দেশ 

বাদ পড়া ভোটারদের জন্য সুখবর, SIR-এর পর এবার SSR করবে নির্বাচন কমিশন

এস মন্ডল: কলকাতা: বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে SIR নিয়ে যখন তোলপাড় দেশ, তখনই ১৭ রাজ্যে নতুন উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশন।কমিশন জানিয়েছে, এবার *স্পেশাল সামারি রিভিশন (Special Summary Revision)* শুরু হবে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। লক্ষ্য একটাই — কোনও যোগ্য ভোটার যেন বাদ না পড়েন। যাঁরা SIR প্রক্রিয়ায় বাদ পড়েছেন এবং যাঁরা নতুন ভোটার হিসেবে নাম তুলতে চান, তাঁদের জন্যই এই বিশেষ সংশোধন। এবার বিএলও-রাই বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ভোটারদের খুঁজে ফর্ম ফিলাপ করাবেন। একজন বিএলএ দিনে সর্বোচ্চ ১০টি ফর্ম বিএলও-র কাছে জমা দিতে পারবেন। বাদ পড়া…

আরও পড়ুন
কলকাতা 

ফের কাঠগড়ায় নির্বাচন কমিশন! পোর্টালে কাজ করা যাচ্ছে না অভিযোগ ট্রাইব্যুনালের বিচারপতিদের

ফের কাঠগড়ায় নির্বাচন কমিশনের ডিজিটাল পোর্টাল এবং তথ্যপ্রযুক্তি শাখা (আইটি ডিভিশন)। কমিশনের পোর্টালে একাধিক ত্রুটির অভিযোগ তুললেন ট্রাইবুনালে নিযুক্ত অধিকাংশ প্রাক্তন বিচারপতি। ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর পর বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির ভার সুপ্রিম কোর্ট তুলে দিয়েছিল কলকাতা হাই কোর্টের উপর। বলা হয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করে দেবেন হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই ট্রাইবুনাল বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির কাজ করবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্যে ১৯টি ট্রাইবুনাল কাজ করছে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন…

আরও পড়ুন
দেশ 

ফরম ৬ বদলের অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট! কে দিয়েছে ?কমিশনের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে, নতুন ভোটারের নাম তোলার ফর্ম ৬-এর পরিবর্তন নিয়ে কম বিতর্ক হয়নি। এ নিয়ে গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়ে দাবি করেছিল, ফর্ম ৬ আবেদনের সঙ্গে ভোটারদের যে ঘোষণাপত্র দিতে হয়েছে, তা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। এ বার কমিশনের সেই বক্তব্য নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বলল, ফর্ম ৬-এর পরিবর্তনে অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। কারা সেই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তা-ও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ফর্ম ৬ ব্যবহার করে নতুন ভোটারেরা ভোটার তালিকায় নাম…

আরও পড়ুন
দেশ 

নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য পুরনো ফরম ৬ প্রকাশ করল কমিশন!

ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো নতুন ভোটারদের নাম তোলার ফর্মে (ফর্ম ৬) বদল আনল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকে কমিশনের ‘ইসিআইনেট’ পোর্টালে যে ফর্ম ৬ পাওয়া যাচ্ছে, তাতে আবেদনকারীকে এসআইআর সংক্রান্ত তথ্য দিতে হচ্ছে না। তবে যে ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, কেবল সেগুলির জন্য এই নতুন ফর্ম প্রযোজ্য হবে। শনিবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে না বা হয়ে গিয়েছে, সেগুলিতে ১৯৬০ সালের ভোটার আইন অনুযায়ী ফর্ম ৬ পাওয়া যাবে। অর্থাৎ, এসআইআর-পর্বের আগে যে চেহারায় ফর্ম ৬ মিলত, সেই…

আরও পড়ুন
কলকাতা 

এসআইআরে নাম বাদ যাওয়া হজযাত্রীদের আবেদন শুনে দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

এসআইআরে নাম বাদ যাওয়া হজযাত্রীদের আবেদন দ্রুত শুনতে হবে। সোমবার ট্রাইবুনালকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সম্ভব হলে ওই হজযাত্রীদের আবেদনগুলির প্রেক্ষিতে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্যও ট্রাইবুনালকে পরামর্শ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে যাঁদের নাম বিবেচনাধীন তালিকায় ছিল, সেগুলির নিষ্পত্তির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত হয় এসআইআর আপিল ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ট্রাইবুনাল গঠিত হয়। কিন্তু ট্রাইবুনালে খুব শ্লথগতিতে কাজ চলছে বলে আগেও বার বার অভিযোগ উঠেছে। এ অবস্থায় হজযাত্রীদের একাংশ হাই কোর্টের দ্বারস্থ হন। মামলাকারী হজযাত্রীদের দাবি, ভোটার তালিকায় নাম না-থাকায় পাসপোর্ট এবং হজের…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার নির্বাচন বাতিল এবং জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে সরব মমতা!

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। তাতে শামিল হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কমিশনের বিরুদ্ধে ফের ‘এসআইআর-এর মাধ্যমে ভোটচুরি এবং ইভিএম হাইজ্যাক’-এর অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের গ্রেফতারি চেয়েছেন মমতা। এর পাশাপাশি সম্প্রতি হওয়া সমস্ত নির্বাচন বাতিল করে পুরনো ভোটার তালিকায় নতুন করে ভোটের দাবি জানিয়েছেন তিনি। বুধবার বিকেল ৪টেয় ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানেই তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ওই প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে বলেন, “এত বড় দুর্নীতি জীবনে দেখিনি। নৈতিকতার দিক থেকে ওঁর (জ্ঞানেশ) পদে থাকার অধিকার নেই।” তার…

আরও পড়ুন
দেশ 

এস আই আর সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত, তবে ভোটার তালিকায় নাম কাটা গেলে নাগরিকত্ব বাতিল নয়! নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর (SIR Case) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ ও সংবিধানসম্মত। কোথাও কোনও বেআইনি কিছু নেই। বুধবার এই মামলায় সাফ জানিয়ে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সেইসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দেশজুড়ে যেভাবে এসআইআরের কাজ চলছিল, তেমনই চলবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলি জানিয়েছেন, নির্বাচন কমিশনের এসআইআর করার ক্ষমতা রয়েছে। সাধারণ প্রক্রিয়া থেকে আলাদা বলেই শুধুমাত্র একে বেআইনি বলা যায় না।এই রায় নির্বাচন কমিশনের পক্ষে বড়সড় জয় বলেই মত ওয়াকিবহাল মহলের। বিশেষ নিবিড় সংশোধন বেআইনিভাবে করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে…

আরও পড়ুন