কলকাতা 

বিকাশের বাড়িতে হামলা গ্রেফতার ১

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে গড়িয়ার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। ধৃত যুবকের নাম বাপ্পা গুছাইত। ২৯ বছর বয়সি ওই যুবক গড়িয়ার বোয়ালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর ৪টে ৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে সম্পত্তি ধ্বংস, অন্যের জীবনে বিঘ্ন ঘটানো, মহিলার শ্লীলতাহানি, অন্যকে অপমান করে এলাকার শান্তি নষ্ট করা এবং ভয় দেখানোর মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া,…

আরও পড়ুন
কলকাতা 

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! এ বিষয়ে বামপন্থী আইনজীবির প্রতিক্রিয়া?

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাচ ভেঙে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় ‘হিন্দুত্ববাদী গুন্ডাদের’ দায়ী করেছেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার প্রাক্তন এই সিপিএম সাংসদ। বিকাশ জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ তাঁর পূর্ব যাদবপুর থানা এলাকার বাড়িতে হামলা চালান। প্রথমে একজন ব্যক্তি স্কুটারে এসে বাড়়ির কাচের জানলা লক্ষ্য করে মদের বোতল ছুড়তে থাকেন। পিছনে আরও কয়েকজন ছিলেন। হামলার সময় বিকাশের উদ্দেশ্যে দুষ্কৃতীরা অশ্রাব্য গালিগালাজ দেন বলে অভিযোগ। এই হামলা থেকে তাঁর বাড়ির গৃহসহায়িকা অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন বিকাশ। বাড়়ির সিসি ক্যামেরার ফুটেজেও হামলার ছবি ধরা পড়েছে।…

আরও পড়ুন
কলকাতা 

আইএসএফের প্রতীক মামলায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললো হাইকোর্ট, প্রবল চাপে কমিশন

আইএসএফ-এর প্রতীক নিয়ে মামলার শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টে। তবে রায়দান স্থগিত রেখেছে আদালত। সোমবারের শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও বলেন, “হাই কোর্ট কর্তৃপক্ষের কাজে উদ্বিগ্ন। আদালত চায়, কর্তৃপক্ষ এমন ভাবে কাজ করুন, যাতে পরে তাঁদের প্রশ্নের মুখে পড়তে না-হয়। আর আদালতকেও পরে হস্তক্ষেপ করতে না হয়।” একই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, “আগের প্রতীক পাওয়া আইএসএফ-এর অধিকার হয়তো নয়, কিন্তু এটা তাদের চাওয়া স্বাভাবিক।” এই সূত্রেই কমিশন‌ের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “আপনারা অন্য একটা দলকে কী করে সেই প্রতীক দিয়ে দিলেন?” কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, “সাধারণ নির্বাচন এবং উপনির্বাচন আলাদা। এটা কমিশনের…

আরও পড়ুন
কলকাতা 

SSC Case : চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের আপাতত কোন ভাতা দেওয়া যাবে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি-হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য যে বিশেষ ভাতা ঘোষণা করেছিলেন তা দিতে নিষেধ করল কলকাতা হাইকোর্ট। কোন ভাতা দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত । সোমবার বিচারপতি অমৃতা সিনহা চাকরি-হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য যে ভাতার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার সেই মামলার শুনানিতে বলেন,”সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য সব সংস্থা। কোন ক্ষমতা বলে নতুন স্কিম আনা হচ্ছে? এত তাড়াহুড়োই বা কীসের?” ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে…

আরও পড়ুন