দেশ 

শারীরিক নিগ্রহ করেছে দিল্লি পুলিশ সংসদের স্বাধিকার কমিটির কাছে অভিযোগ করলেন সঞ্জয় সিং

শেয়ার করুন

আদালতের পরে এ বার দিল্লি পুলিশের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ গেল সংসদে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর বাতিলের দাবিতে আন্দোলন-পর্বে দিল্লি পুলিশ তাঁকে শারীরিক নিগ্রহ করেছে বলে সংসদের স্বাধিকার রক্ষা (প্রিভিলেজ) কমিটিতে অভিযোগ জানালেন আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ।

সঞ্জয়ের মূল অভিযোগ, দক্ষিণ-পশ্চিম দিল্লির জাফরপুর থানার এসএইচও (স্টেশন হাউস অফিসার) এবং অন্য কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তাঁর দাবি, তিনি এক জন সাংসদ, কোনও সন্ত্রাসবাদী বা মাফিয়া নন। তাই গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদের সময় তাঁদের সঙ্গে এমন আচরণ করা সংসদীয় অধিকারের পরিপন্থী। কিন্তু অভিযুক্তদের তালিকায় দিল্লির পুলিশ কমিশনার কেন? সঞ্জয় জানান, পুলিশি নিগ্রহের সময় তিনি দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু কমিশনার তাঁর ফোন ধরেননি। টেক্সট মেসেজেরও কোনও উত্তর দেননি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