কলকাতা 

‘‘গুন্ডামির একটা সীমা থাকা দরকার। ভোটারেরা তো ভিখারি নন। কেন তাঁদের ভোটার কার্ডের জন্য চেয়ে চেয়ে বেড়াতে হবে?’’ : কুরেশি

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি। কেন কমিশনের কাজ বিচারব্যবস্থাকে করতে হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন। পশ্চিমবঙ্গে এসআইআরের তথ্যগত অসঙ্গতির নিষ্পত্তির ভার রয়েছে বিচারব্যবস্থার উপর। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্ট এই কাজে বিচারকদের নিয়োগ করেছেন। কিন্তু এখনও বহু নামের নিষ্পত্তি হয়নি। এ প্রসঙ্গে কুরেশি বলেন, ‘‘বিচারব্যবস্থা কেন নির্বাচন কমিশনের কাজের দায়িত্ব নেবে? যার যা কাজ, তার সেটাই সাজে। এখন তাঁদের ট্রাফিক সামলাতে দিলে কি পারবেন?’’ কমিশনের হাতে সর্বোচ্চ ক্ষমতাই কাল হয়েছে,…

আরও পড়ুন
দেশ 

আজব কান্ড উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনে! ভোটার তালিকায় অদ্ভুত নামের ছড়াছড়ি! গলদ স্বীকার করে নির্বাচন কমিশন কী বার্তা দিল?

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতই বলুক না কেন কংগ্রেসসহ বিরোধীরা ভোট চুরি নিয়ে মিথ্যা প্রচার করছে এবং তারা অনুপ্রবেশকারীদের উৎসাহিত করছেন। কিন্তু বাস্তব সত্য হল যত দিন যাচ্ছে ততই নির্বাচন কমিশনের ভোট চুরির তথ্য বেশি করে সামনে আসতে শুরু করেছে। এবং সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। আজ তেইশে অক্টোবর উত্তরপ্রদেশের ১১ টি বিধান পরিষদ আসনের নির্বাচন হচ্ছে। আর এই নির্বাচনের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে তা করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই কমিশনের তালিকায় এমন সব অদ্ভুত নাম দেখা যাচ্ছে যা…

আরও পড়ুন
দেশ 

জামিনের জন্য দশ হাজার টাকার বন্ড জমা দেওয়ার ম্যাজিস্ট্রেটের নির্দেশ বেআইনি অসংবিধানিক দিল্লি হাইকোর্টে মামলা নেহার,শুনানি শেষ, আজ রায় ঘোষণা!

দিল্লির স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছিল জামিনের জন্য ১০ হাজার টাকা বন্ড জমা দিতে হবে,একই সঙ্গে দিল্লি পুলিশের অনুরোধ মেনে  শান্তি রক্ষার জন্য মুচলেখা দিতে হবে  এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের বিচারপতি সুব্রহ্ম্যণম প্রসাদের বেঞ্চ আড়াই ঘণ্টারও বেশি শুনানির পরে নেহা বোরার সেই আবেদনের রায় ঘোষণা স্থগিত রাখল। সূত্রের খবর, ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহার মামলায় রায় শুক্রবার ঘোষণা করা হতে পারে। গত ১৬ অক্টোবর ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে কনট প্লেসে জাতীয় পতাকা নিয়ে ‘তেরঙা ওড়াও’ (লেহেরা দো তিরঙ্গা) কর্মসূচি শুরুর…

আরও পড়ুন
দেশ 

দুই কমিশনারের চিঠি পেয়েও ক্যাবিনেট সচিব নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী অফিসারের বিরুদ্ধে কোন পদক্ষেপ করেনি বলছে বিস্ফোরক আরটিআই তথ্য! এবার কী হবে?

নির্বাচন কমিশনের আরও এক শীর্ষস্থানীয় আধিকারিক সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মণীশ গর্গের কাজের ধরন নিয়ে  প্রশ্ন তুলে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশী ক্যাবিনেট সচিবালয়কে চিঠিও দিয়েছিলেন সঁধু এবং‌ জোশী। কিন্তু সেই চিঠির প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করতে চায়নি ক্যাবিনেট সচিবালয়। তথ্যের অধিকার আইন (আরটিআই)-এ করা প্রশ্নের জবাবে এমনটাই জানা গিয়েছে। সংবাদসংস্থা পিটিআই তাদের প্রতিবেদনে আরটিআই-এ করা প্রশ্নের জবাব সবিস্তার তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, দুই নির্বাচন কমিশনার গত ২৯ জুলাই এই বিষয়ে আলাদা ভাবে চিঠি দিয়েছিলেন ক্যাবিনেট সচিব টিভি সোমনাথনকে। কিন্তু সেই চিঠিকে ব্যক্তিগত উদ্যোগ হিসেবে গ্রহণ…

আরও পড়ুন
দেশ 

বাদ পড়া ভোটারদের জন্য সুখবর, SIR-এর পর এবার SSR করবে নির্বাচন কমিশন

এস মন্ডল: কলকাতা: বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে SIR নিয়ে যখন তোলপাড় দেশ, তখনই ১৭ রাজ্যে নতুন উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশন।কমিশন জানিয়েছে, এবার *স্পেশাল সামারি রিভিশন (Special Summary Revision)* শুরু হবে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। লক্ষ্য একটাই — কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন। যাঁরা SIR প্রক্রিয়ায় বাদ পড়েছেন এবং যাঁরা নতুন ভোটার হিসেবে নাম তুলতে চান, তাঁদের জন্যই এই বিশেষ সংশোধন। এবার বিএলও-রাই বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ভোটারদের খুঁজে ফর্ম ফিলাপ করাবেন। একজন বিএলএ দিনে সর্বোচ্চ ১০টি ফর্ম বিএলও-র কাছে জমা দিতে পারবেন। বাদ পড়া…

