কলকাতা 

ট্রাইবুনালের বিচারকেরা প্যান কার্ড ব্যবহার করে কমিশনের পোর্টালে ঢুকতে পারবেন! জানাল সিইও দফতর

ট্রাইবুনালের বিচারকদের আপত্তিকে মান্যতা দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে গত সপ্তাহে ট্রাইবুনালের বিচারকদের জানানো হয়েছে যে, প্যান কার্ড এবং সরকারের দেওয়া আইডি কার্ড ব্যবহার করে নির্দিষ্ট পোর্টালে ঢুকতে পারবেন বিচারকেরা। এমনটাই দাবি করা হয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে। আধার নম্বর যাচাই করে কমিশনের পোর্টালে ঢোকার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন ট্রাইবুনালের বিচারকদের একাংশ। সুপ্রিম কোর্ট নিযুক্ত এই বিচারকেরা গত ২৪ সেপ্টেম্বর রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে (এসিইও) এই বিষয়ে চিঠি দিয়েছিলেন। প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খন্না পোর্টাল আপডেটের বিষয়টি ব্যাখ্যা করেছিলেন।…

আরও পড়ুন
দেশ 

সভা শুরু হওয়ার দু’ঘণ্টা আগেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে রামলীলা ময়দানে জনস্রোত!

বাংলার জনরব ডেস্ক : রবিবার ভোট থেকেই দিল্লির গন্তব্যস্থল হয়ে যায় রামলীলা ময়দানে। নয়দিল্লী স্টেশনে যত ট্রেন থামছে সব ট্রেনেরই যাত্রীদের একটাই পথ রামলীলা ময়দান। বেলা বারোটা থেকে সভার শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০ টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পারছি  রামলীলা ময়দান ভর্তি হয়ে গেছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ রামলীলা ময়দানের সমবেত হয়েছে বলে শেষ খবরে পাওয়া গেল বেলা দশটা পর্যন্ত এই খবর। বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। শুধু প্রতিবাদস্থলেই মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা। কনট প্লেস-মিন্টো রোডের…

আরও পড়ুন
দেশ 

শেষ মুহূর্তে স্থগিত জ্ঞানেশের অপসারণে ‘নকল সংসদ’!

আইনি জটিলতা ও সংসদ অবমাননা সংক্রান্ত বিতর্ক এড়াতে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’র ‘মক পার্লামেন্ট’ (নকল সংসদ) কর্মসূচির নাম এবং পদ্ধতিতে বদল আনা হয়েছিল বৃহস্পতিবার। এ বার বদলানো হল নির্ঘণ্ট। শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের ১০ রাজাজি মার্গের সরকারি বাংলোয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী ইমপিচমেন্ট’-এর কর্মসূচি পালনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বদল করা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দিল্লিতে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণেই খড়্গের বাংলোর খোলা লনে আয়োজিত অনুষ্ঠানটি ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারের পরিবর্তে শনিবার হবে…

আরও পড়ুন
দেশ 

অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা,বাদ এক কোটি

অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা। গত ৩০ জুন শুরু হয়েছিল ‘বিশেষ নিবিড় সংশোধন’ তথা এসআইআর প্রক্রিয়া। খসড়া তালিকায় বাদ পড়েছিল ১ কোটি ৭ লক্ষ নাম। তুলনায় চূড়ান্ত তালিকায় ৮.৬৪ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। অর্থাৎ আগের তালিকার তুলনায় সংশোধিত তালিকায় নাম সাকুল্যে বাদ পড়ল ৯৯ কোটি ৩২ লক্ষ। দেখা যাচ্ছে, পুরুষ ভোটারের সংখ্যা যেখানে ২ কোটি ২৫ লক্ষ, সেখানে মহিলার ভোটার ৪ লক্ষ বেশি। তৃতীয় লিঙ্গের মানুষ ২ হাজার ৮৪১ জন। কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৫,০০,০১১ জন। আগে ভোটার তালিকায় নাম ছিল ৫,৫৪,৩২,৩১৪…

আরও পড়ুন
কলকাতা 

ফের কাঠগড়ায় নির্বাচন কমিশন! পোর্টালে কাজ করা যাচ্ছে না অভিযোগ ট্রাইব্যুনালের বিচারপতিদের

