দেশ 

আসুন সত্যের পক্ষে থাকি দেশবাসীকে এই আহ্বান জানিয়ে সত্যাগ্রহ ওয়েবসাইট চালু করলেন রাহুল গান্ধী!

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাহুল গান্ধীর নেতৃত্বে চালু হলো সত্যাগ্রহ নামের একটি ওয়েবসাইট।  দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলনের খবরা খবর এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি জানিয়েছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দাবিতে নানা সংগঠন ও সাধারণ মানুষের আন্দোলনের খবর থাকবে। সেই সঙ্গে কোনও ব্যক্তি বা সংগঠন যদি কোনও আন্দোলনের তথ্য দিতে বা আন্দোলনে সাহায্য চাইতে চান, সে ব্যবস্থাও রয়েছে নতুন ওয়েবসাইটে। ওয়েবসাইট উদ্বোধনের ভিডিয়ো-বার্তায় রাহুল বলেন, ‘‘দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নিজের অধিকারের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। কেউ…

আরও পড়ুন
দেশ 

বিহারে বিধান পরিষদ নির্বাচন ঘিরে কংগ্রেস আরজেডির দ্বন্দ্ব!

বাংলার জনরব ডেস্ক : বিহারে বিধান পরিষদের ৮টি আসনের নির্বাচন ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক আরজেডি এবং কংগ্রেসের মধ্যে সংঘাত প্রকাশ্যে চলে এল। লালুপ্রসাদ, তেজস্বী যাদবের দলের একতরফা প্রার্থী ঘোষণার প্রতিবাদ জানিয়ে এ বার পাল্টা প্রার্থী ঘোষণা করল রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়্গের দল। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বৃহস্পতিবার ৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। আগামী ২৩ অক্টোবর, ২০২৬ তারিখে বিহার বিধান পরিষদের ৪টি স্নাতক এবং ৪টি শিক্ষক নির্বাচনী এলাকার জন্য ভোটগ্রহণ হবে। গত মাসে আরজেডি একতরফা ভাবে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তার জবাবে কংগ্রেস বৃহস্পতিবার ৫টি আসনে…

আরও পড়ুন
জেলা 

প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল, লোভনীয় প্রস্তাব দিয়েছিল পুলিশ দাবি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের

নির্বাচনে লড়াই করার জন্য নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর মুক্তি পেয়েই তিনি দাবি করলেন, প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। এমনকি, লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছিল। প্রস্তাব দিয়েছিল খোদ পুলিশ! নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা ওই কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করবেন। তার কয়েক ঘণ্টার মধ্যে মিলনকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের পুরনো খুনের মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার জেল থেকে বেরিয়েছেন মিলন।…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির হলফনামা নিয়ে কংগ্রেসের মামলা খারিজ করল হাই কোর্ট

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল কংগ্রেস। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। শুক্রবার এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল আদালত। হাসিরানির নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। তাদের অভিযোগ ছিল যে, নির্বাচন কমিশনের কাছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাসিরানি যে মাধ্যমিকের শংসাপত্র জমা দিয়েছেন, তাতে ১৯৬৫ সালে মাধ্যমিক পাশের কথা বলা আছে। অথচ, প্রার্থী জানিয়েছেন, তাঁর বয়স ৬০ বছরের বেশি। সেই হিসেবে ১৯৬৬ সাল নাগাদ তাঁর জন্ম। কী ভাবে জন্মের আগেই মাধ্যমিক পাশ করে ফেললেন তিনি,…

আরও পড়ুন
দেশ 

শাসক দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন অভিযোগে লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনছে বিরোধীরা

এবার লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা! গত কয়েক দিনের লোকসভা অধিবেশনে শাসক-বিরোধী দ্বন্দ্ব তুঙ্গে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর শারীরিক হামলার আ্রশঙ্কায় অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা। বিষয়টিকে ভালো ভাবে নেয়নি কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলি। সূত্রের খবর, শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে এবার ওমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্ততি নিচ্ছে বিরোধীরা। এর জন্য ২০ দিনের নোটিস প্রয়োজন হয়। বিরোধীদের অভিযোগ, একাধিক বিষয়ে আলোচনার দাবি জানালেও ক্ষমতাসীন সরকার আলোচনার অনুমতি দিতে রাজি নয়। এমনকী বিরোধী দলের…

