দেশ 

Narendra Modi: গুজরাট দাঙ্গায় মোদীকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

বাংলার জনরব ডেস্ক : গুজরাট দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। সেই আর্জি শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি অমদাবাদের গুলবার্গ সোসাইটিতে হিংসায় ৬৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন এহসান। তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। তথ্যপ্রমাণের অভাবে তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৬৪ জনকে ক্লিনচিট দেয় সিট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন জাকিয়া। গত বছরের ৯ ডিসেম্বর…

আরও পড়ুন
প্রচ্ছদ 

Agnipath: অগ্নিপথ নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল মোদী সরকার

বাংলার জনরব ডেস্ক : অগ্নিপথ প্রকল্প ঘিরে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন কর্মসূচির মধ্যেই এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো  কেন্দ্রীয় সরকার। দেশের শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে ক্যাভিয়েট দাখিল করা হল। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে কেন্দ্রের বক্তব্য শোনা হোক। মোদী সরকারের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে উচ্চ আদালতে। অগ্নিপথ প্রকল্প যাতে পুনর্বিবেচনা করা হয়, সে নিয়ে সোমবার উচ্চ আদালতে পিটিশল দাখিল করেছেন আইনজীবী হর্ষ অজয় সিংহ। আবেদনে এও উল্লেখ হয়েছে যে, এই প্রকল্প ঘোষণা করায় দেশের বিভিন্ন…

আরও পড়ুন
দেশ 

Supreme Court: যোগী প্রশাসনের বুলডোজার নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমিয়তে উলামায়ে হিন্দ

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে এবার সরাসরি দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হলো জমিয়তে উলামায়ে হিন্দ। সম্প্রতি হযরত মুহাম্মদ সাকে নিয়ে বিজেপি দলের সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নুপুর শর্মা বিতর্কিত মন্তব্য করার জেরে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করেছিল। এই বিক্ষোভ কে কেন্দ্র করে কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনাও ঘটে। আর এই অপ্রীতিকর ঘটনা কে কেন্দ্র করে যোগী সরকার কিছু ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করে। শুধু মামলা করা নয় একইসঙ্গে অভিযুক্ত কিছু ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ…

আরও পড়ুন
দেশ 

Noida: নয়ডায় ২৫ বছর আগে জমি কিনেও প্রশাসনের অসহযোগিতায় দখল নিতে পারেননি মালিক! জমি সহ প্রশাসনকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে বলল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : ২৫ বছর আগে ৭৪০০ বর্গমিটার জমি দিল্লির উপকণ্ঠে নয়ডায় জমি কিনেছিলাম এক ব্যক্তি। কিন্তু জমির দখল পাননি।কেন না যখনই তিনি সেই জমি নিতে গিয়েছেন নয়ডা প্রশাসন তাঁকে বার বারই জানিয়েছে, জমিটি তাদের মালিকানাধীন। এর পরই আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি। আদালতে তিনি আবেদন করেন, জমি কেনার পরেও তাঁকে মালিকানা দিতে অস্বীকার করছে নয়ডা প্রশাসন। অতএব দ্রুত সেই জমি ফেরাতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হোক। আদালত ওই জমি ফেরাতে নির্দেশ দেয় নয়ডা প্রশাসনকে। কিন্তু তার পরেও আদালতের নির্দেশ অবমাননা করে সেই জমি টেন্ডার দেওয়ার ব্যবস্থা করে তারা। এবং…

আরও পড়ুন
দেশ 

বগটুই গণহত্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা

বাংলার জনরব ডেস্ক : বগটুই গণহত্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে  কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত নিজেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বগটুই-কাণ্ড নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বিচারবিভাগের পর্যবেক্ষণে বিশেষ তদন্তকারী দল (সিট) বা সিবিআই-কে দিয়ে ওই ঘটনার তদন্ত করানো হোক বলে মামলাকারী আর্জি জানিয়েছেন শীর্ষ আদালতে। এক দশক আগে ‘হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতি রক্ষা’-র উদ্দেশ্যে হিন্দু সেনার প্রধানের এই পদক্ষেপের নেপথ্যে ‘রাজনৈতিক কারণ’ রয়েছে বলেই মনে করা হচ্ছে। অতীতে সংখ্যালঘুদের উপর একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ উঠলেও সংখ্যালঘু স্বার্থরক্ষায় পদক্ষেপের নজির নেই হিন্দু সেনার। জনস্বার্থ মামলায় মূলত আর্জি…

আরও পড়ুন
কলকাতা 

Haldia Port Case: হলদিয়ায় তোলাবাজি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখলো সুপ্রিম কোর্ট,ধাক্কা খেল রাজ্য