ফের কাঠগড়ায় নির্বাচন কমিশনের ডিজিটাল পোর্টাল এবং তথ্যপ্রযুক্তি শাখা (আইটি ডিভিশন)। কমিশনের পোর্টালে একাধিক ত্রুটির অভিযোগ তুললেন ট্রাইবুনালে নিযুক্ত অধিকাংশ প্রাক্তন বিচারপতি। ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর পর বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির ভার সুপ্রিম কোর্ট তুলে দিয়েছিল কলকাতা হাই কোর্টের উপর। বলা হয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করে দেবেন হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই ট্রাইবুনাল বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির কাজ করবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্যে ১৯টি ট্রাইবুনাল কাজ করছে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দফায় দফায় বিক্ষোভ, গ্রেফতার ৭০০, পুলিশি নির্যাতন নিয়ে সরব বিরোধীরা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দিল্লির যন্তর মন্তর। দুপুর পর্যন্ত ৭০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয়েছে সিপিএম নেত্রী বৃন্দা কারাট, আপ নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইসা নেত্রী নেহা বোরাকে। প্রসঙ্গত, এই নেহাই যন্তর মন্তরে আরশোলাদের আন্দোলনে গোড়া থেকে জুড়ে ছিলেন। আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহের দাবি, সংসদে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশ। তার পরেই পুলিশের বিরুদ্ধে স্লোগান গিয়ে ধর্না অবস্থানে বসে পড়েন সঞ্জয়। এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে যন্তর মন্তরে বিক্ষোভ…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত!

বাংলার জনরব ডেস্ক : ‘ভোটচুরির’ প্রতিবাদে এবং জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুর চড়াল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। অক্টোবর এবং নভেম্বরে গোটা দেশে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে তারা। ২ অক্টোবর, গাঁধীজয়ন্তীর দিন থেকে ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ৬ অক্টোবর নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদনে মিছিল করে যাবেন বিরোধী সাংসদেরা। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল কংগ্রেস, তৃণমূল (মমতা তৃণমূল), সিপিএম-সহ ১৯টি দল। বৈঠকে গরহাজির ছিল এমকে স্ট্যালিনের দল ডিএমকে এবং অরবিন্দ কেজরীবালের আপ। বেলা ১১টা থেকে বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার সক্রিয় ইন্ডিয়া জোট, ৩০ শে সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক যাচ্ছেন মমতা অভিষেক

বাংলার জনরব ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার দিল্লিতে বৈঠকে বসতে ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে আলোচনার জন্যই ইন্ডিয়া জোটের দ্রুত বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই যোগ দিতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মত তৃণমূল নেতারা। মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার দেশের সমস্ত বিরোধী দলগুলো একসঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নিতে চলেছে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন যে থামবে না তাই স্পষ্ট করে দিয়েছেন…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি করল কংগ্রেস!

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশ জুড়ে মিছিল মিটিং ও আন্দোলন সংঘটিত করল জাতীয় কংগ্রেস। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক রিপোর্টটিকে ঘিরে তোলপাড় হচ্ছে জাতীয় রাজনীতি। শুক্রবার বিভিন্ন রাজ্যে পথে নেমেছেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের নেতা ও সমর্থকেরা। সংশ্লিষ্ট রিপোর্টটিতে দাবি করা হয়েছে , দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখে যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মূলত ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা, এসআইআর-এর পর ভোটারদের নাম বাদ দেওয়া এবং যুক্ত করা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন সঁধু এবং জোশী। তার পরেই…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার নির্বাচন বাতিল এবং জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে সরব মমতা!

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। তাতে শামিল হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কমিশনের বিরুদ্ধে ফের ‘এসআইআর-এর মাধ্যমে ভোটচুরি এবং ইভিএম হাইজ্যাক’-এর অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের গ্রেফতারি চেয়েছেন মমতা। এর পাশাপাশি সম্প্রতি হওয়া সমস্ত নির্বাচন বাতিল করে পুরনো ভোটার তালিকায় নতুন করে ভোটের দাবি জানিয়েছেন তিনি। বুধবার বিকেল ৪টেয় ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানেই তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ওই প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে বলেন, “এত বড় দুর্নীতি জীবনে দেখিনি। নৈতিকতার দিক থেকে ওঁর (জ্ঞানেশ) পদে থাকার অধিকার নেই।” তার…

আরও পড়ুন