কলকাতা 

আদালতের নির্দেশে সিবিআই তদন্ত, কেন তদন্তে পুলিশ? আরজিকর কাণ্ডে ক্ষুব্ধ হাইকোর্ট!

আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় শেষকৃত্য নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার এ বিষয়ে রাজ্যের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। পুলিশের হাত থেকে কেড়ে নেওয়া হল তদন্তভার। ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে পুলিশকে ভর্ৎসনাও করা হয়েছে। আদালতের সঙ্গে চালাকি করার জন্য পুলিশ নতুন করে আরজি কর মামলায় এফআইআর করেছে কি না, জানতে চেয়েছেন বিচারপতি। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজি করের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশে খড়দহ থানার পুলিশ নতুন…

আরও পড়ুন
জেলা 

প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল, লোভনীয় প্রস্তাব দিয়েছিল পুলিশ দাবি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের

নির্বাচনে লড়াই করার জন্য নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর মুক্তি পেয়েই তিনি দাবি করলেন, প্রার্থিপদ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। এমনকি, লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছিল। প্রস্তাব দিয়েছিল খোদ পুলিশ! নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা ওই কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করবেন। তার কয়েক ঘণ্টার মধ্যে মিলনকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের পুরনো খুনের মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার জেল থেকে বেরিয়েছেন মিলন।…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিক পর্যায়ে ব্যাপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্য পুলিশের ২৩ জন আধিকারিককে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তাও রয়েছেন। তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে। আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার ওই আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি করে পাঠানো হয়েছে। এ ছাড়া, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে করা হয়েছে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গি গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি হয়েছেন। স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম।…

আরও পড়ুন
জেলা 

নির্দল প্রার্থীর গ্রেফতারি পর এবার হুমায়ুন কবিরকে নোটিশ বহরমপুর পুলিশের! রেজিনগর উপনির্বাচন নিয়ে জমজমাট নাটক

রেজিনগরের উপনির্বাচনের আগে বিপাকে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এইউজেপি)-র হুমায়ুন কবীর। শনিবার বিকেলে হুমায়ুনের বাড়িতে হাজির হয় বহরমপুর থানার পুলিশ। নওদার বিধায়ক বাড়িতে ছিলেন না। তাঁর পুত্র গোলাম নবি আজাদ সই করে ওই নোটিস নেন। উল্লেখ্য, আসন্ন উপনির্বাচনে গোলামই রেজিনগরে এইউজেপি-র প্রার্থী। অডিয়ো-বিতর্কে জিজ্ঞাসাবাদের জন্য বহরমপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুনকে। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে টেলিফোনে হুমায়ুনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই অডিয়ো  অভিযোগ, ফোনে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন হুমায়ুন। সেই অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে শনিবার বিকেলে হুমায়ুনের বাড়ি যায় বহরমপুর থানার পুলিশ। পুলিশ…

আরও পড়ুন
জেলা 

Nadia Murder Case: খুন করে মাটিতে পুঁতে রেখেছিল প্রেমিক! অন্তঃসত্ত্বা ছিল নাবালিকা, বিয়ে করার জন্য চাপ তাতেই কি খুন? নদীয়ার ভীমপুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : ২৪ বছরের যুবক এবং ১৭ বছরের মেয়ে দুজনের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। আর এই প্রেমের সম্পর্ক থেকেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। এই কারণেই বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। তাতেই বিপত্তি? গত একুশে নভেম্বর থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা রবিবার সকালে মাটি খুঁড়ে উদ্ধার করা হলো ১৭ বছরের ওই মেয়েটির লাশ! ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার ভীমপুর থানা এলাকায় এর পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে! ইতিমধ্যে পুলিশ খুনের অভিযোগে গ্রেফতার করেছে মৃতার প্রেমিককে। বস্তুত, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার খোঁজ পেয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতা এবং…

আরও পড়ুন
কলকাতা 

Police Recruitment: কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরির পরীক্ষা শুধু বাংলা এবং নেপালিতেই! ইংরেজির দাবি খারিজ করল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগ পরীক্ষা নেওয়া হবে শুধু বাংলা এবং নেপালিতেই, ইংরেজি ভাষায় প্রশ্নপত্র করার দাবি মানল না উচ্চ আদালত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আঞ্চলিক ভাষা হিসাবে বাংলা এবং নেপালিতে প্রশ্ন হলে পরীক্ষায় কোনও প্রভাব পড়বে না। চলতি বছরের ২৭ মে কলকাতা পুলিশের ১,১৪০ জন কনস্টেবল এবং ২৫৬ মহিলা কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলা এবং নেপালি, শুধুমাত্র এই দু’টি ভাষাতেই প্রশ্নপত্র হবে। সোমবার এই নিয়োগের জন্য আবেদনের…

