কলকাতা 

‘‘গুন্ডামির একটা সীমা থাকা দরকার। ভোটারেরা তো ভিখারি নন। কেন তাঁদের ভোটার কার্ডের জন্য চেয়ে চেয়ে বেড়াতে হবে?’’ : কুরেশি

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি। কেন কমিশনের কাজ বিচারব্যবস্থাকে করতে হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন। পশ্চিমবঙ্গে এসআইআরের তথ্যগত অসঙ্গতির নিষ্পত্তির ভার রয়েছে বিচারব্যবস্থার উপর। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্ট এই কাজে বিচারকদের নিয়োগ করেছেন। কিন্তু এখনও বহু নামের নিষ্পত্তি হয়নি। এ প্রসঙ্গে কুরেশি বলেন, ‘‘বিচারব্যবস্থা কেন নির্বাচন কমিশনের কাজের দায়িত্ব নেবে? যার যা কাজ, তার সেটাই সাজে। এখন তাঁদের ট্রাফিক সামলাতে দিলে কি পারবেন?’’ কমিশনের হাতে সর্বোচ্চ ক্ষমতাই কাল হয়েছে,…

আরও পড়ুন