দেশ 

প্রিয়াঙ্কার নেতৃত্বেই উত্তরপ্রদেশে লড়বে কংগ্রেস! সমাজবাদী পার্টির কাছে ১৬৫ আসন দাবি রাহুলের! কোন পথে উত্তরপ্রদেশের বিরোধীরা?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে লড়তে চলেছে কংগ্রেস বলে জানা গেছে। সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রিয়াংকা গান্ধীর বাড়িতে উত্তরপ্রদেশের কার্যকরী সভাপতি ইমরান মাসুদ সহ ওই রাজ্যের বেশ কয়েকজন প্রথম সারির কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তা নিয়েই দলের সাংগঠনিক অবস্থা কি? তা জানতে চান প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের নেতাদের কাছ থেকে। সেখানেই মূলত কংগ্রেস নেতারা প্রস্তাব দেন উত্তরপ্রদেশের এমন ১০০ টি বিধানসভা কেন্দ্র আছে যেখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা প্রবল, এই আসনগুলোকে এ ক্যাটাগরির আসন বলে মনে করছে কংগ্রেস। অন্যদিকে এমন চল্লিশটা আসন রয়েছে, যা বি ক্যাটাগরি সেখানে জয়ের সম্ভাবনা থাকলেও লড়াই হবে বিজেপির সঙ্গে। এমন ২৫টা আসন রয়েছে যা সি ক্যাটাগরিতে ফেলেছে কংগ্রেস কারণ এই আসনগুলো জেতার সম্ভাবনা খুব বেশি না থাকলেও লড়াই করতে পারবে বলে মনে করা হচ্ছে।

এই হিসাবে কংগ্রেসের উত্তরপ্রদেশের জোটসরিক সমাজবাদী পার্টির নেতার কাছে ১৬৫ তে আসন দাবি করা হবে বলে ওই বৈঠকে ঠিক করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ইতিমধ্যে উত্তরপ্রদেশের দলীয় নেতাদের নির্দেশ দেয়া হয়েছে এ বিষয়ে অখিলেশ যাদবের সঙ্গে কথাবার্তা বলতে। অবশ্যই এ নিয়ে সমাজবাদী পার্টির নেতারা অসন্তুষ্ট বলে জানা গেছে। তারা মনে করছে কংগ্রেসের উত্তর প্রদেশের যা সাংগঠনিক অবস্থা তাতে করে 40 থেকে 50 টির বেশি আসন দেওয়াটা উচিত বলে মনে করছেন।

আগামী ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে বিধানসভা ভোট হওয়ার কথা। বিজেপিকে ঠেকাতে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, গোয়া ও মণিপুরে জোট নিয়ে আলোচনা শুরু করেছেন কংগ্রেস নেতৃত্ব।

এর আগে ২০১৭ সালের বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতা করে উত্তরপ্রদেশে ১০৫টি আসনে লড়েছিল কংগ্রেস। জিতেছিল মাত্র সাতটিতে। অখিলেশের ঝুলিতে এসেছিল ৪৭টি। ওই বিপর্যয়ের পর দু’দলের গাঁটছড়া ছিন্ন হয়েছিল। এর পর ২০১৯ সালের লোকসভা ভোটে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করেও আসন বাড়াতে পারেনি অখিলেশের দল। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে জোট গড়ে ভাল ফল করেছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। বিজেপি-কে পিছনে ফেলে সে রাজ্যে পয়লা নম্বরে উঠে এসেছে অখিলেশের দল। কিন্তু শরিকি-চোরাস্রোত তাতে আরও তীব্র হয়েছে।

সম্প্রতি সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান মন্তব্য করেন, অখিলেশই বিজেপিকে হারাতে পারেন। কংগ্রেস নিজের জোরে কিছু করতে পারবে না। তাই রাহুলের দলকে গোটা চল্লিশেকের বেশি আসন ছাড়ার প্রয়োজন নেই।

তার জবাবে উত্তরপ্রদেশে কংগ্রেসের কার্যকরী সভপতি তথা সাংসদ ইমরান মাসুদ মন্তব্য করেন, ‘‘পশ্চিমবঙ্গের ভোটের আগে তৃণমূলও বড় বড় কথা বলত। এখন দেখা যাচ্ছে, তাদের কী হাল হয়েছে। অখিলেশ সক্রিয় হলেন কি না, তাতে কিছু এসে যায় না। কংগ্রেসকে বাদ দিয়ে কিছু হবে না।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