আরও পড়ুন
দেশ 

ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’

সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হল জাতীয় নির্বাচন কমিশন। ভোটগণনার ভিডিও নেই বলে আদালতে দাবি করেছিল তারা। সেই নিয়ে তাদের সতর্ক করল সর্বোচ্চ আদালত। ভিডিও পেশ করতে না পারলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দেওয়া হল। বিচারপতিরা জানিয়েছেন, কোনও অজুহাত বরদাস্ত করা হবে না। (Election Commission)। ২০২৩ সালে কর্নাটকের শৃঙ্গেরী বিধানসভা কেন্দ্রের ভোটগণনার মামলায় কমিশনকে ভর্ৎসনা করল আদালত। কংগ্রেস নেতা টিডি রাজগৌড় মামলা দায়ের করেছিলেন। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী ডিএন জীবরাজকে ২০১ ভোটে পরাজিত করেছিলেন তিনি। কিন্তু এবছর মে মাসে পুনরায় পোস্টাল ব্যালট গোনা হয়, যাতে শেষ পর্যন্ত পরাজিত…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিলেন রাহুল গাঁধী!

‘ভোটচুরির’ বিরুদ্ধে করা মামলায় জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিলেন রাহুল গাঁধী। সোমবার দুপুরে দিল্লির কংগ্রেস দফতরে একটি সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। সেখানেই তিনি দাবি করেন, ভয়ে রাতে ঘুমোতে পারছেন না দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ। তিনি সাংবাদিক বৈঠকটিও দেখছেন বলে দাবি করেন রাহুল। রাহুল বলেন, “জ্ঞানেশ কুমার ভয়ে আছেন। রাতে ঘুমোতে পারছেন না।” একই সঙ্গে রাহুলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “বার্তা আসছে। উনি (জ্ঞানেশ) নিজেও এই সাংবাদিক বৈঠক দেখছেন।” জ্ঞানেশকে কী বার্তা দিতে চান, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, “রাজসাক্ষী হয়ে যান। পদত্যাগ করুন। সেটাই হবে আপনার…

আরও পড়ুন
দেশ 

‘রাহুল গান্ধী মিথ্যা ভাষণের রোগে আক্রান্ত’ অভিযোগ বিজেপির! রহস্য?

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী ‘মিথ্যাভাষণের রোগে আক্রান্ত’ বলে অভিযোগ তুলল বিজেপি। পদ্মশিবিরের অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুক্রবার রাতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের বৈঠক নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন রাহুল! বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী শনিবার বলেন, ‘‘রাহুল গাঁধী নিজের মনগড়া রাজনৈতিক বয়ান তৈরি করার উদ্দেশ্যে সত্যকে বিকৃত করেছেন। এর আগেও তিনি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বক্তব্য নিজের সুবিধামতো ভুল ভাবে ব্যাখ্যা করেছেন। এ বার তিনি দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান রাষ্ট্রপতিকেও নিজের রাজনীতির হাতিয়ার করতে সক্রিয় হয়েছেন।’’ ‘বেআইনি এবং স্বেচ্ছাচারী কার্যকলাপে অভিযুক্ত’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

আরও পড়ুন
দেশ 

“আমরা বিজেপিকে ধ্বংস করে দেব” নির্বাচন সদনের কাছে অবস্থান বিক্ষোভ থেকে ঘোষণা রাহুলের

‘ভোটচুরি’র অভিযোগে ফের এক বার বিজেপি-কে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। মঙ্গলবার সকালে সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে মিছিল করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা। কিন্তু তাঁদের নির্বাচন সদন পর্যন্ত যেতে দেয়নি পুলিশ। তার আগেই আটকে দেয়। আটকও করে বেশ কয়েক জনকে। এরই মধ্যে রাহুল ঢুকে পড়েন নির্বাচন সদনের কাছে আকাশবাণী অফিস চত্বরে। আপাতত সেখানেই বসে রয়েছেন তিনি। আকাশবাণী অফিস চত্বর থেকেই এ বার নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত এবং জ্ঞানেশ কুমারকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানালেন তিনি। এ দিন বিরোধীদের নির্বাচন সদন অভিযান ঘিরে যে নাটকীয় পরিস্থিতি…

আরও পড়ুন
দেশ 

ফরম ৬ বদলের অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট! কে দিয়েছে ?কমিশনের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে, নতুন ভোটারের নাম তোলার ফর্ম ৬-এর পরিবর্তন নিয়ে কম বিতর্ক হয়নি। এ নিয়ে গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়ে দাবি করেছিল, ফর্ম ৬ আবেদনের সঙ্গে ভোটারদের যে ঘোষণাপত্র দিতে হয়েছে, তা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এ বার কমিশনের সেই বক্তব্য নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বলল, ফর্ম ৬-এর পরিবর্তনে অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। কারা সেই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তা-ও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ফর্ম ৬ ব্যবহার করে নতুন ভোটারেরা ভোটার তালিকায় নাম…

আরও পড়ুন