‘রাহুল গান্ধী মিথ্যা ভাষণের রোগে আক্রান্ত’ অভিযোগ বিজেপির! রহস্য?
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী ‘মিথ্যাভাষণের রোগে আক্রান্ত’ বলে অভিযোগ তুলল বিজেপি। পদ্মশিবিরের অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুক্রবার রাতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতাদের বৈঠক নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন রাহুল! বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী শনিবার বলেন, ‘‘রাহুল গাঁধী নিজের মনগড়া রাজনৈতিক বয়ান তৈরি করার উদ্দেশ্যে সত্যকে বিকৃত করেছেন। এর আগেও তিনি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বক্তব্য নিজের সুবিধামতো ভুল ভাবে ব্যাখ্যা করেছেন। এ বার তিনি দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান রাষ্ট্রপতিকেও নিজের রাজনীতির হাতিয়ার করতে সক্রিয় হয়েছেন।’’ ‘বেআইনি এবং স্বেচ্ছাচারী কার্যকলাপে অভিযুক্ত’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…
আরও পড়ুন