কলকাতা 

দলের নেতা কর্মীদের বেআইনিভাবে গ্রেফতার করছে পুলিশ, মানবাধিকার কমিশনের দারস্থ হুমায়ুন কবীর

শেয়ার করুন

বেআইনি ভাবে তাঁর দলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এমনই অভিযোগ নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এ নিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বুধবার সকালে দলের বেশ কয়েক জন কর্মী এবং তাঁদের পরিবারকে নিয়ে মানবাধিকার কমিশনের দফতরে উপস্থিত হয়েছিলেন হুমায়ুন। তাঁর অভিযোগ, রেজিনগরে উপনির্বাচনের আগে তাঁর দলের নেতা-কর্মীদের হেনস্থা করছে পুলিশ। মূলত বেলডাঙা, নওদা এবং শক্তিনগর থানার পুলিশের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে অভিযোগ করেছেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের কথায়, ‘‘একতরফা ভাবে আমার দলের কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে। তাঁদের বাড়িঘরে হানা হচ্ছে। এমন পুলিশি অভিযানের বিরুদ্ধে শুধু আমার দল নয়, মুর্শিদাবাদের সাধারণ মানুষও সরব হয়েছেন।’’

আগামী ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন। হুমায়ুন জানিয়েছেন, তাঁর ছেড়ে দেওয়া রেজিনগর আসন যেনতেন ভাবে দখল করতে চাইছে শাসকদল। এ জন্য নানা বেআইনি পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এর আগে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগে এবং দলীয় কর্মীদের হেনস্থা করা হচ্ছে, এই দাবি করে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেন হুমায়ুন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