কলকাতা 

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির হলফনামা নিয়ে কংগ্রেসের মামলা খারিজ করল হাই কোর্ট

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল কংগ্রেস। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। শুক্রবার এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল আদালত। হাসিরানির নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। তাদের অভিযোগ ছিল যে, নির্বাচন কমিশনের কাছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাসিরানি যে মাধ্যমিকের শংসাপত্র জমা দিয়েছেন, তাতে ১৯৬৫ সালে মাধ্যমিক পাশের কথা বলা আছে। অথচ, প্রার্থী জানিয়েছেন, তাঁর বয়স ৬০ বছরের বেশি। সেই হিসেবে ১৯৬৬ সাল নাগাদ তাঁর জন্ম। কী ভাবে জন্মের আগেই মাধ্যমিক পাশ করে ফেললেন তিনি,…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল হাইকোর্ট

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। শুধুমাত্র নির্বাচনে লড়াই করার জন্য এই অন্তর্বর্তী জামিন দিচ্ছে আদালত। মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ছ’টি মামলাতেই আপাতত জামিন দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিন সপ্তাহের জন্য মিলন জামিন পাবেন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ থাকবে। অর্থাৎ, জেলের বাইরে থেকেই ভোটে লড়তে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন
কলকাতা 

নিরাপত্তা ও পুলিশি পদক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কুনাল ঘোষ! কী বলল হাই কোর্ট?

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। পর পর দু’দিন তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তার পরেই সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়ক। অভিযোগ, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। আদালতের কাছে নিরাপত্তা চেয়েছেন কুণাল। তাঁর আবেদন, এই ধরনের আক্রমণ যাতে আর না-হয়, তা নিশ্চিত করুক পুলিশ। হয় তাঁকে নিরাপত্তা দেওয়া হোক, না হলে আক্রমণের ঘটনায় পুলিশ পদক্ষেপ করুক। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, তাঁর মক্কেল একজন নির্বাচিত বিধায়ক। পর পর…

আরও পড়ুন
কলকাতা 

শুনানি পিছিয়ে গেল সোমবারও জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী!

বাংলার জনরব ডেস্ক : সোমবারও জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আজ সোমবার কলকাতা হাইকোর্টে তার জামিনের মামলা পিছিয়ে গেল। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, মঙ্গলবার সকালে মামলার শুনানি হবে। তার পরে নির্দেশ জারি করা হবে। জামিন চেয়ে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। তাঁর আইনজীবীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁদের মক্কেলের জামিনের আবেদন করতে চান বলে জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, মিলন উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদনের শুনানি করতে সময় লাগবে। আদালত মামলা দায়েরের অনুমতি দিক। এই মামলার দ্রুত শুনানি করা হোক। আইনজীবীদের বক্তব্য শোনার পর জামিনের মামলা দায়েরের…

আরও পড়ুন
কলকাতা 

এসআইআরে নাম বাদ যাওয়া হজযাত্রীদের আবেদন শুনে দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

এসআইআরে নাম বাদ যাওয়া হজযাত্রীদের আবেদন দ্রুত শুনতে হবে। সোমবার ট্রাইবুনালকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সম্ভব হলে ওই হজযাত্রীদের আবেদনগুলির প্রেক্ষিতে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্যও ট্রাইবুনালকে পরামর্শ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে যাঁদের নাম বিবেচনাধীন তালিকায় ছিল, সেগুলির নিষ্পত্তির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত হয় এসআইআর আপিল ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ট্রাইবুনাল গঠিত হয়। কিন্তু ট্রাইবুনালে খুব শ্লথগতিতে কাজ চলছে বলে আগেও বার বার অভিযোগ উঠেছে। এ অবস্থায় হজযাত্রীদের একাংশ হাই কোর্টের দ্বারস্থ হন। মামলাকারী হজযাত্রীদের দাবি, ভোটার তালিকায় নাম না-থাকায় পাসপোর্ট এবং হজের…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অন্তর্বর্তী জামিন পেলেন না, পরবর্তী শুনানি সোমবার জামিন পাবেন?

