জেলা 

Abhishek Banerjee : “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক: সম্প্রতি কলকাতা হাইকোর্ট একাধিক মামলায় সিবিআই তদন্তের আদেশ দেওয়ার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস দল যে বেজায় অস্বস্তিতে রয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষ করে এসএসসির দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে যেভাবে বারবার সিবিআই জিজ্ঞাসাবাদ করছে তাতেই শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের কাছে অনেকটাই জনভিত্তি হারিয়েছে বলে মনে করা হচ্ছে। অবশ্য এ নিয়ে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে মমতার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের প্রথম সারির নেতারা যেমন পার্থ চট্টোপাধ্যায় কিংবা ফিরহাদ হাকিমরা কলকাতা…

আরও পড়ুন
কলকাতা 

Haldia Port Case: হলদিয়ায় তোলাবাজি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখলো সুপ্রিম কোর্ট,ধাক্কা খেল রাজ্য

বাংলার জনরব ডেস্ক : হলদিয়া বন্দরে তোলাবাজি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল। উচ্চ আদালত ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের আবেদন ছিল, সিবিআইয়ের বদলে পুলিশেকই তদন্তের ভার দেওয়া হোক। সোমবার সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। হলদিয়া বন্দর এলাকা থেকে যে সামগ্রী ট্রাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়, ওই ট্রাক থেকে বন্দর শ্রমিক ভবনের স্লিপ দিয়ে অন্তত ৫০০ টাকা করে তোলা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর…

আরও পড়ুন