দেশ 

সাংবাদিকদের যৌন হেনস্থায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের পদোন্নতি! বিতর্কে দিল্লি পুলিশ

যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, সেই আধিকারিককেই ‘প্রোমোশন’ দিল দিল্লি পুলিশ! বিতর্কের মুখে পুলিশের অবশ্য ব্যাখ্যা, এটা রুটিন পদোন্নতি। এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে দিল্লির যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ শুরু হয়। পুলিশি বাধা এবং ধরপাকড় সত্ত্বেও শনি, রবি এবং সোমবার সেই বিক্ষোভে ইতি পড়েনি। শনিবার বিক্ষোভের খবর করতে যাওয়া তিন মহিলা সাংবাদিক দিল্লি পুলিশের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। অভিযুক্তদের মধ্যে অন্যতম দিল্লি পুলিশের সহকারী কমিশনার (এসিপি) বিবেক ভগৎ। সোমবার দিল্লি পুলিশের তরফে প্রকাশিত…

আরও পড়ুন
দেশ 

আসুন সত্যের পক্ষে থাকি দেশবাসীকে এই আহ্বান জানিয়ে সত্যাগ্রহ ওয়েবসাইট চালু করলেন রাহুল গান্ধী!

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাহুল গান্ধীর নেতৃত্বে চালু হলো সত্যাগ্রহ নামের একটি ওয়েবসাইট।  দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলনের খবরা খবর এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি জানিয়েছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দাবিতে নানা সংগঠন ও সাধারণ মানুষের আন্দোলনের খবর থাকবে। সেই সঙ্গে কোনও ব্যক্তি বা সংগঠন যদি কোনও আন্দোলনের তথ্য দিতে বা আন্দোলনে সাহায্য চাইতে চান, সে ব্যবস্থাও রয়েছে নতুন ওয়েবসাইটে। ওয়েবসাইট উদ্বোধনের ভিডিয়ো-বার্তায় রাহুল বলেন, ‘‘দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নিজের অধিকারের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। কেউ…

আরও পড়ুন
দেশ 

নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য পুরনো ফরম ৬ প্রকাশ করল কমিশন!

ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো নতুন ভোটারদের নাম তোলার ফর্মে (ফর্ম ৬) বদল আনল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকে কমিশনের ‘ইসিআইনেট’ পোর্টালে যে ফর্ম ৬ পাওয়া যাচ্ছে, তাতে আবেদনকারীকে এসআইআর সংক্রান্ত তথ্য দিতে হচ্ছে না। তবে যে ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, কেবল সেগুলির জন্য এই নতুন ফর্ম প্রযোজ্য হবে। শনিবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে না বা হয়ে গিয়েছে, সেগুলিতে ১৯৬০ সালের ভোটার আইন অনুযায়ী ফর্ম ৬ পাওয়া যাবে। অর্থাৎ, এসআইআর-পর্বের আগে যে চেহারায় ফর্ম ৬ মিলত, সেই…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত!

বাংলার জনরব ডেস্ক : ‘ভোটচুরির’ প্রতিবাদে এবং জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুর চড়াল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। অক্টোবর এবং নভেম্বরে গোটা দেশে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে তারা। ২ অক্টোবর, গাঁধীজয়ন্তীর দিন থেকে ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ৬ অক্টোবর নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদনে মিছিল করে যাবেন বিরোধী সাংসদেরা। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল কংগ্রেস, তৃণমূল (মমতা তৃণমূল), সিপিএম-সহ ১৯টি দল। বৈঠকে গরহাজির ছিল এমকে স্ট্যালিনের দল ডিএমকে এবং অরবিন্দ কেজরীবালের আপ। বেলা ১১টা থেকে বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার সক্রিয় ইন্ডিয়া জোট, ৩০ শে সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক যাচ্ছেন মমতা অভিষেক

বাংলার জনরব ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার দিল্লিতে বৈঠকে বসতে ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে আলোচনার জন্যই ইন্ডিয়া জোটের দ্রুত বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই যোগ দিতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মত তৃণমূল নেতারা। মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার দেশের সমস্ত বিরোধী দলগুলো একসঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নিতে চলেছে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন যে থামবে না তাই স্পষ্ট করে দিয়েছেন…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি করল কংগ্রেস!

