দেশ 

জ্ঞানেশ কুমার পদত্যাগ তো করবেন , একই সঙ্গে জেলেও যাবেন রামলীলার জনস্রোত থেকে বললেন রাহুল!

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রামলীলা ময়দান থেকে কার্যত নির্বাচন কমিশনারকে সরে যাওয়ার আহ্বান জানালেন রাহুল গান্ধী। তিনি একই সঙ্গে বলেন, যে দেশ চলবে, সংবিধানের নিয়ম মেনে সংবিধানের বাইরে কেউ থাকবে না। সংবিধানের নিয়ম দেশে প্রতিষ্ঠা করায় আমাদের প্রথম প্রধান লক্ষ্য। রাহুল গান্ধী এদিন বলেন, “আমার কথা শুনে রাখুন। আমি যা বলি, পরে তা সত্যিই হয়। নয় কি? আমি দেশের প্রতিটি মানুষকে, প্রত্যেক যুবককে বলছি, জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেন।” একই সঙ্গে রাহুলের স‌ংযোজন, “জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদী…

আরও পড়ুন
দেশ 

সভা শুরু হওয়ার দু’ঘণ্টা আগেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে রামলীলা ময়দানে জনস্রোত!

বাংলার জনরব ডেস্ক : রবিবার ভোট থেকেই দিল্লির গন্তব্যস্থল হয়ে যায় রামলীলা ময়দানে। নয়দিল্লী স্টেশনে যত ট্রেন থামছে সব ট্রেনেরই যাত্রীদের একটাই পথ রামলীলা ময়দান। বেলা বারোটা থেকে সভার শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০ টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পারছি  রামলীলা ময়দান ভর্তি হয়ে গেছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ রামলীলা ময়দানের সমবেত হয়েছে বলে শেষ খবরে পাওয়া গেল বেলা দশটা পর্যন্ত এই খবর। বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। শুধু প্রতিবাদস্থলেই মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা। কনট প্লেস-মিন্টো রোডের…

আরও পড়ুন
দেশ 

শেষ মুহূর্তে স্থগিত জ্ঞানেশের অপসারণে ‘নকল সংসদ’!

আইনি জটিলতা ও সংসদ অবমাননা সংক্রান্ত বিতর্ক এড়াতে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’র ‘মক পার্লামেন্ট’ (নকল সংসদ) কর্মসূচির নাম এবং পদ্ধতিতে বদল আনা হয়েছিল বৃহস্পতিবার। এ বার বদলানো হল নির্ঘণ্ট। শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের ১০ রাজাজি মার্গের সরকারি বাংলোয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী ইমপিচমেন্ট’-এর কর্মসূচি পালনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বদল করা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দিল্লিতে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণেই খড়্গের বাংলোর খোলা লনে আয়োজিত অনুষ্ঠানটি ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারের পরিবর্তে শনিবার হবে…

আরও পড়ুন
দেশ 

প্রিয়াঙ্কার নেতৃত্বেই উত্তরপ্রদেশে লড়বে কংগ্রেস! সমাজবাদী পার্টির কাছে ১৬৫ আসন দাবি রাহুলের! কোন পথে উত্তরপ্রদেশের বিরোধীরা?

বাংলার জনরব ডেস্ক : আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে লড়তে চলেছে কংগ্রেস বলে জানা গেছে। সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রিয়াংকা গান্ধীর বাড়িতে উত্তরপ্রদেশের কার্যকরী সভাপতি ইমরান মাসুদ সহ ওই রাজ্যের বেশ কয়েকজন প্রথম সারির কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তা নিয়েই দলের সাংগঠনিক অবস্থা কি? তা জানতে চান প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের নেতাদের কাছ থেকে। সেখানেই মূলত কংগ্রেস নেতারা প্রস্তাব দেন উত্তরপ্রদেশের এমন ১০০ টি বিধানসভা…

আরও পড়ুন
দেশ 

বিরোধীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধান বিচারপতির!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার দিল্লিতে সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তার আগে আইনজীবীদের মামলা শুনতে গিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত বললেন, সুপ্রিম কোর্টকে রাজনীতিতে টেনে আনা উচিত নয়। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সময় অনেক আইনজীবীকে পুলিশ আটক করেছিল বলে অভিযোগ। সে বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। তখনই প্রধান বিচারপতি ওই মন্তব্য করেছেন। আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং সেই সংক্রান্ত উদ্বেগ সোমবার শীর্ষ আদালতে ব্যক্ত করেন সিনিয়র…

আরও পড়ুন
দেশ 

‘রাহুল গান্ধী মিথ্যা ভাষণের রোগে আক্রান্ত’ অভিযোগ বিজেপির! রহস্য?

