কলকাতা 

এক তরফা সিদ্ধান্ত নিয়েছেন! জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা গ্রহণ সুপ্রিম কোর্টের!

জাতীয় নির্বাচন কমিশনের (ECI) অন্দরে একতরফা সিদ্ধান্ত গ্রহণ এবং দুই নির্বাচন কমিশনারের মতামতকে তোয়াক্কা না করার গুরুতর অভিযোগে এবার আরও অস্বস্তিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। অন্য দুই নির্বাচন কমিশনারকে পাশ কাটিয়ে তাঁর একচ্ছত্র সিদ্ধান্ত নেওয়ার ইস্যুতে দায়ের করা মামলায় সম্মতি দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী সপ্তাহে এই জনস্বার্থ মামলার শুনানি করতে চলেছে বলে জানা গেছে। মামলায় আর্জি জানানো হয়েছে, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তাঁর সমস্ত প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্ব পালন থেকে বিরত…

আরও পড়ুন
কলকাতা 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে অভিষেক!

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কালীঘাট শিবির। এর আগে তারা কলকাতা হাই কোর্টে মামলা করেছিল। কিন্তু এ বিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে আদালত রাজি হয়নি। তাই হাই কোর্টের ওই অবস্থানকে চ্যালেঞ্জ করে কালীঘাট তৃণমূল সুপ্রিম কোর্টে মামলা করেছে। আগামী সোমবার শীর্ষ আদালতে তৃণমূলের মামলার শুনানি হতে পারে। ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর রয়েছে। কিছু দিন আগে সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকেরা অভিষেক অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। এমনকি, পুলিশের সঙ্গে…

আরও পড়ুন
দেশ 

এস আই আর সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত, তবে ভোটার তালিকায় নাম কাটা গেলে নাগরিকত্ব বাতিল নয়! নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর (SIR Case) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। কোথাও কোনও বেআইনি কিছু নেই। বুধবার এই মামলায় সাফ জানিয়ে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সেইসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দেশজুড়ে যেভাবে এসআইআরের কাজ চলছিল, তেমনই চলবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলি জানিয়েছেন, নির্বাচন কমিশনের এসআইআর করার ক্ষমতা রয়েছে। সাধারণ প্রক্রিয়া থেকে আলাদা বলেই শুধুমাত্র একে বেআইনি বলা যায় না।এই রায় নির্বাচন কমিশনের পক্ষে বড়সড় জয় বলেই মত ওয়াকিবহাল মহলের। বিশেষ নিবিড় সংশোধন বেআইনিভাবে করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে…

আরও পড়ুন
দেশ 

ভোট দিতে পারবেন বিবেচনাধীন ভোটাররা! বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। যার আঁচ পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআরের মূল মামলার শুনানি। ‘এখনও পর্যন্ত ৬০ লক্ষ বিবেচনাধীনের তালিকায় থাকা ১০ লক্ষ লোকের নিষ্পত্তি’, সুপ্রিম কোর্টে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। শীর্ষ আদালতে এসআইআরের মূল মামলার শুনানির দিকে তাকিয়ে আপামর রাজ্যবাসী। ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম এখনও বিবেচনাধীন। আজ সুপ্রিম কোর্টে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি জানান, এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা ১০ লক্ষ লোকের নিষ্পত্তি হয়েছে। এই নিষ্পত্তি প্রক্রিয়ায় যোগ দিয়েছেন আরও ২০০ জুডিশিয়াল অফিসার। যদিও সুপ্রিম কোর্টে মেনকা গুরুস্বামীর (Menaka Guruswamy) সওয়াল,…

আরও পড়ুন
দেশ 

সংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতা এবং বাতিলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে শীঘ্রই শুনানি

বাংলার জনরব ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল ২০১৯ এ তাপ প্রায় ৭ বছর পর শুনতে রাজি হলো সুপ্রিম কোর্ট। ফলে এই আইনের বৈধতা এবং সাংবিধানিক বিধিবদ্ধতা নিয়ে আলোচনা হবে সুপ্রিম কোর্টে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আবেদনগুলি বিবেচনার পরে বিচারপক্রিয়া এগিয়ে নিতে চাইছে শীর্ষ আদালত। ২০১৯ সালের ডিসেম্বরে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। সে বছরের ১৮ ডিসেম্বর সিএএ-র বিরুদ্ধে আর্জির প্রথম শুনানি শুরু হয়েছিল শীর্ষ আদালতে। তার পরেও অবশ্য ২০২০-র ১ জানুয়ারি বিলটি রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছিল।…

আরও পড়ুন
দেশ 

আইপ্যাক মামলার শুনানি আজও হল না শীর্ষ আদালতে! রহস্য? কবে হবে শুনানি?

