ভোটের প্রচারে চকোলেট কুড়োতে গিয়ে শিশুর মৃত্যু! পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী
৬ অক্টোবর নন্দীগ্রাম (Nandigram) ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা (Rejinagar) কেন্দ্রের উপনির্বাচন। ভোটের কাউন্টডাউন শুরু হতেই কেন্দ্রগুলিতে রাজনৈতিক প্রচার প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু সেই প্রচারের মাঝেই ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল রেজিনগরে। বৃহস্পতিবার উপনির্বাচনী প্রচারে জেলা সফরে পৌঁছেই সভার আগে মৃত জাসমিনার বাসভবনে সশরীরে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্বজনহারা পরিবারের পাশে বসে তাঁদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, নির্বাচনী আচরণবিধি থাকায় তাঁর হাত-পা বাঁধা। ভোট মিটলে তিনি অবশ্যই পাশে দাঁড়াবেন। স্থানীয়…
আরও পড়ুন