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী ‘মিথ্যাভাষণের রোগে আক্রান্ত’ বলে অভিযোগ তুলল বিজেপি। পদ্মশিবিরের অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুক্রবার রাতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের বৈঠক নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন রাহুল! বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী শনিবার বলেন, ‘‘রাহুল গাঁধী নিজের মনগড়া রাজনৈতিক বয়ান তৈরি করার উদ্দেশ্যে সত্যকে বিকৃত করেছেন। এর আগেও তিনি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বক্তব্য নিজের সুবিধামতো ভুল ভাবে ব্যাখ্যা করেছেন। এ বার তিনি দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান রাষ্ট্রপতিকেও নিজের রাজনীতির হাতিয়ার করতে সক্রিয় হয়েছেন।’’ ‘বেআইনি এবং স্বেচ্ছাচারী কার্যকলাপে অভিযুক্ত’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

আরও পড়ুন
দেশ 

ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাড়ে ৮ ঘন্টা একটানা ধর্নার পর আটক রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতারা, আজ ফের রাস্তায় ইন্ডিয়া জোট

‘ভোটচুরি’ এবং ‘স্বেচ্ছাচারী ও বেআইনি কার্যকলাপে’র অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নির্বাচন সদন অভিযান ঘিরে মঙ্গলবার দিনভর সরগরম রইল দিল্লি। নির্বাচন সদনে যাওয়ার পথে বাধা পেয়ে আকাশবাণী ভবনের সামনে প্রায় সাড়ে ৮ ঘণ্টা অবস্থান-বিক্ষোভ চালানোর পরে দিল্লি পুলিশ আটক করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং বিরোধী শিবিরের প্রিয়ঙ্কা গাঁধী বাড্রা-সহ প্রায় ১০০ সাংসদকে! ঘণ্টা দু’য়েক পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আজ বুধবার ফের নির্বাচন সদন অভিযানের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। রাজপথে আন্দোলন, সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি এ বার ‘ভোটচুরি’তে অভিযুক্ত মুখ্য নির্বাচন…

আরও পড়ুন
দেশ 

“আমরা বিজেপিকে ধ্বংস করে দেব” নির্বাচন সদনের কাছে অবস্থান বিক্ষোভ থেকে ঘোষণা রাহুলের

‘ভোটচুরি’র অভিযোগে ফের এক বার বিজেপি-কে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। মঙ্গলবার সকালে সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে মিছিল করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা। কিন্তু তাঁদের নির্বাচন সদন পর্যন্ত যেতে দেয়নি পুলিশ। তার আগেই আটকে দেয়। আটকও করে বেশ কয়েক জনকে। এরই মধ্যে রাহুল ঢুকে পড়েন নির্বাচন সদনের কাছে আকাশবাণী অফিস চত্বরে। আপাতত সেখানেই বসে রয়েছেন তিনি। আকাশবাণী অফিস চত্বর থেকেই এ বার নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত এবং জ্ঞানেশ কুমারকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানালেন তিনি। এ দিন বিরোধীদের নির্বাচন সদন অভিযান ঘিরে যে নাটকীয় পরিস্থিতি…

আরও পড়ুন
দেশ 

বিহারে বিধান পরিষদ নির্বাচন ঘিরে কংগ্রেস আরজেডির দ্বন্দ্ব!

বাংলার জনরব ডেস্ক : বিহারে বিধান পরিষদের ৮টি আসনের নির্বাচন ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক আরজেডি এবং কংগ্রেসের মধ্যে সংঘাত প্রকাশ্যে চলে এল। লালুপ্রসাদ, তেজস্বী যাদবের দলের একতরফা প্রার্থী ঘোষণার প্রতিবাদ জানিয়ে এ বার পাল্টা প্রার্থী ঘোষণা করল রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়্গের দল। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বৃহস্পতিবার ৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। আগামী ২৩ অক্টোবর, ২০২৬ তারিখে বিহার বিধান পরিষদের ৪টি স্নাতক এবং ৪টি শিক্ষক নির্বাচনী এলাকার জন্য ভোটগ্রহণ হবে। গত মাসে আরজেডি একতরফা ভাবে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তার জবাবে কংগ্রেস বৃহস্পতিবার ৫টি আসনে…

আরও পড়ুন