আরও পড়ুন
জেলা 

ISF : পুলিশি নির্যাতনের শিকার দক্ষিণ দিনাজপুরের স্নাতক পাঠরতা রুমা ওঁরাও-এর সঙ্গে সাক্ষাৎ করার পর বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি এই রাজ্যে প্রান্তিক শ্রেণির মানুষ বিশেষত সংখ্যালঘু মুসলমান ও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পুলিশি নির্যাতনের ক্রমাগত শিকার হচ্ছে

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মদনাহার গ্রামে পুলিশি নির্যাতনের শিকার রুমা ওঁরাও-এর সঙ্গে আজ সাক্ষাৎ করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। উল্লেখ্য, আবগারী দপ্তরের আধিকারিকদের হাতে সম্প্রতি রুমা ওঁরাও সহ পাঁচজন ভীষণভাবে নিগৃহীত হন। রুমা ওঁরাওকে পুলিশ মিথ্যা অজুহাতে পেটায়। তিনি স্থানীয় কলেজে গ্রাজুয়েশন প্রথম বর্ষে পাঠরতা। তাঁর আঘাত এতটাই গুরুতর যে সামনে তাঁর প্রথম সেমেস্টারের পরীক্ষাতেও তিনি বসতে পারবেন না। হাসপাতালেও চিকিৎসা করতে গিয়ে তাঁরা জাতিবিদ্বেমূলক কথাবার্তার শিকার হন বলে অভিযোগ। জানা গেছে, তাঁদের জমানো প্রায় ১৫ হাজার টাকাও অভিযুক্তরা হাতিয়ে…

আরও পড়ুন
জেলা 

Anis Khan Death Mystery:’আমি বাংলাদেশের লোক,আমি মালয়েশিয়াতে থাকি, আমি মজা করতে গিয়ে ভুল করে ফোনটা করে ফেলেছিলাম।’ ছোট ভাই ভেবে ক্ষমা করুন! আনিসের দাদাকে ফোনে বললেন সেই হুমকি দাতা ব্যক্তি

বাংলার জনরব ডেস্ক : সিবিআই তদন্তের দাবি করলে পরিবারের সবাইকে খুন করা হবে বলে যে ব্যক্তি হুমকি দিয়েছিলেন তিনি আবার ফোন করে ক্ষমা চাইলেন।আনিসের দাদা সাবির খানকে ফোন করে ক্ষমা চাওয়ার এই অডিয়ো ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই অডিয়ো ক্লিপে অপর দিক থেকে বলতে শোনা যায়, ‘‘দাদা আপনাকে ২৩ ফেব্রুয়ারি রাতে যে ফোনটি করা হয়েছিল, সেটা আমিই করেছিলাম। আমি বাংলাদেশের লোক। আমি মালয়েশিয়াতে থাকি। আমি মজা করতে গিয়ে ভুল করে ফোনটা করে ফেলেছিলাম।’’ এর পর নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এমনকি তাঁকে নিজের ‘ছোট ভাই’ ভেবে…

আরও পড়ুন
কলকাতা 

Anis Khan Death Mystery: আনিসের লাশ কবর থেকে তুলতে পুলিশ আদালতের নির্দেশ মেনেই গিয়েছিল, এখানে রাজ্যের কোনও হাত নেই: ফিরহাদ

বাংলার জনরব ডেস্ক : আনিসের বাবা আজ শনিবার সকালেই অভিযোগ করেন, আমার ছেলে আনিসের লাশ চুরি করতে এসেছিল পুলিশ। আজ ভোর রাতে আনিসের লাশ তোলাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক শুরু হয়। এরপর রাজ্য পুলিশ টুইট করে জানায়, আদালতের নির্দেশ মেনে তারা লাশ তুলতে গিয়েছিল। এলাকার মানুষ বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি। এতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলে রাজ্য পুলিশ জানিয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের পাশেই দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, ‘‘পুলিশ যা করেছে তা আদালতের নির্দেশ মেনেই। এর মধ্যে রাজ্য সরকারের কোনও হাত নেই।’’…

আরও পড়ুন
জেলা 

Anis Khan Death: আনিস মৃত্যুরহস্য: কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড আমতা থানার তিন পুলিশ কর্মী, কোন কারণে সাসপেন্ড ? জানতে চায় সাধারণ মানুষ

বাংলার জনরব ডেস্ক : আনিসের বাড়িতে আসল পুলিশ গিয়ে ছিল না নকল পুলিস গিয়েছিল সেই ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করল প্রশাসন।পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে এক জন কনস্টেবলকেও। কর্তব্যে গাফিলতির অভিযোগে এই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড এবং এক পুলিশ কর্মীকে বসিয়ে দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীদের মধ্যে এক জন এ এস আই এবং এক জন হোমগার্ড রয়েছেন। এই পুলিশ কর্মীরা হলেন, এ এস আই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম এবং হোমগার্ড কাশীনাথ বেরা। শীর্ষ পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আনিস মৃত্যুরহস্যে বয়ান রেকর্ড করার সময়…

আরও পড়ুন