দেশ 

Zubair: সাংবাদিক মহম্মদ জুবের বিরুদ্ধে উত্তরপ্রদেশের দায়ের মামলা নিয়ে এখনই পদক্ষেপ নয়,নির্দেশ সুপ্রিম কোর্টের, এর নেপথ্যে ‘দুষ্ট চক্রের’ হাত দেখছে শীর্ষ আদালত

সাংবাদিক মহম্মদ জুবের আজ সোমবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন না। তবে তিনি সাময়িক স্বস্তি পেলেন। এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির আগে উত্তরপ্রদেশের পাঁচটি মামলা নিয়ে সে রাজ্যের পুলিশ জুবেরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। এদিন সুপ্রিম কোর্ট রীতিমত সাংবাদিক মহম্মদ জুবেরের প্রতি এই ধরনের আচরণের নেপথ্যে ‘দুষ্ট চক্রের’ হাত দেখেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুলাই, বুধবার। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় জুবেরের বিরুদ্ধে ছ’টি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা জুবের। পাশাপাশি, জামিনের আবেদনও করেন তিনি। সোমবার সুপ্রিম…

আরও পড়ুন
দেশ 

Live In Relationship: প্রাপ্ত বয়স্ক কোনও মহিলা যদি স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে সহবাস করেন ,সম্পর্কের ভাঙনে আনা যাবে না ধর্ষণের অভিযোগ, বলল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : প্রাপ্ত বয়স্ক কোনও মহিলা যদি স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে সহবাস করেন, পরবর্তী সময়ে সম্পর্ক ভেঙে গেলে ওই মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করতে পারেন না, সহবাস সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তকে জামিন দিতে গিয়ে এমনই জানাল সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিক্রম নাথের বেঞ্চ। রাজস্থানের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা করেন এক মহিলা। মহিলার অভিযোগ, বছর চারেক আগে ২১ বছর বয়সে তিনি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের একটি কন্যাসন্তানও হয়। ১৯ মে রাজস্থান হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন অভিযুক্ত।…

আরও পড়ুন
দেশ 

Nupur Sharma: নূপুরের মন্তব্যের জন্যই অশান্তি! সুপ্রিম-পর্যবেক্ষণের নিন্দায় আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দিলো না অ্যাটর্নি জেনারেল

বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পর্যবেক্ষণের সমালোচনার মামলায় প্রাক্তন বিচারক ও আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার অনুমতি দিলেন না দেশের অ্যাটর্নি জেনারেল। আইনজীবী সিআর জয় সুকিন অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালের কাছে দিল্লি হাই কোর্টের বিচারপতি এসএন ধিংড়ার বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার অনুমতি চেয়ে আবেদন করেন। বেণুগোপালকে পাঠানো আবেদনে ওই আইনজীবী লিখেছেন, ‘সুপ্রিম কোর্ট নূপুর মামলায় যে পর্যবেক্ষণ দিয়েছে তাকে দায়িত্বজ্ঞানহীন, বেআইনি এবং অনৈতিক বলে অভিহিত করেছেন বিচারপতি ধিংড়া।’ পাশাপাশি সুকিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কড়া সমালোচনার অভিযোগে অতিরিক্ত সলিসিটর জেনারেল আমন লেখি ও প্রবীণ…

আরও পড়ুন
দেশ 

AltNews : অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জুবেইরের জামিনের মেয়াদ সুপ্রিম কোর্ট বৃদ্ধি করলেও এখনো জেলেই কাটাতে হবে প্রখ্যাত এই সাংবাদিককে কেন? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : ধৃত সাংবাদিক মুহাম্মদ জুবেইরের জামিনের মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট। কিন্তু তা সত্বেও প্রখ্যাত এই সাংবাদিককে জেলেই থাকতে হবে।কারণ সুপ্রিম কোর্ট জুবেইরের বিরুদ্ধে একটি মামলায় জামিন বৃদ্ধি করলেও বাকি মামলাগুলিতে এখনও বিচারবিভাগীয় হেফাজতেই রয়েছেন জুবেইর। আপাতত দিল্লির একটি জেলে রয়েছেন তিনি। সোমবার লখিমপুর আদালত তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে। সুপ্রিম কোর্ট যে মামলাটিতে জুবেইরের জামিন বৃদ্ধি করেছে, সেটি আদতে উত্তরপ্রদেশের সীতাপুরের একটি মামলা। জুবেইরের বিরুদ্ধে এই মামলাটি করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। তাঁর একটি পুরনো টুইটের ভিত্তিতে। জুবইেরের এলাহাবাদ হাই কোর্টে ওই মামলা খারিজ করার আবেদন জানালে…

আরও পড়ুন
দেশ 

Vijay Mallya: আদালতের নির্দেশ অমান্য করা এবং তথ্য গোপন করার দায়ে বিজয় মাল্যের সাজা ঘোষণা সুপ্রিম কোর্টের, দু’হাজার টাকা জরিমানা, চার মাসের জেল!

