বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে! গভীর সংকটে গেরুয়া শিবির
বাংলার জনরব ডেস্ক : বিজেপির পরিষদীয় দলে ভাঙন। আজ বৃহস্পতিবার ১৯ শে ফেব্রুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাশিয়াং এর বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
বারবার তাঁর মুখে শোনা গিয়েছিল বাংলা ভাগের দাবি। পাহাড়ি এলাকার উন্নয়নের জন্য উত্তরবঙ্গ আলাদা হওয়া প্রয়োজন বলে বিশ্বাস ছিল তাঁর। বিজেপি সেই আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কিছুই করে উঠতে পারেনি। তাই বিজেপির উপর বরাবর ক্ষুব্ধ কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma)।

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়কের দলবদল নিঃসন্দেহ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের একাংশের মত, বিষ্ণুপ্রসাদ শর্মার (Bishnu Prasad Sharma) হাত ধরে দার্জিলিং পাহাড়ে নিজেদের ভিত শক্ত করতে তৎপর শাসকদল। ছাব্বিশে সেখান থেকে আরও খানিকটা সমর্থন ঘাসফুল শিবিরের ভোটবাক্সে পড়বে বলে আশা। তবে আরেকাংশের মত, বিষ্ণুপ্রসাদ শর্মার দলবদল মোটেই পাহাড়ে ভোটের উপর তেমন প্রভাব ফেলবে না। সেখানকার নির্বাচনী রাজনীতির অঙ্ক সম্পূর্ণ ভিন্ন। এবার কি তাহলে বিষ্ণুপ্রসাদকে তৃণমূলের পতাকা হাতে লড়তে দেখা যাবে? এই প্রশ্ন উঠছে।

