধর ও অশান্তির জেরে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা, জেল থেকে ছাড়া পেয়ে বিধায়কের পাশে খেলার মাঠে! বিতর্ক তুঙ্গে

বিশেষ প্রতিনিধি : বিডিও অফিসের ভেতরে ঢুকে মারধর এবং অশালীন আচরণ করার দায়িত্ব গ্রেফতার হয়েছিলেন যে তৃণমূল নেতা সেই তৃণমূল নেতা জেল থেকে জামিন পাওয়ার পর খোদ বিধায়কের পাশে বসে খেলা উদ্বোধন করতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামে।যদিও বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের যুক্তি, একটি ক্রিকেট প্রতিযোগিতার অন্তিম পর্বের খেলা উপলক্ষে আয়োজকদের অনুরোধে অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি। বাকিরা কে কে আসবেন, জানা ছিল না তাঁর। তবে বিতর্ক থামছে না। সদ্য জেল থেকে ছাড়া পাওয়া ওই অভিযুক্ত হলেন আউশগ্রাম ২ নম্বর ব্লকের প্রাক্তন কার্যকরী সভাপতি আহমেদ সামস তাবরিজ ওরফে অরূপ মৃধা।…

আরও পড়ুন
জেলা 

Crime: সরকারি চাকরি পেয়ে ছেড়ে চলে যাবে আশঙ্কায় বর্ধমানের কেতুগ্রামে স্ত্রীর হাতই কেটে দিলেন স্বামী

বাংলার জনরব ডেস্ক : সম্প্রতি স্ত্রী সরকারি নার্সিং হোমে চাকরি পেয়েছিলেন। সরকারি চাকরি পাওয়া স্ত্রী হাতছাড়া হয়ে যেতে পারে এই আশঙ্কায় স্ত্রীর হাত কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি সেই মহিলা। আহত মহিলার নাম রেণু খাতুন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী শরিফুল শেখ এবং তার পরিবারের লোকজন। কেতুগ্রামের কোজলসা গ্রামে শ্বশুরবাড়ি রেণু খাতুনের। তাঁর বাপেরবাড়ি কেতুগ্রামের চিনিসপুর গ্রামে। জানা যায়, চিনিসপুর গ্রামের বাসিন্দা আজিজুল হকের পাঁচ মেয়ে ও তিন ছেলে। ছোট মেয়ে রেণু। ২০১৭ সালের অক্টোবর মাসে কোজলসা গ্রামের বাসিন্দা…

আরও পড়ুন