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশ জুড়ে মিছিল মিটিং ও আন্দোলন সংঘটিত করল জাতীয় কংগ্রেস। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক রিপোর্টটিকে ঘিরে তোলপাড় হচ্ছে জাতীয় রাজনীতি। শুক্রবার বিভিন্ন রাজ্যে পথে নেমেছেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের নেতা ও সমর্থকেরা। সংশ্লিষ্ট রিপোর্টটিতে দাবি করা হয়েছে , দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখে যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মূলত ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা, এসআইআর-এর পর ভোটারদের নাম বাদ দেওয়া এবং যুক্ত করা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন সঁধু এবং জোশী। তার পরেই…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে! আইন ভঙ্গ করার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে বিচারের আওতায় আনার আর্জি!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাকি দুই নির্বাচন কমিশনারকে না জানিয়েই একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের সিদ্ধান্তগুলি খারিজ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এ বিষয়ে শুক্রবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী শৈলেন্দ্র মানি ত্রিপাঠী। কমিশনের অন্দরে জ্ঞানেশের সিদ্ধান্তগুলিকে খারিজ করে মুখ্য নির্বাচন কমিশনারকে ‘সাধারণ অভিযুক্তের মতো’ আইনি প্রক্রিয়া ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মামলাকারী। রিপোর্টে দাবি করা হয়, গত ১০ মাসে ১৪ বার দুই কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিংহ…

আরও পড়ুন
দেশ 

জেন জির হুমকির মুখে জ্ঞানেশ কুমারের কর্মসূচী স্থগিত! পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনে নামবে সিজেপি!

পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে জানালেন যে, শনিবারের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ না-করলে গাঁধীজয়ন্তী (২ অক্টোবর) থেকে আন্দোলনে নামবেন তাঁরা। আন্দোলন শুরু হবে দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে দীপকে লেখেন, “কালকের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না-করলে সিজেপি আগামী ২ অক্টোবর মুম্বই থেকে আন্দোলন শুরু করবে। তার পর দেশের প্রতিটি শহরে এই আন্দোলনকে নিয়ে যাবে। এই গাঁধীজয়ন্তীতে গণতন্ত্রকে রক্ষা করার শপথ নিন।” এসআইআর-সহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে অন্তর্কলহ প্রকাশ্যে চলে…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার নির্বাচন বাতিল এবং জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে সরব মমতা!

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। তাতে শামিল হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কমিশনের বিরুদ্ধে ফের ‘এসআইআর-এর মাধ্যমে ভোটচুরি এবং ইভিএম হাইজ্যাক’-এর অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের গ্রেফতারি চেয়েছেন মমতা। এর পাশাপাশি সম্প্রতি হওয়া সমস্ত নির্বাচন বাতিল করে পুরনো ভোটার তালিকায় নতুন করে ভোটের দাবি জানিয়েছেন তিনি। বুধবার বিকেল ৪টেয় ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানেই তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ওই প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে বলেন, “এত বড় দুর্নীতি জীবনে দেখিনি। নৈতিকতার দিক থেকে ওঁর (জ্ঞানেশ) পদে থাকার অধিকার নেই।” তার…

আরও পড়ুন
কলকাতা 

নির্বাচন কমিশন ভোট কর্মীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ

বিশেষ প্রতিনিধি : রাজ্যে অনুষ্ঠিত হয়েছে দুই দফায় নির্বাচন। আরে নির্বাচনকে কেন্দ্র করে আপাতকালীন অবস্থা জারি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছিল। এবং গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার থেকে শুরু করে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং তার দোসর সুব্রত গুপ্ত নানা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ভোট কর্মী হিসাব প্রিসাইডিং অফিসাররা কত টাকা পাবেন তাদের খাওয়া-দাওয়ার অবস্থা কি হবে? ফার্স্ট পোলিং অফিসার কত টাকা পাবেন? সেকেন্ড পোলিং ও থার্ড পোলিং কত টাকা পাবে? তার বিস্তারিত বিবরণ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। কিন্তু আদৌ…

আরও পড়ুন