দেশ 

মমতার সঙ্গ ছাড়ার জের ! ইউসুফ পাঠানকে জমি উপহার দিল গুজরাট সরকার

বাংলার জনরব ডেস্ক : মমতার সঙ্গ ছাড়ার জের এবার জমি উপহার পাচ্ছেন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বহরমপুর লোকসভা কেন্দ্রে ২০২৪ এর প্রার্থী হয়েছিলেন এবং অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে লোকসভায় প্রবেশ করেছিলেন ইউসুফ পাঠান। মমতার দলের এমপি হওয়ার কারণে তাকে দুবছর আগে জমি দখলের অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছিল গুজরাটের বডোদরা প্রশাসন। আর দু’বছর পর সেই জমি উপহার হিসাবে দিচ্ছে গুজরাট সরকার ইউসুফ পাঠানকে। এর মাঝে গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে। পশ্চিমবাংলায় আর ক্ষমতায় নেই মমতার তৃণমূল কংগ্রেস। বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি ক্ষমতায় আসার ১৫ থেকে ২০ দিনের…

আরও পড়ুন
দেশ 

গুজরাটের পুর নির্বাচনে গেরুয়া ঝড়!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাতে নিরঙ্কুশ জয়ের ধারাবাহিকতা বজায় রাখল বিজেপি। ‘ভোটচুরি’ এবং ‘এসআইআর-অনিয়ম’ নিয়ে দেশজোড়়া আন্দোলনের আবহেও তিন পুরসভাতেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে পদ্ম শিবির। গাঁধীনগর পুরসভার মোট ৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৩৮টি আসনে জিতেছে। কংগ্রেস ৫ এবং নির্দল প্রার্থী জিতেছেন ১টি ওয়ার্ডে। গুজরাতের রাজধানী শহরে ২০২১ সালের পুরভোটে বিজেপি ৪১টি ওয়ার্ডে জিতেছিল। সে বার কংগ্রেস ২টি ওয়ার্ডে জিতলেও তাদের আসন এ বার বেড়েছে। অন্য দিকে, গত বার ১টি ওয়ার্ডে জেতা আম আদমি পার্টি (আপ)-র ঝুলি এ বার শূন্য। গাঁধীনগরের পাশাপাশি…

আরও পড়ুন
দেশ 

Narendra Modi: গুজরাট দাঙ্গায় মোদীকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

বাংলার জনরব ডেস্ক : গুজরাট দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। সেই আর্জি শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি অমদাবাদের গুলবার্গ সোসাইটিতে হিংসায় ৬৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন এহসান। তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। তথ্যপ্রমাণের অভাবে তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৬৪ জনকে ক্লিনচিট দেয় সিট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন জাকিয়া। গত বছরের ৯ ডিসেম্বর…

আরও পড়ুন
দেশ 

Jignesh Mewani : আচমকা গ্রেফতার দলিত নেতা তথা গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানি

বাংলার জনরব ডেস্ক : গুজরাট বিধানসভা নির্বাচনের ঠিক আগে গ্রেফতার করা হল বিশিষ্ট দলিত নেতা এবং গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানি । গ্রেপ্তারির কারণ এখনও নিশ্চিত নয়। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ গুজরাটের পালানপুর সার্কিট হাউজ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় অসম পুলিশ। রাতেই তরুণ দলিত নেতাকে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রেনে চাপিয়ে জিগ্নেশকে আজ অর্থাৎ বূহস্পতিবার সকালে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে বলে খবর। তবে অসম পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেছে তা নিয়ে কিছু জানা যাচ্ছে না বলে সূত্রের খবর। বিজেপির বিরুদ্ধে সরব হওয়া এই তরুণ তুর্কি বরাবরই সোশ্যাল…

আরও পড়ুন
দেশ 

করোনা ভাইরাসের নয়া রূপের সংক্রমণ মুম্বাইয়ের পর গুজরাটে মিলল

বাংলার জনরব ডেস্ক : করোনা ভাইরাসের নয়া রূপের সংক্রমণ ভারতে বেড়ে চলেছে, মুম্বাই এর এবার আক্রান্তের খবর এল গুজরাত থেকে। এই রাজ্যের দুই ব্যক্তির দেহে কোভিড-১৯-এর ওই অতিসংক্রামক রূপের সন্ধান মিলেছে বলে সে রাজ্যের সরকারের একটি সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে। তবে আক্রান্তদের বিদেশযাত্রার ইতিহাস বা শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। এখনও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও এ বিষয়ে কিছু ঘোষণাও করা হয়নি। চলতি সপ্তাহেই মুম্বইয়ে বিদেশফেরত এক মহিলার দেহে কোভিড-১৯-এর নয়া এক্সই রূপের সন্ধান মিলেছে বলে দাবি করেছিলেন বৃহন্মুম্বই পুর কর্তৃপক্ষ এবং মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক…

আরও পড়ুন