জেলা 

Firing at Cops in North Dinajpur : ফিল্মি কায়দায় দুই আসামিকে আদালত থেকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশ গাড়ি লক্ষ্য করে গুলি জখম দুই পুলিশ কর্মী, উত্তর দিনাজপুরের ঘটনায় চাঞ্চল্য রাজ্যজুড়ে

বাংলার জনরব ডেস্ক : ফিল্মি কায়দায় দুই আসামিকে আদালত থেকে বের করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। এই ঘটনায় ২ পুলিশ কর্মী আহত হয়েছে। আজ বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে? উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়।গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা জেলা পুলিশ মহলে। স্থানীয় সূত্রের খবর, বুধবার ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল একটি অপরাধের মামলায় যুক্ত দুই আসামিকে। শুনানি শেষে দু’জনকে নিয়ে আবার রায়গঞ্জ জেলে যাচ্ছিল পুলিশ। গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় যখন পুলিশের ভ্যান, তখন আচমকা গুলি চলে। তাতে…

আরও পড়ুন
জেলা 

TMC মেলা কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বচসা থেকে হাতাহাতি ঝরলো রক্ত দাঁড়িয়ে দেখলেন সাংসদ দেব, অস্বস্তিতে শাসক দল

বাংলার জনরব ডেস্ক : মেলার কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের দুইগোষ্ঠীর প্রকাশ্য কোন্দলে হাতাহাতি থেকে মারামারি সবই ঘটে গেল ঘাটালে। আর ঘটনার সাক্ষী হয়ে রইলেন বিশিষ্ট অভিনেতা ও ঘাটাল লোকসভার সাংসদ দেব। দেবের সামনে রক্তাক্ত হতে হল তৃণমূল কর্মীদের অসহায়ের মতো দাঁড়িয়ে দেখলেন ঘাটাল এলাকার সাংসদ। ২ গোষ্ঠীর অশান্তি যে এই পর্যায়ে যেতে পারে সেটা আগে থেকে বুঝতে  পারেননি বিশিষ্ট এই অভিনেতা। রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলার কমিটি গঠন নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল। সেই বৈঠকে হাজির হন সাংসদ দেব। তাঁর উপস্থিতিতে তৃণমূলের দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, প্রাক্তন…

আরও পড়ুন
জেলা 

Bomb Blast Case : রবিবার দেগঙ্গায় তৃণমূল পার্টি অফিসের পেছনে বোমা বিস্ফোরণে জখম কিশোর !

বাংলাপ জনরব ডেস্ক : রবিবার সকালে উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় তৃণমূল দলীয় পার্টি অফিসে পেছনে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হয়েছে এক কিশোর । এই ঘটনার জেরে  দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত মোড় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে । কারা বোমা রেখেছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর । স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণে জখম কিশোরের নাম আরমান গাজি। তাকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার ১৩ বছরের আরমান পার্টি অফিসের পিছনে আমবাগানে খেলছিল। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়েছিল। তার মধ্যে কী রয়েছে, কৌতূহলবশত খুলে দেখে ওই কিশোর।…

আরও পড়ুন
কলকাতা 

Crime: শনিবার সকালে তিলজলায় গুলি-বোমাবাজি, গুলিবিদ্ধ ছেলে, আক্রান্ত বাবা, চাঞ্চল্য এলাকায় , তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : শনিবার সাত সকালে খোদ কলকাতা শহরে দিনের বেলা গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি , একই সঙ্গে আহত হলেন ওই ব্যক্তির বাবা। এই ঘটনা কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৭টা নাগাদ গুলি চলে তিলজলা রোডে। বোমাবাজির ঘটনাও ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন রাজু রায় নামে এক ব্যক্তি। অভিযোগ, রাজুর প্রতিবেশীরাই তাঁকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের বিরুদ্ধে সমাজবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঘটনায় আক্রান্ত হন রাজুর বাবাও। বাবা ও ছেলেকে দু’টি পৃথক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।স্থানীয়দের অভিযোগ,…

আরও পড়ুন