আইএসএফের প্রতীক মামলায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললো হাইকোর্ট, প্রবল চাপে কমিশন
আইএসএফ-এর প্রতীক নিয়ে মামলার শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টে। তবে রায়দান স্থগিত রেখেছে আদালত। সোমবারের শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও বলেন, “হাই কোর্ট কর্তৃপক্ষের কাজে উদ্বিগ্ন। আদালত চায়, কর্তৃপক্ষ এমন ভাবে কাজ করুন, যাতে পরে তাঁদের প্রশ্নের মুখে পড়তে না-হয়। আর আদালতকেও পরে হস্তক্ষেপ করতে না হয়।” একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, “আগের প্রতীক পাওয়া আইএসএফ-এর অধিকার হয়তো নয়, কিন্তু এটা তাদের চাওয়া স্বাভাবিক।” এই সূত্রেই কমিশনের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “আপনারা অন্য একটা দলকে কী করে সেই প্রতীক দিয়ে দিলেন?” কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, “সাধারণ নির্বাচন এবং উপনির্বাচন আলাদা। এটা কমিশনের…
আরও পড়ুন