আরও পড়ুন
দেশ 

Arrest Warrant Goutam Adani For bribery Case in America আদানিকে নিয়ে উত্তপ্ত হতে পারে লোকসভার অধিবেশন, সর্বদল বৈঠকে ইঙ্গিত প্রধান বিরোধীদল কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : আগামীকাল ২৫ শে নভেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এই উপলক্ষে রবিবার সকালে সংসদে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে আমেরিকায় ঘুষখান্ডে অভিযুক্ত শিল্পপতি গৌতম আদানি গোষ্ঠীকে সংসদে আলোচনা চাইলো।অধিবেশনে আদানি গোষ্ঠীর বিষয়ে আলোচনা ছাড়াও মণিপুরের অশান্তির প্রসঙ্গ নিয়েও আলোচনা চেয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গেরা। সর্বদল বৈঠকের পর এ কথা জানিয়েছেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। এর পাশাপাশি দিল্লির দূষণ এবং ঘন ঘন ট্রেন দুর্ঘটনার মতো বিষয়গুলি নিয়েও সংসদে আলোচনা করতে চাইছে কংগ্রেস। আমেরিকার আদালতে সম্প্রতি ‘প্রমাণ-সহ অভিযোগপত্র’ (ইনডিক্টমেন্ট)…

আরও পড়ুন
দেশ 

‘পেপার লিক সরকার’ প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে মোদি সরকারকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক :  মোদী সরকারকে পেপার লিক সরকার বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।কংগ্রেস সদর দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) আয়োজিত নেট-এর পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে তীব্র ভাষায় প্রধানমন্ত্রী মোদীর সরকারকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, ‘‘মধ্যপ্রদেশে যে ব্যাপম প্রশ্ন ফাঁস দুর্নীতি হয়েছিল। গুজরাত, উত্তরপ্রদেশের মতো রাজ্যে গত কয়েক বছরে ধারাবাহিক ভাবে যেমন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, এ বার মোদী সেটাই ভারত জুড়ে চালু করতে চাইছেন।’’ চলতি বছরের গোড়ায় মণিপুর থেকে গুজরাত পর্যন্ত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করার সময়…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভার উপনির্বাচনে রায়গঞ্জ ও বাগদা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষনা করলো কংগ্রেস

বিশেষ প্রতিনিধি : বাম কংগ্রেস জোট অক্ষুন্ন রেখেই পশ্চিমবাংলার চারটি বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল এ আই সি সি। আজ মঙ্গলবার দিল্লি থেকে এই ঘোষণা করা হয়েছে, বিধানসভার উপনির্বাচন উপলক্ষে মোট তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি হলো হিমাচল প্রদেশ এবং অন্য দুটি হলো পশ্চিমবাংলার বাগদা ও রায়গঞ্জ বিধানসভা। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত। বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন অশোক হালদার। উল্লেখ্য বাগদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। এই কেন্দ্রটি সিপিএম ফরওয়ার্ড ব্লককে ছেড়েছে। এই কেন্দ্রে…

আরও পড়ুন
দেশ 

বাংলায় কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে হাই কমান্ড নয় অধীরের কথাকে গুরুত্ব দিতে হবে সোনিয়া ও রাহুলকে

সেখ ইবাদুল ইসলাম : পঞ্চম দফার নির্বাচন শুরুর আগেই পশ্চিমবাংলায় কংগ্রেস দলের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তারা বাইরে থেকে সমর্থন করবে। আর এর প্রতিক্রিয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কৌশলকে চালাকি বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যিনি নিজে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গেছেন। তিনি যে পরে জোটকে সমর্থন করবেন। এটা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অধীর চৌধুরীর ভাষায়, ‘‘উনি (মমতা) জোট থেকে পালিয়ে গিয়েছেন। ওঁর কোনও…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Nawshad Siddiqui: রাজ্যের ১৭ লোকসভা কেন্দ্রে প্রার্থী দিল আইএসএফ ! সাফল্য না পেলে পরিণতি হবে মুসলিম লীগের মত?

সেখ ইবাদুল ইসলাম : বামেদের সঙ্গে জোট বিচ্ছিন্ন করার পর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এককভাবে এই রাজ্যে ১৭ টি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে। সদ্য জন্ম নেওয়া একটি রাজনৈতিক দল যেভাবে বামেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে লোকসভা ভোটের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তাতে হিতে বিপরীত হলে অস্তিত্ব বিপন্ন হতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। আইএসএফ একটি আবেগ একটি উচ্ছ্বাস বলা যেতে পারে। ফুরফুরা শরীফের পীরজাদা এর উদ্যোগে এর যাত্রা শুরু। দক্ষিণবঙ্গের মুসলিম সমাজের মধ্যে কিছুটা প্রভাব যে পড়েছে তা স্বীকার করতেই হবে। তারমানে এটা নয় যে লোকসভা ভোটের…

আরও পড়ুন