সিপিএমের জন্যই রাজ্যে বিজেপি হেরেছে দাবি শুভেন্দুর
বিশেষ প্রতিনিধি : সিপিএমের ভোট কাটার কারনে বেশ কয়েকটি আসনে বিজেপি হেরে গেছে বলে দাবি করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ রেড রোডে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি যেমাত্র বারটি আসন পেয়েছে তার জন্য সিপিএম দায়ী। কারণ সিপিএম অনেক আসনে ভোট কেটে নিয়ে তৃণমূলকে জিততে সাহায্য করেছে।
উদাহরণস্বরূপ তিনি যাদবপুর লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের উদাহরণ দিয়েছেন। একইভাবে দেখা যাবে বেশ কয়েকটি লোকসভা আসনে যেমন আরামবাগ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়ের নেপথ্যে সিপিএমের অবদান রয়েছে। ওখানে সিপিএম প্রার্থী প্রায় এক লাখের মতো ভোট পেয়েছে। অথচ তৃণমূল প্রার্থী আরামবাগ লোকসভা কেন্দ্রের জয়ী হয়েছে মাত্র সাড়ে পাঁচ হাজার ভোটের ব্যবধানে।

তবে শুভেন্দু অধিকারী যাই বলুক না কেন একটা ব্যাপার তো পরিষ্কার যে বিজেপির জনসমর্থন এ রাজ্যে কমেছে। বামেদের এই উত্থান অনেকটাই আগামী দিনে বিজেপিকে দুর্বল করে দেবে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে শুভেন্দুর বক্তব্যের সঙ্গে আমরাও একমত এই কারণেই যে সিপিএম দল ছিল বলেই বিজেপি যেমন এখানে তাদের আগ্রাসন চালাতে পারেনি একই রকম ভাবে সিপিএম ভোট কাটার কারণেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে। অর্থাৎ তৃণমূলের প্রতি জনসাধারণের যে ক্ষোভ ছিল সেটা খুব স্বাভাবিক। কিন্তু তাতে খুব বেশি কাজ হবে বলে আমাদের মনে হয় না। বিজেপি এখানে হেরেছে মূলত গোষ্ঠী কোন্দল এবং সংগঠনের দুরবস্থার জন্য।

