Greta Thunberg : ইসরাইলি বাহিনীর অপহরণের কবলে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজ
পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও অন্যান্য সমাজকর্মীরা ‘ফ্রিডম ফ্লোটিলা’ নামের একটি ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজা অভিমুখে সমুদ্রপথে যাত্রা করেছিলেন। তবে তাদের সে জাহাজ এবার আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেটা নিজেই। একটি পূর্ব রেকর্ডকৃত এক ভিডিওতে গ্রেটা বলেন, ‘আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে জেনে নিন যে আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি দখলদার বাহিনী বা যারা ইসরাইলকে সমর্থন করে, তারা আটক করেছে। আমি আমার বন্ধুবান্ধব, পরিবার এবং সহযোদ্ধাদের অনুরোধ করছি যেন আমাদের দ্রুত মুক্ত করার জন্য সুইডিশ…
আরও পড়ুন