কলকাতা 

নির্বাচন কমিশন ভোট কর্মীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ

বিশেষ প্রতিনিধি : রাজ্যে অনুষ্ঠিত হয়েছে দুই দফায় নির্বাচন। আরে নির্বাচনকে কেন্দ্র করে আপাতকালীন অবস্থা জারি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছিল। এবং গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার থেকে শুরু করে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং তার দোসর সুব্রত গুপ্ত নানা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ভোট কর্মী হিসাব প্রিসাইডিং অফিসাররা কত টাকা পাবেন তাদের খাওয়া-দাওয়ার অবস্থা কি হবে? ফার্স্ট পোলিং অফিসার কত টাকা পাবেন? সেকেন্ড পোলিং ও থার্ড পোলিং কত টাকা পাবে? তার বিস্তারিত বিবরণ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। কিন্তু আদৌ…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। দেশের সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি চলছে। অন্য বিরোধী দলগুলির সঙ্গে সেই নিয়ে তৃণমূল আলোচনা শুরু করেছে বলে খবর। সব ঠিক থাকলে, চলতি বাজেট অধিবেশনেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে। (SIR in Bengal)। ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা SIR ঘিরে এই মুহূর্তে তরজা চরমে। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ করতে নেমেছে, বৈধ ভোটারদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গতকালই দিল্লিতে জাতীয়…

আরও পড়ুন
কলকাতা দেশ 

SIR in Bengal verdict in Supreme Court : এস আই আর নিয়ে শীর্ষ আদালতের কাঠগোড়ায় নির্বাচন কমিশন!

বাংলার জনরব ডেস্ক :  পশ্চিমবঙ্গে এস আই আর এর নাম করে অযথা সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ১২ই জানুয়ারি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর চিঠিকে কতটা গুরুত্ব দেবেন জ্ঞানেশ কুমার তা বলা না গেলেও সুপ্রিমকোর্ট কিন্তু এই অভিযোগ কে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। বাংলার এস আই আর নিয়ে ১২ জানুয়ারি সোমবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। এই শুনানিতে বেনজীর আইনি লড়াইয়ের সাক্ষী রইল দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজের ধরন এবং স্বচ্ছতা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে কড়াকড়িভাবে নোটিশ ইস্যু…

আরও পড়ুন
কলকাতা 

নিয়ম মানছে না নির্বাচন কমিশন এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মমতা

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নিয়ম মানছে না নির্বাচন কমিশন এর ফলে অনেক বৈধ ভোটার বাদ পড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি দুটি চিঠি লিখেছিলেন জ্ঞানেশ কুমারকে। এটা নিয়ে তৃতীয়বার চিঠি লিখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানদণ্ড স্থির করেছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে বিহার এবং পশ্চিমবঙ্গের উদাহরণ দেন তিনি। অভিযোগ করেন যে, বিহারে এসআইআরের ক্ষেত্রে বংশতালিকা (ফ্যামিলি রেজিস্টার)-কে বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা করা…

আরও পড়ুন
দেশ 

সুস্থ গণতন্ত্রের জন্য ‘বিশুদ্ধ’ ভোটার তালিকা প্রয়োজন : নির্বাচন কমিশনার

ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে বিরোধীদের আপত্তিকে কোনো সন্মান বা গুরুত্ব দিচ্ছে না নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সংশোধনীর পক্ষে জোরাল সওয়াল করলেন। তাঁর মতে, যে কোনও দেশে সুস্থ গণতন্ত্রের জন্য ‘বিশুদ্ধ’ ভোটার তালিকা প্রয়োজন। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ প্রয়োজন ভোটার তালিকার শুদ্ধতার জন্যই। বিহারে ভোটার তালিকা সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটানের অধিকার পান…

আরও পড়ুন