জেলা 

ডায়মন্ড হারবারে তৃণমূল পার্টি অফিসে তল্লাশি, উদ্ধার ১ কোটি ২ লাখেরও বেশি টাকা

এস রোজলিন: কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের একটি তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকা। জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ। এরপরই এদিন সকালে তাঁকে সঙ্গে নিয়ে সরিষার একটি পার্টি অফিসে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতেই উদ্ধার হয় এই বিপুল নগদ টাকা। কেন সেখানে বান্ডিল বান্ডিল টাকা রাখা হয়েছিল, এই টাকার উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এই বিষয়ে…

আরও পড়ুন
কলকাতা 

জোড়া ফুল কার ? মামলায় ঋতব্রতদের নথি জমা দিতে আরো দশ দিন সময় দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : মমতার তৃণমূল নথি জমা দিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখনো পর্যন্ত সুপ্রিমকোর্টের কাছে কোনো নথি জমা দিতে পারেনি। আজ, সোমবার ছিল সেই নথি জমা দেওয়ার ‘ডেডলাইন’। কালীঘাট তৃণমূল নথি জমা দিলেও এদিন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋত তৃণমূল কোনও নথি জমা দিতে পারেনি। নতুন করে আদালতের কাছে সময় চান তাঁদের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এবং নথি জমা দিতে ১০ দিন সময় দেওয়া হয়। যার পালটা হলফনামা জমা দিতে পারবে কালীঘাট তৃণমূলও। সব মিলিয়ে দুই পক্ষকেই ১০ দিন করে মোট ২০ দিনের সময় দিয়েছে সুপ্রিম…

আরও পড়ুন
কলকাতা 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব চট্টোপাধ্যায়! আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কের বিধায়কপদ খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল শিবিরের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর বিরুদ্ধে মামলা করেছেন তিনি। বাকি বিধায়কদের মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূলের টিকিটে ভোটে জেতা বিধায়কদের অনেকেই মমতার হাত ছাড়েন। ঋতব্রতের নেতৃত্বে পৃথক শিবিরে যোগ দিয়ে তাঁরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন। যদিও কালীঘাট শিবির তা মানতে চায়নি। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম প্রস্তাব করেছিল মমতা তৃণমূল। কিন্তু…

আরও পড়ুন
জেলা 

“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব” : শুভেন্দু অধিকারী

বাংলার জনরব ডেস্ক : ফের হুংকার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন,“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব।”  গত কাল মঙ্গলবার বিকেলে হাওড়ার লিলুয়াতেও চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত আকৃতী কুমারির বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার বাম-সহ বিরোধীদের নিশানা করেছেন তিনি। লিলুয়ার আনন্দনগর বিদ্যাসাগরপল্লির বাসিন্দা আকৃতি কুমারীর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মৃতার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি পরিবারের এক সদস্যাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের এক হাত নেন। তৃণমূল কিংবা সিপিএম…

আরও পড়ুন
দেশ 

মমতার সঙ্গ ছাড়ার জের ! ইউসুফ পাঠানকে জমি উপহার দিল গুজরাট সরকার

বাংলার জনরব ডেস্ক : মমতার সঙ্গ ছাড়ার জের এবার জমি উপহার পাচ্ছেন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বহরমপুর লোকসভা কেন্দ্রে ২০২৪ এর প্রার্থী হয়েছিলেন এবং অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে লোকসভায় প্রবেশ করেছিলেন ইউসুফ পাঠান। মমতার দলের এমপি হওয়ার কারণে তাকে দুবছর আগে জমি দখলের অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছিল গুজরাটের বডোদরা প্রশাসন। আর দু’বছর পর সেই জমি উপহার হিসাবে দিচ্ছে গুজরাট সরকার ইউসুফ পাঠানকে। এর মাঝে গঙ্গা দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে। পশ্চিমবাংলায় আর ক্ষমতায় নেই মমতার তৃণমূল কংগ্রেস। বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি ক্ষমতায় আসার ১৫ থেকে ২০ দিনের…

আরও পড়ুন
কলকাতা 

মহুয়ার নিরাপত্তা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

নিরাপত্তা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন ১৫ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে সংশ্লিষ্ট মামলায় যুক্ত করতে হবে। নিজের লোকসভা কেন্দ্রে বারংবার দুষ্কৃতীরা তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। কখনও দলীয় কার্যালয়ে থাকাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। কখনও গাড়িতে যাতায়াতের সময় হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এর আগে কৃষ্ণনগরের সাংসদকে তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু তার পরেও হামলার মুখে পড়েছেন মহুয়া। এ বার…

আরও পড়ুন
কলকাতা 

স্পিকারের কাছে আরো ১৫ দিন অতিরিক্ত সময় চাইলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা!

