কলকাতা 

Partha chatterjee & Paresh Chandra Adhikary : শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড় পার্থ – পরেশের বাড়ীতে শুক্রবার সাত সকালে হানা দিল ইডি

বাংলার জনরব ডেস্ক : এসএসসি নিয়োগ মামলায় নয়া মোড়। আজ শুক্রবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি।  নাকতলায় পার্থর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। প্রায় সাত-আট জন আধিকারিক পার্থর বাড়িতে গিয়েছেন বলে খবর। এই প্রথম এসএসসি মামলায় পার্থর বাড়িতে গেলেন ইডি আধিকারিকরা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন নিয়ে এই অভিযান বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি…

আরও পড়ুন
কলকাতা 

SSC: দশ দিনের মধ্যে ববিতা সরকারকে শিক্ষকতার চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের,মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে হবে

বাংলার জনরব ডেস্ক : দশ দিনের মধ্যে ববিতা সরকারকে শিক্ষকতার চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।শুধু তা-ই নয়, মন্ত্রীকন্যার চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে হবে। ফলে ওই দিন থেকে তাঁর প্রাপ্য সুযোগসুবিধা দিতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, ‘‘ববিতা সরকারকে কি চাকরি দেওয়া হয়েছে? এখনও কেন তাঁকে নিয়োগ করা হল না?’’ জবাবে এসএসসি-র আইনজীবী জানান, আদলতের নির্দেশ মতো বেআইনি নিয়োগের অভিযোগে অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ববিতাকে এখনও চাকরি দেওয়া যায়নি। এর পর নিয়োগ প্রক্রিয়া শুরু…

আরও পড়ুন
কলকাতা 

Paresh Adhikari: উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীর কোনও কর্মসূচিতেই ডাক পাননি পরেশ, নেপথ্যে রহস্য কী ?

বাংলার জনরব ডেস্ক : হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ মেনে কী সত্যিই শিক্ষামন্ত্রী প্রতি পরেশ অধিকারীকে মন্ত্রীসভা থেকে সরানো হচ্ছে ! স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বেআইনিভাবে শিক্ষকতার চাকরিতে নিয়োগ হওয়ার জন্য পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করেছিল হাইকোর্ট । একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন । এরপর থেকেই যে কয়েকবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছে সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী যোগ দেননি । অথচ প্রতিটি মন্ত্রীসভার বৈঠকে তিনি যোগ দিতেন । এদিকে উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীর কোনো কর্মসূতিতে ডাক…

আরও পড়ুন