শুক্রবারও জামিন মিলল না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। চার মামলায় জামিন চেয়ে তাঁর আবেদনের শুনানি হয়েছে। আরও দু’টি মামলাতেও তিনি জামিনের আবেদন করেছেন। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সোমবার বাকি দুই মামলায় জামিনের আবেদনের শুনানি রয়েছে। ওই দুই মামলার শুনানি শেষে আদালত অন্তর্বর্তী জামিনের বিষয়ে নির্দেশ দেবে। জামিন চেয়ে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন। তাঁর আইনজীবীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁদের মক্কেলের জামিনের আবেদন করতে চান বলে জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, মিলন উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদনের শুনানি করতে সময় লাগবে। আদালত মামলা দায়েরের অনুমতি দিক। এই মামলার…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে জামিনের আবেদন করতে বলল কলকাতা হাই কোর্ট!

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে নতুন করে জামিনের জন্য আবেদন করতে বলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচ সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘একক বেঞ্চ কী ভাবে এই নির্দেশ দিতে পারে? এই নির্দেশ দেখে আমি বিস্মিত!’’ এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছিল, নতুন মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার দেখানো যাবে না। ওই মামলায় তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। শুক্রবার…

আরও পড়ুন
কলকাতা 

কী ভাবে জন্মের আগেই মাধ্যমিক পাশ করে ফেললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী! বাতিল হাসিরানীর মনোনয়নপত্র? কী বলল হাই কোর্ট?

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে আপত্তি তুলে কলকাতা হাই কোর্টে যে মামলা করেছিল কংগ্রেস, তার শুনানি শেষ হয়েছে। রায়দান আপাতত স্থগিত রেখেছে আদালত। হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানিকে আগামী উপনির্বাচনের জন্য নন্দীগ্রামে প্রার্থী করেছে বিজেপি। চন্দ্রনাথ বিধানসভা ভোটের ফলপ্রকাশের দু’দিনের মাথায় খুন হন। নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়াইয়ের বার্তা দিয়েছেন তাঁর মা। কিন্তু তাঁর নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাসিরানি যে মাধ্যমিকের শংসাপত্র জমা দিয়েছেন, তাতে ১৯৬৫…

আরও পড়ুন
কলকাতা 

Recruitment Corruption Case : ইডির ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ আদালতের, আজও নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন হল না !

বাংলার জনরব ডেস্ক : বুধবারও  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করতে পারল না সিবিআই। এনিয়ে ইডির ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করল আদালত। আদালতের কথায়, ‘ ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না’। ক্ষুব্ধ বিচারককে এও বলতে শোনা যায়, ‘হস্টেলের ছাত্রের মতো পরীক্ষার ১০ মিনিট আগেই ঘুম থেকে উঠে জামা, পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না!” একই সঙ্গে আদালত এও জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই আদালতে উপস্থিত না হলে জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। ইডির বিশেষ আদালতে চলেছে নিয়োগ মামলার শুনানি। এদিন চার্জ গঠনের কথা ছিল। নিয়োগ মামলায় ইতিমধ্যে জামিনে…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা প্রচ্ছদ 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক! রাজনীতির মঞ্চে কতটা সাফল্য পাবেন!

সেখ ইবাদুল ইসলাম : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রবিবার তিনি এই সিদ্ধান্তের কথা কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল এবিপি আনন্দকে জানিয়েছেন। এরপরেই বাংলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আর এবিপি আনন্দ গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত মনে হচ্ছে মঙ্গলবার পর্যন্ত আরো মানে হচ্ছে এবারের লোকসভা নির্বাচন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে আলোচনা চালিয়ে যাবে। কিন্তু তাতে কি খুব বেশি ফলপ্রসু হবে? গতকালই বাংলার এই জনপ্রিয় বিচারপতি জানিয়েছেন যে তিনি রাজনীতির ময়দানে আসতে চাইছেন। কারন তাকে কতগুলো রাজনীতিবিদ কটাক্ষ করেছেন রাজনীতির ময়দানে আসার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন সেই…

আরও পড়ুন