অবসর গ্রহণের অনুষ্ঠান মঞ্চ থেকে মাদ্রাসার উন্নতিকল্পে ৫০০০০ টাকা দান করলেন আব্দুল ওহাব! মমতার নয়, প্রকৃত শিক্ষারত্ন আব্দুল ওহাবই
সেখ ইবাদুল ইসলাম : মাওলানা আব্দুল ওহাব একটানা ১১ বছর কলকাতার তপসিয়া এলাকার মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছেন। আর একটানা ৪০ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ২০২৪ এর ৩০ শে সেপ্টেম্বর মাওলানা আব্দুল ওহাব মাদ্রাসা থেকে সরকারি নিয়ম অনুসারে অবসর গ্রহণ করেন। মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার কর্তৃপক্ষ মাওলানা আব্দুল ওহাবকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বৃহস্পতিবার ১৫ ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন যাকে আমরা শিশু দিবস হিসাবে পালন করে থাকি। এই দিন আব্দুল ওহাবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান…
আরও পড়ুন