দেশ 

অভিনেতা ইমরান খানকে কড়া ভাষায় ভর্ৎসনা করল বম্বে হাই কোর্ট!

নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ায় অভিনেতা ইমরান খানকে কড়া ভাষায় ভর্ৎসনা করল বম্বে হাই কোর্ট। সোমবার আদালত তাঁকে মনে করিয়ে দেয়, তিনি আমেরিকার নাগরিক এবং ‘ওভারসিজ় সিটিজ়েন অফ ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী। তাই ভারতীয় নাগরিকদের মতো রাজনৈতিক অধিকার এ দেশে তাঁর নেই। একই সঙ্গে আদালত প্রশ্ন তোলে, কোনও ভারতীয় নাগরিক যদি আমেরিকায় গিয়ে একই ধরনের প্রতিবাদে অংশ নেন, তা হলে তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হত! আমির খানের ভাগ্নের উদ্দেশে বিচারপতিদের বেঞ্চ বলে, “আপনি একজন ওসিআই কার্ডধারী। আপনি ভারতীয় নাগরিকের মতো আচরণ (অধিকার সংক্রান্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া) করতে…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমার পদত্যাগ তো করবেন , একই সঙ্গে জেলেও যাবেন রামলীলার জনস্রোত থেকে বললেন রাহুল!

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রামলীলা ময়দান থেকে কার্যত নির্বাচন কমিশনারকে সরে যাওয়ার আহ্বান জানালেন রাহুল গান্ধী। তিনি একই সঙ্গে বলেন, যে দেশ চলবে, সংবিধানের নিয়ম মেনে সংবিধানের বাইরে কেউ থাকবে না। সংবিধানের নিয়ম দেশে প্রতিষ্ঠা করায় আমাদের প্রথম প্রধান লক্ষ্য। রাহুল গান্ধী এদিন বলেন, “আমার কথা শুনে রাখুন। আমি যা বলি, পরে তা সত্যিই হয়। নয় কি? আমি দেশের প্রতিটি মানুষকে, প্রত্যেক যুবককে বলছি, জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেন।” একই সঙ্গে রাহুলের স‌ংযোজন, “জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদী…

আরও পড়ুন
কলকাতা দেশ 

“আমরা হারিনি, হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে” : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক :  জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তে দিল্লি রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশের মঞ্চ থেকে মূলত পশ্চিমবঙ্গে ভোট চুরি হয়েছে বলে জোরালো দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা হারিনি, হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে।” দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে মমতার দাবি, বিজেপি এবং জ্ঞানেশ কুমার— দু’জনেই যাবে। পশ্চিমবঙ্গ ‘এসআইআর’-এর শিকার বলেও দাবি করেন তৃণমূলনেত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি ভোট লুট করে জিতেছে বলে ফের অভিযোগ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিংহ যাদব।…

আরও পড়ুন
দেশ 

সভা শুরু হওয়ার দু’ঘণ্টা আগেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে রামলীলা ময়দানে জনস্রোত!

বাংলার জনরব ডেস্ক : রবিবার ভোট থেকেই দিল্লির গন্তব্যস্থল হয়ে যায় রামলীলা ময়দানে। নয়দিল্লী স্টেশনে যত ট্রেন থামছে সব ট্রেনেরই যাত্রীদের একটাই পথ রামলীলা ময়দান। বেলা বারোটা থেকে সভার শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০ টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পারছি  রামলীলা ময়দান ভর্তি হয়ে গেছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ রামলীলা ময়দানের সমবেত হয়েছে বলে শেষ খবরে পাওয়া গেল বেলা দশটা পর্যন্ত এই খবর। বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। শুধু প্রতিবাদস্থলেই মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা। কনট প্লেস-মিন্টো রোডের…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল দেশজুড়ে!

পুজো মিটতেই ফের জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ দিল্লিতে। শুক্রবার দুপুরে এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল একাধিক সংগঠন। কালীবাড়ি মার্গ এবং ভাই বীরসিংব মার্গের মধ্যবর্তী এলাকা থেকে মিছিল শুরু হয়। গন্তব্য ছিল নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদন। তার আগেই অবশ্য মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। নির্বাচন সদনে যাওয়ার পথে একাধিক বিক্ষোভকারীকে আটক করে গাড়িতে তুলেছে পুলিশ। শুক্রবারের এই মিছিলের ডাক দিয়েছিল নাগরিক মঞ্চ ‘দিল্লি কোঅর্ডিনেশন কমিটি অফ পিপল এগেনস্ট এসআইআর’। ক্রান্তিকারী যুব সংগঠন, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ছাড়াও একাধিক সংগঠন…

আরও পড়ুন
দেশ 

জামিনের জন্য দশ হাজার টাকার বন্ড জমা দেওয়ার ম্যাজিস্ট্রেটের নির্দেশ বেআইনি অসংবিধানিক দিল্লি হাইকোর্টে মামলা নেহার,শুনানি শেষ, আজ রায় ঘোষণা!

