কলকাতা 

এসআইআরে নাম বাদ যাওয়া হজযাত্রীদের আবেদন শুনে দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

এসআইআরে নাম বাদ যাওয়া হজযাত্রীদের আবেদন দ্রুত শুনতে হবে। সোমবার ট্রাইবুনালকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সম্ভব হলে ওই হজযাত্রীদের আবেদনগুলির প্রেক্ষিতে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্যও ট্রাইবুনালকে পরামর্শ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে যাঁদের নাম বিবেচনাধীন তালিকায় ছিল, সেগুলির নিষ্পত্তির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত হয় এসআইআর আপিল ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ট্রাইবুনাল গঠিত হয়। কিন্তু ট্রাইবুনালে খুব শ্লথগতিতে কাজ চলছে বলে আগেও বার বার অভিযোগ উঠেছে। এ অবস্থায় হজযাত্রীদের একাংশ হাই কোর্টের দ্বারস্থ হন। মামলাকারী হজযাত্রীদের দাবি, ভোটার তালিকায় নাম না-থাকায় পাসপোর্ট এবং হজের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Covid Outbreaks: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত-সহ ১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব,অনিশ্চয়তার মধ্যে ভারতীয় হজযাত্রীরা!

বাংলার জনরব ডেস্ক : অনিশ্চয়তার মধ্যে ভারতীয় হজযাত্রীরা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ভারত সহ ১৬টি দেশে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এর ফলে আগামী দিনে হজ যাত্রা বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত ছাড়া লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিয়োপিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলায় আপাতত যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত নতুন করে সংক্রমণ সে ভাবে ছড়ায়নি। কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে…

আরও পড়ুন