কলকাতা 

দলের নেতা কর্মীদের বেআইনিভাবে গ্রেফতার করছে পুলিশ, মানবাধিকার কমিশনের দারস্থ হুমায়ুন কবীর

বেআইনি ভাবে তাঁর দলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এমনই অভিযোগ নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এ নিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বুধবার সকালে দলের বেশ কয়েক জন কর্মী এবং তাঁদের পরিবারকে নিয়ে মানবাধিকার কমিশনের দফতরে উপস্থিত হয়েছিলেন হুমায়ুন। তাঁর অভিযোগ, রেজিনগরে উপনির্বাচনের আগে তাঁর দলের নেতা-কর্মীদের হেনস্থা করছে পুলিশ। মূলত বেলডাঙা, নওদা এবং শক্তিনগর থানার পুলিশের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে অভিযোগ করেছেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের কথায়, ‘‘একতরফা ভাবে আমার দলের কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে। তাঁদের বাড়িঘরে হানা…

আরও পড়ুন
জেলা 

প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল, লোভনীয় প্রস্তাব দিয়েছিল পুলিশ দাবি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের

নির্বাচনে লড়াই করার জন্য নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর মুক্তি পেয়েই তিনি দাবি করলেন, প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। এমনকি, লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছিল। প্রস্তাব দিয়েছিল খোদ পুলিশ! নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা ওই কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করবেন। তার কয়েক ঘণ্টার মধ্যে মিলনকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের পুরনো খুনের মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার জেল থেকে বেরিয়েছেন মিলন।…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। শুধুমাত্র নির্বাচনে লড়াই করার জন্য এই অন্তর্বর্তী জামিন দিচ্ছে আদালত। মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিন সপ্তাহের জন্য মিলন জামিন পাবেন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ থাকবে। অর্থাৎ, জেলের বাইরে থেকেই ভোটে লড়তে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন
কলকাতা 

শুনানি পিছিয়ে গেল সোমবারও জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী!

বাংলার জনরব ডেস্ক : সোমবারও জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আজ সোমবার কলকাতা হাইকোর্টে তার জামিনের মামলা পিছিয়ে গেল। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, মঙ্গলবার সকালে মামলার শুনানি হবে। তার পরে নির্দেশ জারি করা হবে। জামিন চেয়ে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। তাঁর আইনজীবীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁদের মক্কেলের জামিনের আবেদন করতে চান বলে জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, মিলন উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদনের শুনানি করতে সময় লাগবে। আদালত মামলা দায়েরের অনুমতি দিক। এই মামলার দ্রুত শুনানি করা হোক। আইনজীবীদের বক্তব্য শোনার পর জামিনের মামলা দায়েরের…

আরও পড়ুন
কলকাতা 

আইএসএফের প্রতীক মামলায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললো হাইকোর্ট, প্রবল চাপে কমিশন

আইএসএফ-এর প্রতীক নিয়ে মামলার শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টে। তবে রায়দান স্থগিত রেখেছে আদালত। সোমবারের শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও বলেন, “হাই কোর্ট কর্তৃপক্ষের কাজে উদ্বিগ্ন। আদালত চায়, কর্তৃপক্ষ এমন ভাবে কাজ করুন, যাতে পরে তাঁদের প্রশ্নের মুখে পড়তে না-হয়। আর আদালতকেও পরে হস্তক্ষেপ করতে না হয়।” একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, “আগের প্রতীক পাওয়া আইএসএফ-এর অধিকার হয়তো নয়, কিন্তু এটা তাদের চাওয়া স্বাভাবিক।” এই সূত্রেই কমিশন‌ের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “আপনারা অন্য একটা দলকে কী করে সেই প্রতীক দিয়ে দিলেন?” কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, “সাধারণ নির্বাচন এবং উপনির্বাচন আলাদা। এটা কমিশনের…

আরও পড়ুন
জেলা 

নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথ রথের মা হাসির রানী, আজই মনোনয়ন পত্র জমা থাকবেন শুভেন্দু!

নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথ রথের মা হাসির রানী। আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। আজ, মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর। মনোনয়নে থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছেলেকে নিয়ে শোকের মাঝেও প্রার্থী হয়ে খুশি হাসিরানি রথ। মঙ্গলবার সকালে সুখবর পেয়ে রেয়াপাড়ার মন্দিরে পুজো দিয়েছেন তিনি। আত্মবিশ্বাসের সুরে জানাচ্ছেন, তাঁকে দল ভরসা করেছে, সংগঠন সঙ্গে রয়েছে, জিতবেনই। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর – জোড়া আসনে জেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি হাতে রেখে ছেড়ে এসেছিলেন নন্দীগ্রাম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা…

আরও পড়ুন