কলকাতা 

SSC Case : চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের আপাতত কোন ভাতা দেওয়া যাবে না জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি-হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য যে বিশেষ ভাতা ঘোষণা করেছিলেন তা দিতে নিষেধ করল কলকাতা হাইকোর্ট। কোন ভাতা দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত । সোমবার বিচারপতি অমৃতা সিনহা চাকরি-হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য যে ভাতার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার সেই মামলার শুনানিতে বলেন,”সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য সব সংস্থা। কোন ক্ষমতা বলে নতুন স্কিম আনা হচ্ছে? এত তাড়াহুড়োই বা কীসের?” ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে…

আরও পড়ুন
কলকাতা 

Municipal Election 2022 : চার পুর নিগমের নির্বাচন পিছিয়ে যাচ্ছে, সম্ভবত ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে!

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামী তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে রাজ্যের চার পুরনিগমের ভোট। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয় বর্তমান করোনা পরিস্থিতি ৪ থেকে ৮ সপ্তাহ এই নির্বাচন পেছানো যায় কিনা তা ভেবে দেখতে বলে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কিনা তা নিয়ে পরামর্শ চায়। সূত্রের খবর রাজ্য সরকার নির্বাচন পিছিয়ে দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে। জানা গেছে আগামী ১২ ই ফেব্রুয়ারি ৪ পুরনিগমের নির্বাচন করতে চাই রাজ্য সরকার এই মর্মে নির্বাচন…

আরও পড়ুন
কলকাতা 

হাইকোর্টের নতুন গঙ্গাসাগর মেলা নজরদারি কমিটি থেকে শুভেন্দুকে বাদ দেওয়ায় নিজেদের জয় দেখছে রাজ্য

বিশেষ প্রতিনিধি : গঙ্গাসাগর মেলা হবে এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল। তবে মেলার উপর নজরদারি করার জন্য একটি কমিটি থাকবে। সেই কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে রাখার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এতে রাজ্য সরকার আপত্তি তোলে। আজ রাজ্য সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে বলেন, কোন রাজনৈতিক ব্যক্তিকে সাগর মেলা নজরদারি কমিটিতে রাখা উচিত নয় কারণ তাতে নিরপেক্ষ রিপোর্ট পাওয়া যাবে না। এরপরই কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ওই কমিটি থেকে বাদ দেওয়ার। একইসঙ্গে প্রশ্ন উঠে রাজ্য মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান এখনো পর্যন্ত…

আরও পড়ুন
কলকাতা 

করোনার পরিস্থিতিতে কিভাবে চার পুরনিগমে ভোট করানো সম্ভব? রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিলো হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : আগামী ২২শে জানুয়ারি রাজ্যের রাজ্যের যে চারটি পুর নিগমের ভোট হবে ওইসব এলাকার করোনা পরিস্থিতি নিয়ে তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট।আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরনিগমের কোথায়, কত কোভিড-১৯ সংক্রমণ হয়েছে, কতগুলি গণ্ডিবদ্ধ এলাকা (কন্টেনমেন্ট জোন) রয়েছে, সে বিষয়ে মঙ্গলবার রাজ্যের কাছে তথ্য চাইল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এই পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো সম্ভব তা রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে জবাব দিতে বলেছে হাই কোর্ট। বৃহস্পতিবার এই…

আরও পড়ুন
কলকাতা 

Gangasagar Mela 2022: শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : গঙ্গাসাগর মেলা নির্দিষ্ট সময়েই হবে আজ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।করোনা সংক্রমণের আবহে এ বছরে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। বুধবার সেই মামলার প্রথম শুনানি হয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। আবেদনকারী পক্ষের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে জানান, গঙ্গাসাগর মেলায় প্রতি বছর ১৮-২০ লক্ষ মানুষ আসেন। ২০২১ সালে করোনা পরিস্থিতিতেও ৮ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন। রাজ্য সরকার সম্প্রতি নির্দেশিকা জারি করেছে কোনও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করতে পারবেন…

আরও পড়ুন