দেশ 

অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা,বাদ এক কোটি

অবশেষে প্রকাশিত হল কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা। গত ৩০ জুন শুরু হয়েছিল ‘বিশেষ নিবিড় সংশোধন’ তথা এসআইআর প্রক্রিয়া। খসড়া তালিকায় বাদ পড়েছিল ১ কোটি ৭ লক্ষ নাম। তুলনায় চূড়ান্ত তালিকায় ৮.৬৪ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। অর্থাৎ আগের তালিকার তুলনায় সংশোধিত তালিকায় নাম সাকুল্যে বাদ পড়ল ৯৯ কোটি ৩২ লক্ষ। দেখা যাচ্ছে, পুরুষ ভোটারের সংখ্যা যেখানে ২ কোটি ২৫ লক্ষ, সেখানে মহিলার ভোটার ৪ লক্ষ বেশি। তৃতীয় লিঙ্গের মানুষ ২ হাজার ৮৪১ জন। কর্নাটকের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৫,০০,০১১ জন। আগে ভোটার তালিকায় নাম ছিল ৫,৫৪,৩২,৩১৪…

আরও পড়ুন