আরজি কর কাণ্ডে বড় মোড়: পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে হেফাজতে নিল সিবিআই
এস রোজলিন:কলকাতা: আরজি কর ধর্ষণ-খুন মামলায় চাঞ্চল্যকর মোড়। এবার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে নিজেদের হেফাজতে নিল সিবিআই। বুধবার শিয়ালদহ আদালতে পুলিশের হাতে ধৃত সোমনাথকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে দু’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। এর আগে এই মামলায় সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসিকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এবার মূল ধর্ষণ ও খুনের মামলার তদন্তেই সোমনাথকে হেফাজতে নেওয়া হল। সিবিআই সূত্রের খবর, তাঁকে জেরা করে অভয়া-কাণ্ডে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত ৯ই…
আরও পড়ুন