দেশ 

“বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না।” বলে সুপ্রিম কোর্টের প্রতি মিছিল করার দায়ে এবার রাহুলকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের দিকে মিছিল করা নিয়ে এ বার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ওই আচরণের জন্য তাঁর জবাব তলব করেছে আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, “বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না।” মামলার পরবর্তী শুনানির দিনই এ বিষয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। রাহুলের পাশাপাশি নোটিস পাঠানো হয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছে ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদল। গত সোমবার প্রধান বিচারপতি কান্তের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন রাহুলেরা।…

আরও পড়ুন
দেশ 

একত্রবাসের সঙ্গীকে বিয়ে করতে রাজি না-হওয়া মানেই তা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

একত্রবাসের সঙ্গীকে বিয়ে করতে রাজি না-হওয়া মানেই তা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া নয়। সম্প্রতি এক মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, “ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া ভিন্ন হয়। সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে যদি কেউ আত্মহত্যা করেন, তবে সেই ঘটনাকে সবসময় আত্মহত্যায় প্ররোচনা বলে দেওয়া যায় না।” চার বছর আগে, ২০২২ সালে একত্রবাসের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তেলঙ্গানার এক তরুণী আত্মহত্যা করেছিলেন। ওই ঘটনার তরুণীর প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়। এ নিয়ে তরুণীর সঙ্গী এবং সঙ্গীর পরিবারের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এ বার সেই এফআইআর খারিজ করে…

আরও পড়ুন
দেশ 

প্রত্যেক মহিলা যেন রাতে নিরাপদ করে, এটা নিশ্চিত করতে হবে সরকারকে। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দিল্লিতে একের পর এক গণধর্ষণের ঘটনায় এ বার পুলিশকে আরও কঠোর মনোভাব দেখাতে বলল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, যৌন অপরাধের প্রবণতা রয়েছে— এমন সমাজবিরোধীদের মনের মধ্যে ভয় ধরাতে হবে। এমন অপরাধ করলে প্রাণ যেতে পারে— অপরাধীদের মনে এই ভয়টা তৈরি করতে হবে। আদালতের কথায়, “এমন কিছু করেছো, তো মরেছো”— এই ভয়টা থাকতে হবে অপরাধীদের মনে। সম্প্রতি রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় একের পর এক গণধর্ষণের ঘটনায় আলোচনা শুরু হয়েছে গোটা দেশে। রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। পর পর এই ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম…

আরও পড়ুন
দেশ 

ফরম ৬ বদলের অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট! কে দিয়েছে ?কমিশনের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে, নতুন ভোটারের নাম তোলার ফর্ম ৬-এর পরিবর্তন নিয়ে কম বিতর্ক হয়নি। এ নিয়ে গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়ে দাবি করেছিল, ফর্ম ৬ আবেদনের সঙ্গে ভোটারদের যে ঘোষণাপত্র দিতে হয়েছে, তা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এ বার কমিশনের সেই বক্তব্য নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বলল, ফর্ম ৬-এর পরিবর্তনে অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। কারা সেই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তা-ও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ফর্ম ৬ ব্যবহার করে নতুন ভোটারেরা ভোটার তালিকায় নাম…

আরও পড়ুন
কলকাতা দেশ 

বুধবার বেলা দুটোই সংশোধিত ওয়াকফ আইন সংবিধানসম্মত কিনা? আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

বিশেষ প্রতিনিধি : সংশোধিত ওয়াকফ আইন সংবিধান মেনে তৈরি হয়নি এই আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বেলা দুটোই সুপ্রিম কোর্টে শুনানি হবে বলে আজকে চূড়ান্ত তালিকায় প্রকাশ পেয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আবেদন শুনবেন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন এই বেঞ্চের অন্যতম দুই সদস্য। নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকরের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। বুধবার সবগুলি মামলার একত্রে শুনানি শুরু হবে প্রধান বিচারপতি খন্নার বেঞ্চে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ…

আরও পড়ুন
কলকাতা দেশ প্রচ্ছদ 

SSC Recruitment Case : শিক্ষকদের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে কোন আইনজীবী কী বললেন দেখে নিন এক নজরে!