বাংলার জনরব ডেস্ক : আদালতের কাছে তথ্য গোপন এবং আদালতের নির্দেশ অমান্য করার দায় দেশের পলাতক ঋণ খেলাপি ব্যবসায়ী বিজয়মাল্য সাজা ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। এ থেকে প্রমাণিত হলো আইনের চোখে সবাই সমান। ৯ হাজার কোটি টাকা ভারতীয় মানুষের আত্মসাৎ করার পরেও তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এবার সুপ্রিম কোর্ট সরাসরি বিজয় মাল্যের বিরুদ্ধে ২০০০ টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিল। জরিমানার টাকা না দিতে পারলে আরো দুমাস জেল খাটতে হবে। আজ সোমবার দেশের শীর্ষ আদালত এ-ও বলেছে, নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের প্রায় ৩১৭ কোটি ৬৩ লক্ষ…

আরও পড়ুন
দেশ 

AltNews : শর্ত সাপেক্ষে সত্যতা যাচাই করার সংবাদমাধ্যম অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ জুবেরকে জামিন দিল শীর্ষ আদালত,কবে মুক্তি পাবেন ?

বাংলার জনরব ডেস্ক : সাংবাদিক মহম্মদ জুবেরের জামিনের আবেদন আজ শুক্রবার মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে এখনই মুক্তি পাচ্ছেন না এই সংবাদিক। উল্লেখ্য,‘হিন্দু শের সেনা’ নামে একটি সংগঠনের প্রধান ভগবান শরন উত্তরপ্রদেশের সীতাপুরে সত্যতা যাচাই করার সংবাদমাধ্যম অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবেরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ইচ্ছাকৃত এবং অসৎ উদ্দেশ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা) এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলাতেই তাকে শুক্রবার পাঁচ দিনের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্ত, তিনি কোনও টুইট করতে পারবেন না এবং দিল্লির বাইরে যেতে পারবেন না। প্রসঙ্গত, জুবেরের ২০১৮…

আরও পড়ুন
দেশ 

Alt News: দিল্লী পুলিশের হাতে ধৃত জুবেরের জামিনের আবেদনের শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট, আগামীকালই শুনানির সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : সততা যাচাই করার সংবাদ মাধ্যম আল্ট নিউজ এর অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবায়ের জামিনের মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। জানা গেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না নির্দেশে এই মামলার শুনানি আগামীকাল শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জে কে মহেশ্বরীর একটি অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এন ভি রামান্নার ছাড়পত্রের ভিত্তিতে আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। শীর্ষ আদালত সূত্রের খবর, শুক্রবারই খবরের সত্যতা যাচাই করার সংবাদমাধ্যম অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবেরের জামিনের আবেদনের শুনানি হতে পারে। জুবেরকে…

আরও পড়ুন
দেশ 

Nupur Sharma: ‘দুর্ভাগ্যজনক’ ও ‘ নজিরবিহীন’ ! নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে সুপ্রিম-মন্তব্যের প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলাদের একাংশের খোলা চিঠি

বাংলার জনরব ডেস্ক : নূপুর শর্মাকে দেশের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য নূপুরই দায়ী বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। এ নিয়ে ইতি মধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছে। এবার এই ইস্যুতে সমালোচনায় সরব হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলারা। নূপুর সম্পর্কে উচ্চ আদালতের দুই বিচারপতির এ হেন মন্তব্যের সমালোচনা করে খোলা চিঠি লিখলেন ১৫ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ৭৭ জন প্রাক্তন আমলা ও সশস্ত্র বাহিনীর ২৫ জন অবসরপ্রাপ্ত আধিকারিক। নূপুর সম্পর্কে উচ্চ আদালতের দুই বিচারপতি যে মন্তব্য করেছেন, তা ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম করেছে এবং…

আরও পড়ুন
দেশ 

Nupur Sharma : নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে ভর্ৎসনা করেছে তা ফেরাতে হবে, এই দাবি করে পাল্টা পিটিশন জমা পড়ল শীর্ষ আদালতে

বাংলার জনরব ডেস্ক: আজ শুক্রবার সকালে এক মামলার শুনানিতে বিজেপির বহিষ্কৃত জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে তিরস্কার করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য হল নুপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর বিরুদ্ধে মন্তব্য করে দেশের সংহতিকে বিপন্ন করেছেন। তাঁর তার এই অপকর্মের জন্যই দেশে আগুন জ্বলছে এমনকি উদয়পুরের যে মারাত্মক এবং ভয়ানক ঘটনাটি ঘটেছে তার পেছনেও নূপুর শর্মার ওই বিতর্কিত মন্তব্যটি দায়ী বলে বিচারপতিতা মন্তব্য করেছেন। সুপ্রিম কোর্টের এই মন্তব্যের কয়েক ঘন্টা পরে নতুন একটি পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে। এই পিটিশনে বলা হয়েছে, বিচারপতি কান্ত নূপুরকে নিয়ে যে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

Nupur Sharma: ‘দেশ জুড়ে অশান্তির জন্য নূপুর শর্মাই দায়ী দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর,তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন!’,বলল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক :  বিজেপির বহিস্কৃত জাতীয় মুখপাত্র নূপুর শর্মা হজরত মুহাম্মদ সা. নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।আজ শুক্রবার  দেশে এই মুহূর্তে যে অশান্তি চলছে তার জন্য একা নূপুরকেই দায়ী করেছে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে, এরকম করেছেন যা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’ তাঁর বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নূপুর।…

আরও পড়ুন