কলকাতা 

বাংলা মমতা মুক্ত হয়েছে এবার দিল্লিকে রাহুল মুক্ত করার আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

এবার দিল্লি থেকে রাহুল মুক্ত করার ডাক দিলেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। আজ সোমবার কলকাতা ধর্মতলায় বিজেপির গণতন্ত্র বাঁচাও ও অরাজকতা হটাও কর্মসূচিতে যোগ দিয়ে এই আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, বাংলা যেমন মমতামুক্ত হয়েছে তেমন দিল্লিকেও রাহুলমুক্ত করতে হবে। এই সভা থেকেই বিরোধীদের তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি এসআইআরের ‘আসল’ অর্থ স্পষ্ট করে দেন। তিনি জানান, “এসআইআরের অর্থ হল, অনুপ্রবেশকারী ভাগাও”। এসআইআর ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব বিরোধীরা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে সভা করেন বিজেপি বিরোধী ‘ইন্ডি’ জোট। বিরোধীদের এই ‘মিথ্যাচারের’…

আরও পড়ুন
জেলা 

বাম ও তৃণমূল জামানার অত্যাচারের ফাইল এবার খুলতে চলেছে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার!

দু’বছর আগে লোকসভা ভোটের সময়ে গন্ডগোল থেকে ১৭ বছর আগের রাজনৈতিক ঘটনা, তৃণমূল জমানা থেকে বাম আমলের নানা মামলার হিসেব হবে এ বার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল এবং সিপিএমকে এক পঙ্‌ক্তিতে ফেলে জঙ্গলমহল থেকে তাঁর ঘোষণা, খুলছে নন্দীগ্রামের ‘অপারেশন সূর্যোদয়’ ফাইল। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শাসক তৃণমূলের একের পর ‘রাজনৈতিক আক্রমণের’ তথ্য তিনি তুলে ধরেন বক্তৃতায়। টেনে আনেন ২০২৪ সালে মে মাসে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ‘মারধরের’ প্রসঙ্গও। ঝাড়গ্রামে ভোটগ্রহণের দিন তৃণমূলের হামলার শিকার হয়েছিলেন…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে কৌস্তুভ বাগচী

বিজেপি নেতা মণীশ শুক্লের খুনে অভিযুক্তদের সঙ্গে মন্ত্রী অর্জুন সিংহের ছবি দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। সেই থেকে পাশাপাশি দুই বিধানসভার বিজেপি বিধায়কের গোষ্ঠীর মধ্যে তরজা অব্যাহত। এ বার ব্যারাকপুরে বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন কৌস্তুভ! শুক্রবার তাঁকে ঘিরে বিক্ষোভের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সুর শোনা গেল কৌস্তুভের গলায়। পাশাপাশি, পরিবহণমন্ত্রী অর্জুনকে নিশানা করে জানালেন, তিনি অন্য দলে টিকিট না-পেয়ে দল বদলে বিজেপিতে যোগ দেননি। মনে করালেন ২০২৪ সালের মার্চে ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সমাবেশে অর্জুনের উপস্থিতি। এবং তার অব্যবহিত পর বিজেপিতে যোগদানের…

আরও পড়ুন
দেশ 

অবশেষে নাগপুর আসন জিতে চমক দিল কংগ্রেস!

বাংলার জনরব ডেস্ক : অবশেষে কংগ্রেসের খাতা খুলল। যদিও চার রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জোট সংগীত ইন্ডিয়া জোট ভালো ফল করলেও কংগ্রেস সে অর্থে ভালো ফল করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত আরএসএসের সদর দফতর নাগপুরের আসনটি কংগ্রেস ধরে রাখতে সমর্থ হয়েছে। শেষ পর্যন্ত খাতা খুলেছে কংগ্রেস। তা-ও ‘বড়’ আসন নাগপুরে। এটি শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শক্ত ঘাঁটিই নয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসেরও দুর্গ। তাঁর নিজের এলাকা। সম্মান বাঁচানোর লড়াইয়ে সেই নাগপুরে শেষ পর্যন্ত জিতে নিল কংগ্রেস। খাতা খোলা নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোঁচার জবাব দিয়েছে কংগ্রেস। মোদীর…

আরও পড়ুন
দেশ 

বিধান পরিষদ নির্বাচনে উত্তরপ্রদেশে বড় সাফল্য সমাজবাদী পার্টির, কর্নাটকে বিপর্যস্ত কংগ্রেস!

