দেশ 

এসআইআরের পর বিহারের ভোটার তালিকায় ৫ লক্ষ ভুয়ো ভোটার, কমিশনের হলফনামা তলব শীর্ষ আদালতের

মূল উদ্দেশ্য পুরণেই ব্যর্থ হয়েছে বিহারের SIR (Bihar SIR)। এত ঘটা করে বিশেষ নিবিড় সংশোধন করার পরও ভোটার তালিকায় অন্তত ৫ লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর। তাদের ওই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালতও। এডিআর শুরু থেকেই SIR প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে। তাদের বক্তব্য ছিল, এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ যাবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক, গরিব এবং সংখ্যালঘুরা। সেই আপত্তি উড়িয়েই বিহারে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি শীর্ষ…

আরও পড়ুন
দেশ 

আধার কার্ড, এপিক কার্ড এবং রেশন কার্ড প্রয়োজনীয় নথি কি না, তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে : সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের আগে নিবিড় ভোটার তালিকা সংশোধনের জন্য নাগরিকত্ব এর প্রমাণ দেওয়ার ক্ষেত্রে যে ১১ টি তালিকা দিয়েছে নির্বাচন কমিশন তা এবার প্রশ্ন তুললো দেশের শীর্ষ আদালত। আধার কার্ড, এপিক এবং রেশন কার্ড নিয়ে বিবেচনা করতে হবে কমিশনকে বলল সুপ্রিম কোর্ট। আগামী ২৮ জুলাই পরবর্তী শুনানি। এক সপ্তাহের মধ্যে হলফনামা দেবে কমিশন। পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ, আধার কার্ড, এপিক (ভোটার কার্ড) এবং রেশন কার্ড প্রয়োজনীয় নথি কি না, তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে। এদিন শুনানি চলাকালীন সময়ে শীর্ষ আদালতের দুই বিচারপতি…

আরও পড়ুন
দেশ 

সুস্থ গণতন্ত্রের জন্য ‘বিশুদ্ধ’ ভোটার তালিকা প্রয়োজন : নির্বাচন কমিশনার

ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে বিরোধীদের আপত্তিকে কোনো সন্মান বা গুরুত্ব দিচ্ছে না নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সংশোধনীর পক্ষে জোরাল সওয়াল করলেন। তাঁর মতে, যে কোনও দেশে সুস্থ গণতন্ত্রের জন্য ‘বিশুদ্ধ’ ভোটার তালিকা প্রয়োজন। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ প্রয়োজন ভোটার তালিকার শুদ্ধতার জন্যই। বিহারে ভোটার তালিকা সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটানের অধিকার পান…

আরও পড়ুন
দেশ 

“আপনার এই কার্যক্রমটাই সমস্যার নয়, সমস্যা হচ্ছে এর সময়” বিহারের নিবিড় সংশোধনী ভোটার তালিকা তৈরি নিয়ে শীর্ষ আদালতে তোপের মুখে কমিশন

বাংলার জনরব ডেস্ক: বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিতর্কিত এই কারণে যে এর সময়। বিহার বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ‘Special Intensive Revision’ (SIR) বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের সময়টা। দেশের শীর্ষ আদালত বলছে, ভারতের নির্বাচন কমিশন (ECI) যে ‘Special Intensive Revision’ (SIR) প্রক্রিয়া শুরু করেছে, তার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। তবে, ভোটের আগে এই সময়েই পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়াটাই প্রধান উদ্বেগের বিষয়। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে অংশ নেয়। আদালতে শুনানি চলছিল বিহারে…

আরও পড়ুন