বাংলার জনরব ডেস্ক : বাংলার ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি আজকের মত শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। আজ বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চে এই মামলার শুনানি হয়। উল্লেখ্য এই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত সাতই জানুয়ারি তা পিছিয়ে ১৫ই জানুয়ারি করা হয়। এদিন মূলত বাতিল হওয়ার শিক্ষক-শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরা সওয়ল করেন। এরপর আগামী শুনানিতে সিবিআই ও রাজ্য সরকারের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। আগামী ২৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ঐদিন সিবিআই এবং মূল মামলাকারীর আইনজীবীরা সওয়াল করবেন। এদিন সুপ্রিম…

আরও পড়ুন
কলকাতা দেশ 

Abhishek Banerjee : নিয়োগ দুর্নীতি মামলায় ফের অস্বস্তিতে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় চরম অস্বস্তিতে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মামলায় আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তার সংস্থা  লিপ্‌স অ্যান্ড বাউন্ডস এর যাবতীয় তথ্য ইডির হাতে তুলে দিতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছিল একক বেঞ্চ যে রায় প্রদান করেছে তা সম্পূর্ণভাবে সঠিক এবং…

আরও পড়ুন
দেশ 

Rape Case : ধর্ষণের মামলায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট,এমন টেস্ট কেউ করলে তার বিরুদ্ধেই মামলা দায়ের করা নির্দেশ শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক: ধর্ষণের মামলায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট। ‘রেপ সারভাইভার’ বা ধর্ষণের শিকার হওয়া মহিলাদের যোনিতে আঙুল ঢুকিয়ে এই পরীক্ষা করা হয়। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এই টেস্ট সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও পুরুষতান্ত্রিক মানসিকতার পরিচয়। ভবিষ্যতে ধর্ষণের ঘটনায় ‘টু ফিঙ্গার টেস্ট’ হলে মামলা দায়ের করারও নির্দেশ দিয়েছে আদালত। এদিন ধর্ষণ ও খুনের একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “ধর্ষণ ও যৌন নিগ্রহের মামলায় এই আদালত বহুবার টু ফিঙ্গার টেস্টের বিরুদ্ধে অভিমত দিয়েছে। এই পরীক্ষার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। নির্যাতিতাদের পরীক্ষা করার…

আরও পড়ুন
দেশ 

Muhammad Zubair: ধৃত সাংবাদিক মহম্মদ জুবেরকে মুক্তির নির্দেশের পর উত্তরপ্রদেশ সরকারকেও কড়া ধমক দিল শীর্ষ আদালত, কী কী বলল সুপ্রীম কোর্ট জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার দুপুরে ধৃত সাংবাদিক মহম্মদ জুবেরকে আজই জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজ সন্ধ্যা ছটার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে বলে সুপ্রীম কোর্ট নির্দেশ দিয়েছে। AltNews এর সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ জুবাইর আজ সুপ্রীম কোর্টে জামিনের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রীম কোর্ট আজ তাঁর জামিন মঞ্জুর করে। তবে এই জামিনের আবেদনের বিরোধিতা করে উত্তর প্রদেশের সরকার। এর পর উত্তর প্রদেশ সরকারের আইনজীবিকে রীতিমত ধমক দেন বিচারপতিরা। বিচারপতিরা বলেন,‘‘জুবেরকে ক্রমাগত আটকে রাখা এবং অন্তহীন ভাবে বিভিন্ন কোর্টে মামলায় জড়িয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই।’’…

আরও পড়ুন
দেশ 

AltNews: ‘‘জুবেরকে ক্রমাগত আটকে রাখা এবং অন্তহীন ভাবে বিভিন্ন কোর্টে মামলায় জড়িয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই, বুধবার সন্ধ্যা ছটার মধ্যে মুক্তি দিতে হবে’’ নির্দেশ সুপ্রীম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে সাংবাদিক মহম্মদ জুবেরকে বুধবার সমস্ত মামলায় অন্তর্বর্তিকালীন জামিন দিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে জুবেরকে অবিলম্বে জেল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে তারা। সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন ‘অল্ট নিউজ’-এর সহ-প্রতিষ্ঠাতা। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, বুধবার সন্ধ্যার ৬টার মধ্যে জুবেরকে মুক্তি দিতে হবে। এই রায়দানের সময় আদালতের পর্যবেক্ষণ, ‘‘জুবেরকে ক্রমাগত আটকে রাখা এবং অন্তহীন ভাবে বিভিন্ন কোর্টে মামলায় জড়িয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই।’’ প্রসঙ্গত, জুবেরকে ২৭ জুন গ্রেফতার করে দিল্লি পুলিশ। মূলত বিভিন্ন খবরের সত্যতা যাচাইয়ের কাজ করে ওই বৈদ্যুতিন সংবাদমাধ্যমটি।…

আরও পড়ুন