দিল্লির স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছিল জামিনের জন্য ১০ হাজার টাকা বন্ড জমা দিতে হবে,একই সঙ্গে দিল্লি পুলিশের অনুরোধ মেনে  শান্তি রক্ষার জন্য মুচলেখা দিতে হবে  এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের বিচারপতি সুব্রহ্ম্যণম প্রসাদের বেঞ্চ আড়াই ঘণ্টারও বেশি শুনানির পরে নেহা বোরার সেই আবেদনের রায় ঘোষণা স্থগিত রাখল। সূত্রের খবর, ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহার মামলায় রায় শুক্রবার ঘোষণা করা হতে পারে। গত ১৬ অক্টোবর ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে কনট প্লেসে জাতীয় পতাকা নিয়ে ‘তেরঙা ওড়াও’ (লেহেরা দো তিরঙ্গা) কর্মসূচি শুরুর…

আরও পড়ুন
কলকাতা 

আমির খানের ভাগ্নে ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ মুম্বাই পুলিশের

বলিউড তারকা আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিস! আগামী ২৮ অক্টোবরের মধ্যে ‘জানে তু ইয়া জানে না’ অভিনেতাকে দেশ ছাড়তে বলল মুম্বই পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে সমর্থন করে প্রতিবাদে যোগ দেওয়ার মাসুল গুনছেন অভিনেতা। ভারতীয় নাগরিক না হয়েও বিক্ষোভে অংশ নেওয়ায় অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। গত ১০ অক্টোবর মুম্বইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সমর্থনে যে প্রতিবাদ মিছিল হয়, সেখানে যোগ দেন ইমরান। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন, তুতো বোন জ়েন মেরি খান। সংবাদসংস্থা পিটিআই…

আরও পড়ুন
দেশ 

কেন্দ্রের উপর চাপ বাড়াতে, মঙ্গলবার ইন্ডিয়া জোটের নেতা নেত্রী ও ছাত্র সংগঠনগুলির নেতাদের সঙ্গে চা চক্রে বসছেন রাহুল গান্ধী

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এ বার কেন্দ্রের উপর চাপ বৃদ্ধির পরবর্তী কৌশল স্থির করতে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’। মঙ্গলবার বিকেলে ‘ইন্ডিয়া’র সাংসদদের চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। বিভিন্ন ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেলে রাহুলের বাসভবন থেকে একটি যৌথ সাংবাদিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই পরবর্তী পরিকল্পনা ঘোষণা করা হতে পারে। পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দিল্লির ৫, সুনেরি বাগ রোডে রাহুলের বাসভবনে ওই চা-চক্রটির আয়োজন করা হয়েছে।…

আরও পড়ুন
দেশ 

এবার শুধু জ্ঞানেশ কুমার নন-সিজেপির নিশানায় নরেন্দ্র মোদীও দিল্লিতে সাংবাদিক বৈঠকে মোদি সরকারকে তীব্র আক্রমণ আশুতোষ সৌরভের

বিশেষ প্রতিনিধি : এবার শুধু জ্ঞানেশ কুমার নন এবার কোকরচ জনতা পার্টির নিশানায় নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী শাসক বলে আক্রমণ করলেন সিজেপির নেতারা। গতকাল শনিবার সিজেপির তিন প্রধান নেতা অভিজিৎ দীপকে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকাল ১০ টা নাগাদ তাদেরকে নির্দিষ্ট শর্তে জামিন দেয় আদালত। এই জামিন পাওয়ার পর অভিজিৎ দীপকে জানিয়ে দেন বেলা দুটো নাগাদ সৌরভ দাস ও আশুতোষ দুজনে সাংবাদিক বৈঠক করবেন। যেহেতু অভিজিৎ দীপকের ঠাকুমা মারা গেছেন তাই তিনি গ্রামের বাড়িতে ফিরে গেছেন। কিন্তু বেলা দুটো নাগাদ দেখা গেল দিল্লিতে যতগুলো ছাত্র…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে ছিলেন মমতা, আটক করল পুলিশ, অভিজিৎ আশুতোষ সৌরভের পর এবার গ্রেফতার নেহা বোরাও! দিল্লি কার্যত বন্দীশালা!

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁর সঙ্গে আটক করা হয়েছে দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখলেকে। কুণাল ঘোষ এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লেখেন, ‘‘দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।’’ তার পরেই মমতাকে আটক করা হয় বলে খবর। আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করল পুলিশ। সিজেপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক বহু আইনজীবী। এই…

আরও পড়ুন