আজ বুধবারও সুপ্রিম কোর্টে হল না আইপ্যাক মামলার শুনানি। হলফনামা দাখিলের জন্য সময় চাইল ED। সলিসিটর জেনারেল বুধবার আদালতে আর্জি জানান, ED-র হলফনামা তৈরি হয়ে গেলেও, এখনও অফিসিয়ালি ফাইল করা হয়নি, তাই যেন শুনানির জন্য অন্য দিন দেওয়া হয়। তখন পরবর্তী দিন দেওয়া হয় ১৮ মার্চ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় ১০ ফেব্রুয়ারির শুনানি পিছিয়ে আজ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর হলফনামার জবাবে সুপ্রিম কোর্টে ED কী বলে, সেদিকেই নজর ছিল সবার। কিন্তু, এদিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতিদের জানান, ED-র তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেলেও…

আরও পড়ুন
কলকাতা দেশ 

SIR in Bengal verdict in Supreme Court : এস আই আর নিয়ে শীর্ষ আদালতের কাঠগোড়ায় নির্বাচন কমিশন!

বাংলার জনরব ডেস্ক :  পশ্চিমবঙ্গে এস আই আর এর নাম করে অযথা সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ১২ই জানুয়ারি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর চিঠিকে কতটা গুরুত্ব দেবেন জ্ঞানেশ কুমার তা বলা না গেলেও সুপ্রিমকোর্ট কিন্তু এই অভিযোগ কে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। বাংলার এস আই আর নিয়ে ১২ জানুয়ারি সোমবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। এই শুনানিতে বেনজীর আইনি লড়াইয়ের সাক্ষী রইল দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজের ধরন এবং স্বচ্ছতা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে কড়াকড়িভাবে নোটিশ ইস্যু…

আরও পড়ুন
দেশ 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে এজলাসেই জুতো ছুঁড়লেন এক বয়স্ক! স্লোগান তুললেন, ‘সনাতনের অপমান ভারত সহ্য করবে না’ এরপর কী বললেন প্রধান বিচারপতি?

বাংলার জনরব ডেস্ক : বিদ্বেষ আমাদের দেশে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন দেশের প্রধান বিচারপতি ও নিরাপদ নন। পুজোর পর সোমবার সকালে সুপ্রিম কোর্টে নিয়মিত কাজ শুরু হলে প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক বয়স্ক ব্যক্তি। যদিও বেঞ্চ অবধি পৌঁছায়নি জুতোটি। তবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। পরে প্রধান বিচারপতি বলেন, আদালত কক্ষের মধ্যে এই বিস্ময়কর ঘটনায় আমি বিচলিত নই। তাঁর কথায়, “এই ধরনের জিনিসে প্রভাবিত হওয়ার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি।” প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দিনের প্রথম মামলা শুনতে সবে শুরু করেছিলেন প্রধান বিচারপতি। সেই সময়…

আরও পড়ুন
কলকাতা দেশ 

বুধবার বেলা দুটোই সংশোধিত ওয়াকফ আইন সংবিধানসম্মত কিনা? আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

বিশেষ প্রতিনিধি : সংশোধিত ওয়াকফ আইন সংবিধান মেনে তৈরি হয়নি এই আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বেলা দুটোই সুপ্রিম কোর্টে শুনানি হবে বলে আজকে চূড়ান্ত তালিকায় প্রকাশ পেয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আবেদন শুনবেন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন এই বেঞ্চের অন্যতম দুই সদস্য। নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকরের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। বুধবার সবগুলি মামলার একত্রে শুনানি শুরু হবে প্রধান বিচারপতি খন্নার বেঞ্চে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ…

আরও পড়ুন
দেশ 

সংবিধান চালু হওয়ার ৭৫ বছর পরে পুলিশকে বোঝাতে হবে বাক স্বাধীনতার মানে? কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে এফআইআর খারিজ করে বলল সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি : কংগ্রেস সাংসদ তথা জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সাংসদ ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে গুজরাট পুলিশের দায়ের করা এফআইআর খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।সেই সঙ্গে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চ শুক্রবার বলেছে, ‘‘বাক্‌স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, স্বাধীন চিন্তাভাবনা একটি সুস্থ, সভ্য সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি ছাড়া সংবিধানের ২১ অনুচ্ছেদে বর্ণিত নিশ্চিন্ত ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করা অসম্ভব। কবিতা, নাটক, শিল্প, ব্যঙ্গচিত্র, সাহিত্য জীবনকে সমৃদ্ধ করে।’’ ইনস্টাগ্রামে ইমরানের পোস্ট করা একটি ভিডিয়োর জেরে ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল গুজরাতে। ওই ভিডিয়োয় প্রচারিত কবিতা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক শান্তি…

আরও পড়ুন