নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। শুধুমাত্র নির্বাচনে লড়াই করার জন্য এই অন্তর্বর্তী জামিন দিচ্ছে আদালত।
মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিন সপ্তাহের জন্য মিলন জামিন পাবেন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ থাকবে।
অর্থাৎ, জেলের বাইরে থেকেই ভোটে লড়তে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।

