অভিনেতা ইমরান খানকে কড়া ভাষায় ভর্ৎসনা করল বম্বে হাই কোর্ট!
নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ায় অভিনেতা ইমরান খানকে কড়া ভাষায় ভর্ৎসনা করল বম্বে হাই কোর্ট। সোমবার আদালত তাঁকে মনে করিয়ে দেয়, তিনি আমেরিকার নাগরিক এবং ‘ওভারসিজ় সিটিজ়েন অফ ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী। তাই ভারতীয় নাগরিকদের মতো রাজনৈতিক অধিকার এ দেশে তাঁর নেই। একই সঙ্গে আদালত প্রশ্ন তোলে, কোনও ভারতীয় নাগরিক যদি আমেরিকায় গিয়ে একই ধরনের প্রতিবাদে অংশ নেন, তা হলে তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হত! আমির খানের ভাগ্নের উদ্দেশে বিচারপতিদের বেঞ্চ বলে, “আপনি একজন ওসিআই কার্ডধারী। আপনি ভারতীয় নাগরিকের মতো আচরণ (অধিকার সংক্রান্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া) করতে…
আরও পড়ুন