বিধান পরিষদ নির্বাচনে মোদী গড়ে ধাক্কা খেল বিজেপি। এই আসন নিজেদের দখলে রাখল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। ১১ আসনে দুই দলের মধ্যে জোর টক্কর চলছে। ইতিমধ্যেই ৫ আসনে জিতেছে বিজেপি। একটিতে এগিয়ে আছে। তিনটি আসনে জিতেছে এসপি। এগিয়ে দু’টিতে। যদিও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ৬টি আসনের জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে শিক্ষকদের জন্য সংরক্ষিত পাঁচটি আসন এবং একটি স্নাতকদের জন্য সংরক্ষিত আসন। বারাণসীতে শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে জিতেছে এসপি। বারাণসীর শিক্ষক সংরক্ষিত আসনে বিজেপির প্রমোদকুমার মিশ্রকে ৪,৮৯৮ ভোটে হারিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব। উল্লেখ্য, ২০২০ সালের…

আরও পড়ুন
জেলা 

তালদির সিপিএম পার্টি অফিসে ভাঙচুর! সিলিং ফ্যানও খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, বামেদের নিশানায় বিজেপি আরএসএস, তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার রাত পর্যন্ত পার্টি অফিসে কর্মীরা ছিলেন সেখানে বসে আলোচনা হয়েছে বৈঠক হয়েছে। শনিবার সকালে গিয়ে দেখা গেল পুরো অফিসে লণ্ডভণ্ড হয়ে গেছে। ভাঙচুর করা হয়েছে টিভি আলমারি সুইচ বোর্ড টেবিল চেয়ার এমনকি সিলিং ফ্যানও খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি এলাকার সিপিএম পার্টি অফিসে। সিপিএমের অভিযোগ এই ঘটনার সঙ্গে আরএসএস বিজেপির দুষ্কৃতীরা জড়িত আছে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। গত কয়েকদিনে রাজ্যজুড়ে সিপিএমের একাধিক পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে।…

আরও পড়ুন
জেলা 

ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য গ্রেফতার প্রৌঢ়

ফেসবুকে লাইভ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে পরিচিত মন্তব্য করার দায়ে ব্যান্ডেল থেকে গ্রেফতার করা হয়েছে কার্তিক বণিক নামে এক ব্যক্তিকে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনির বাসিন্দা। নাম কার্তিক বণিক। এলাকাবাসী তাঁকে বাবু নামে চেনেন। ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাবুর বিরুদ্ধে পুলিশে যায় বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন চুঁচুড়া থানায়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাবুর গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মাত্র পাঁচ মাসে…

আরও পড়ুন
দেশ 

আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান রাহুল ভোট চুরি ইস্যুতে ফের বিরোধী দলনেতাকে নিশানা শাহের

ভারতে আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস। পরাজয়ের অজুহাত হিসেবে তাই তারা ‘ভোট চুরি’র অভিযোগ তুলছে, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নিজের ৬২তম জন্মদিনে দিল্লিতে যমুনা নদী পরিষ্কারের লক্ষ্যে ৮,৯৪১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন শাহ। সেখান থেকেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীকে কটাক্ষ করেছেন। খোঁচা দিয়েছেন রাহুলের ঘন ঘন বিদেশ সফর নিয়েও। শাহের দাবি, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান রাহুলেরা। তাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে তাঁদের এত আপত্তি। এসআইআর বাতিলের দাবিতে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী…

আরও পড়ুন
দেশ 

প্যারিস থেকে ফেরার পর দিল্লি বিমানবন্দরে তিন ঘন্টা আটক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, দিতে হয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে নিশানা আপের

প্রায় তিন ঘণ্টা দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বন্দি’ করে রাখা হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। এমনটাই দাবি করল তাঁর দল আম আদমি পার্টি। বিরোধী শিবিরের নেতা হওয়ায় ইচ্ছাকৃত ভাবে তাঁকে এমন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করছেন আপ নেতারা। গোটা বিষয়টিতে আঙুল তোলা হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের দিকে। অভিযোগ, ভগবন্তের থেকে ৫০ হাজার টাকা জরিমানাও নেওয়া হয়েছে। কিন্তু কী কারণে জরিমানা, তা স্পষ্ট নয়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী সম্প্রতি ফ্রান্স সফরে গিয়েছিলেন। প্যারিস থেকে ফেরার পরেই দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকানো হয় বলে অভিযোগ। আপের দাবি, বিমানবন্দরে আধিকারিকেরা স্বীকার করে…

আরও পড়ুন
দেশ 

গুজরাটের পুর নির্বাচনে গেরুয়া ঝড়!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাতে নিরঙ্কুশ জয়ের ধারাবাহিকতা বজায় রাখল বিজেপি। ‘ভোটচুরি’ এবং ‘এসআইআর-অনিয়ম’ নিয়ে দেশজোড়়া আন্দোলনের আবহেও তিন পুরসভাতেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে পদ্ম শিবির। গাঁধীনগর পুরসভার মোট ৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৩৮টি আসনে জিতেছে। কংগ্রেস ৫ এবং নির্দল প্রার্থী জিতেছেন ১টি ওয়ার্ডে। গুজরাতের রাজধানী শহরে ২০২১ সালের পুরভোটে বিজেপি ৪১টি ওয়ার্ডে জিতেছিল। সে বার কংগ্রেস ২টি ওয়ার্ডে জিতলেও তাদের আসন এ বার বেড়েছে। অন্য দিকে, গত বার ১টি ওয়ার্ডে জেতা আম আদমি পার্টি (আপ)-র ঝুলি এ বার শূন্য। গাঁধীনগরের পাশাপাশি…

আরও পড়ুন