বাংলার জনরব ডেস্ক : হলদিয়া বন্দরে তোলাবাজি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল। উচ্চ আদালত ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের আবেদন ছিল, সিবিআইয়ের বদলে পুলিশেকই তদন্তের ভার দেওয়া হোক। সোমবার সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। হলদিয়া বন্দর এলাকা থেকে যে সামগ্রী ট্রাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়, ওই ট্রাক থেকে বন্দর শ্রমিক ভবনের স্লিপ দিয়ে অন্তত ৫০০ টাকা করে তোলা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর…

আরও পড়ুন
দেশ 

Supreme Court: হরিয়ানা সরকারের বেসরকারি চাকরিতে স্থানীয়দের ৭৫% সংরক্ষণ নীতি আপাতত বহাল, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : বেসরকারি চাকরির ক্ষেত্রে হরিয়ানা সরকারের সংরক্ষণ নীতিতেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট । এরফলে হরিয়ানার ভুমিপুত্ররা বেসরকারি চাকরির ক্ষেত্রে ৭৫ শতাংশ সংরক্ষণ পাবে ।  পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের অন্তর্বর্তী রায়কে খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টকে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য,হরিয়ানায় ৩০ হাজার টাকার কম বেতনের সমস্ত বেসরকারি চাকরিতে ৭৫ শতাংশ স্থানীয়দের নেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল হরিয়ানা সরকার। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট হরিয়ানায় বেসরকারি চাকরিতে ৭৫ শতাংশ স্থানীয়দের জন্য সংরক্ষণের সিদ্ধান্তে স্থগিতাদেশ…

আরও পড়ুন
দেশ 

Hijab Row: ‘হিজাব বিতর্ক দেশ জুড়ে ছড়িয়ে দেবেন না’, হিজাব নিয়ে জরুরি শুনানিতে রাজি হল না সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : হিজাব-মামলার জরুরিভিত্তিক শুনানির আবেদন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের মন্তব্য, ‘হিজাব বিতর্ক দেশ জুড়ে ছড়িয়ে দেবেন না’। উল্লেখ্য, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ‘ধর্মীয় পোশাক’ নয়, হিজাব-মামলায় এমনই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে কলেজ খুলে দিতে বলেছিল কর্নাটক হাই কোর্ট। এ বার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এক পড়ুয়া। হলফনামায় ওই পড়ুয়ার দাবি ছিল, হাই কোর্টের অন্তর্বর্তী রায় ব্যক্তি-পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষত, মুসলিম মহিলা পড়ুয়াদের পছন্দের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি তাঁর। শুক্রবার সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবী সওয়াল…

আরও পড়ুন
দেশ 

Pegasus Spyware: পেগাসাস দিয়ে নজরদারি চালানো হয়েছে সাইবার বিশেষজ্ঞরা কার্যত স্বীকার করে নিল সুপ্রিমকোর্টে দেওয়া রিপোর্টে, সংসদের দুই কক্ষে পেশ হল মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, অস্বস্তিতে মোদি সরকার

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংবাদপত্র  নিউইয়র্ক টাইমসে প্রকাশিত পেগাসাস নিয়ে সংবাদের জেরে সংসদের ভেতরে এবং বাইরে প্রবল চাপের মুখে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আজ লোকসভা এবং রাজ্যসভায় দুটি স্বাধিকর ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এবং সিপিআই-এর রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকর ভঙ্গের প্রস্তাব পেশ করেছেন। এই দুই সাংসদের অভিযোগ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে পেগাসাস নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করেছে। সংসদের ভিতরে যখন প্রবল চাপের মুখে মোদি সরকার ঠিক তখনই পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের গঠিত…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Pegasus: ফোনে আড়ি পাততে ইসরাইলের কাছ থেকে পেগাসাস কিনেছিল মোদি সরকার, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনকে ঘিরে ভারতীয় রাজনীতিতে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : গতবছর সংসদের অধিবেশন চালু হওয়ার এক দিন আগে পেগাসাস ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল সমগ্র দেশ। সেই সময় মোদি সরকারকে পেগাসাস ইস্যু নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করতে দেখা যায়নি। তবে বিরোধীদের চাপের মুখে এবং সুপ্রিম কোর্ট নিজে তদন্ত কমিটি করে দিয়েছে। সেই তদন্ত কমিটির রিপোর্ট আসার আগে আমেরিকার এক সংবাদপত্রের সংবাদকে ঘিরে আবারো ভারতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠতে চলেছে বলে সংকেত পাওয়া যাচ্ছে। আমেরিকার প্রখ্যাত সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে দাবি করা হয়েছে 2017 সালে ইসরাইল থেকে ফোনে আড়িপাতার জন্য স্পাইওয়্যার পেগাসাস কিনেছিল ভারত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে…

আরও পড়ুন