নিজেদের রাজনৈতিক অবস্থান জানাতে লোকসভার স্পিকারের কাছে আরও ১৪ দিন সময় চাইছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষ দস্তিদারেরা। বৃহস্পতিবার সুদীপ জানিয়েছেন, বিকেল ৫টার মধ্যে লোকসভার সচিবালয়ে তাঁদের চিঠি পৌঁছে যাবে। লোকসভার ‘বিদ্রোহী’ ২০ জন সাংসদের দল এনসিপিআই সূত্রে খবর, বুধবার স্পিকারের সঙ্গে কথা বলেছিলেন তাদের সংসদীয় দলনেতা সুদীপ। সেখানে প্রাথমিক ভাবে অতিরিক্ত সময় চাওয়ার অনুরোধ করেছিলেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় বৈঠকে বসেন এনসিপিআই সাংসদেরা। সেখানে সময় চাওয়ার বিষয়টি নিয়ে আর এক প্রস্ত আলোচনা হয় বলে দাবি ওই সূত্রের। ঘটনাচক্রে, জবাব দেওয়ার জন্য স্পিকার সুদীপদের যে দু’সপ্তাহ সময় দিয়েছিলেন, বৃহস্পতিবারই তা শেষ হয়ে যাচ্ছে।…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামে সে দিন পা ভাঙেনি মমতার! এ বারে নথি দেখিয়ে শুভেন্দু বললেন, ‘মিথ্যা প্রচার করার অভিযোগে তদন্ত হবে’

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে গিয়ে পা ভাঙা নিয়ে ‘মিথ্যা দাবি’ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! শনিবার ফের এক বার এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ঘোষণা করে দিলেন, ‘মিথ্যা প্রচারের’ জন্য তদন্তও শুরু করবে রাজ্য সরকার। ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা। সে বার পায়ে প্লাস্টার নিয়ে ভোটের প্রচার করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “২০২১ সালে পুরো নন্দীগ্রামকে মুখ্যমন্ত্রী (তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা) অপমান করেছিলেন— তাঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছে।” এর পরেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রেডিয়োডায়গনোসিস বিভাগের একটি নথি উঁচিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার অস্মিতা ও মা-বোনেদের সম্মান রক্ষার্থে আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় : ‘নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস–’ আজ শ্রীরামপুরের কোর্ট ময়দানে জনজোয়ার প্রমাণ করে দিল যে, বাংলার মানুষ সমস্ত বিভ্রান্তি ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবারও আমাদের ওপরই পূর্ণ আস্থা রাখছেন। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি যে চরম নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, তা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। গণতন্ত্র ধ্বংসের যে গভীর ষড়যন্ত্র এই দল করছে, তা আমরা প্রতিহত করব। আজ শ্রীরামপুরে প্রতিবাদ সভায় যোগ দেওয়ার প্রাক্কালে আমাদের বিধায়ক কুণাল ঘোষের ওপর যে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং…

আরও পড়ুন
জেলা 

মমতার জেলা সফর শুরু, শ্রীরামপুরে সভার আগে গ্রেফতার তৃণমূল নেত্রী!

শ্রীরামপুরে শনিবার বিকেলে জনসভা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রিষড়ায় গ্রেফতার করা হল এলাকার এক তৃণমূল নেত্রীকে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ডানকুনি থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে টুম্পা মেটেকে। তিনি তৃণমূলের হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য চাকরিপ্রাপকের তালিকাতেও তাঁর নাম ছিল বলে অভিযোগ। টুম্পার বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ ছিলই। রিষড়ার বামুনারি এলাকায় তাঁর বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে প্রতারণার অভিযোগ টুম্পা মানতে চাননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘‘সব মিথ্যা…

আরও পড়ুন