আন্তর্জাতিক দেশ 

BBC : ‘কাজ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের’, আয়কর ‘সমীক্ষা’র তীব্র নিন্দা করে প্রতিবেদন প্রকাশ করল বিবিসি

বাংলার জনরব ডেস্ক: আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির মুম্বাই ও দিল্লী দফতরে আয়কর হানা নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিল সংস্থার কর্মকর্তারা। বিবিসির হিন্দি বিভাগ ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে । ওই প্রতিবেদনে বিবিসি বলেছে,চরম দুর্ব্যবহার করা হয়েছে তাদের কর্মীদের সঙ্গে। তাঁদের কাজে বাধা দেওয়া হয়েছে। এমনকি ব্যক্তিগত ফোনেও আড়ি পেতেছেন আয়কর দফতরের আধিকারিকরা। তল্লাশি সংক্রান্ত সমস্ত রিপোর্ট লিখতে বারণ করা হয়েছিল। টানা তিনদিন ধরে বিবিসির দিল্লি ও মুম্বই দপ্তরে তল্লাশি (IT Raid) চালিয়েছে আয়কর দফতর। রাতেও অফিসে থাকতে বাধ্য হয়েছেন সংস্থার আধিকারিকরা। তল্লাশির সময়ে পূর্ণ সহযোগিতা করা হয়েছে বলেই দাবি করে বিবিসি।…

আরও পড়ুন
দেশ 

Uttarpradesh: উত্তরপ্রদেশের সোনভদ্রে ভরা বাজারে দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি,যোগী রাজ্যের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : ভরা বাজারে দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকায়। গুলিবিদ্ধ দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীদেরও। পুলিশ সূত্রে খবর, কালিয়ারি বাজার এলাকায় বাইকে করে এসে কয়েক জন দুষ্কৃতী দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালায়। ওই দুই সাংবাদিক স্থানীয় একটি সংবাদপত্রে কর্মরত। এই ঘটনা প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার (এসএইচও) প্রণব শ্রীবাস্তব বলেছেন, ‘‘একটি হোটেলে বসেছিলেন দুই সাংবাদিক শ্যামসুন্দর পাণ্ডে ও লাড্ডু পাণ্ডে। সে সময়ই বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালায়।’’ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। গুলিবিদ্ধ…

আরও পড়ুন
দেশ 

Kashmir: বই প্রকাশ ও চিত্র প্রদর্শনীর আমন্ত্রিত অতিথি হয়ে পুলিৎজারজয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিককে প্যারিস যেতে বাধা দিল অভিবাসন দফতর

বাংলার জনরব ডেস্ক : আমন্ত্রিত অতিথি হয়ে প্যারিস যাচ্ছিলেন। ফ্রান্স সরকারের ভিসা তার কাছে ছিল তা সত্ত্বেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাশ্মীরের পুলিৎজারজয়ী চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুরকে দিল্লী বিমানবন্দরে আটকে দিল অভিবাসন দপ্তর। তবে প্যারিস যেতে না দেওয়ার কারণ কিছু বলা হয়নি,ভারত সরকারের পক্ষ থেকে।অভিবাসন দফতরের কর্তারা শুধু জানিয়েছেন, ইরশাদ বিদেশ যেতে পারবেন না। বাতিল হওয়া বোর্ডিং পাসের ছবি টুইটারে পোস্ট করে ইরশাদ লেখেন, ‘একটি বই প্রকাশ এবং চিত্র প্রদর্শনীতে যোগ দিতে শনিবার দিল্লি থেকে প্যারিস যাচ্ছিলাম। ২০২০ সালে এরি‌জ গ্রান্ট পুরস্কার জিতেছিলেন যে ১০ জন, তাঁদের মধ্যে আমিও রয়েছি। ফরাসি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Journalist died in west bank:ইসরাইলের হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো আল-জাজিরার মহিলা সাংবাদিক শিরিনের

বাংলার জনরব ডেস্ক : খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন আল-জাজিরার প্যালেস্টিনীয় সাংবাদিক শিরিন আবু আলেখ। তিনি  প্যালেস্টাইনের  ওয়েস্ট ব্যাঙ্কে খবর সংগ্রহ করছিলেন। সেই সময় ইসরাইলের সামরিক অভিযানে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সাংবাদিক। ওয়েস্ট ব্যাঙ্কের জেনিনে খবর সংগ্রহের কাজ করছিলেন আল-জাজিরার আরবি সংবাদ চ্যানেলের সাংবাদিক শিরিন। সেই সময় সামরিক অভিযান চালাচ্ছিল ইসরাইল। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, খবর সংগ্রহের কাজ করার সময়ই আচমকা গুলিবিদ্ধ হন শিরিন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জেরুজালেমের ‘আল-কুদ’ নামে অপর একটি সংবাদপত্রের এক সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Danish Siddiqui: ফের পুলিৎজার পুরস্কার পেলেন প্রখ্যাত ফটোগ্রাফার প্রয়াত দানিশ সিদ্দিকী

বাংলার জনরব ডেস্ক: পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার অমর কীর্তি। শাসকদলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি গঙ্গায় ভাসমান কবিদের মৃত মানুষের ছবি আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দিয়েছিলেন। তা নিয়ে দেশ তথা আন্তর্জাতিক মহলের শোরগোল শুরু হয়ে যায়। অমর দুঃসাহসিক ছবি তোলার জন্য মৃত্যুর প্রায় এক বছর পর পুলিৎজার পুরস্কার পেলেন সাংবাদিক দানিশ সিদ্দিকী (Danish Siddiqui)। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে এই পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে আরও তিন জন এই পুরস্কার ভাগ করে নিয়েছেন। কোভিড পরিস্থিতিতে ভারতের একটি গণচিতার ছবি তুলে এই পুরস্কার পেয়েছেন তিনি। প্রসঙ্গত, গত জুলাই মাসে আফগানিস্তানে…

আরও পড়ুন
দেশ 

Odisha Journalist: ওড়িশায় সাংবাদিক নিগ্রহের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, গ্রেফতারির পর মার, চেন দিয়ে হাসপাতালে পা বাঁধা সাংবাদিকের ছবি ঘিরে বিতর্ক

বাংলার জনরব ডেস্ক : ওড়িশার নবীন পট্টনায়েকের পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নিগ্রহের অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বুধবার ওড়িশার বালেশ্বর জেলায় এক হোমগার্ডের সঙ্গে ঝামেলার অভিযোগে লোকনাথ দালেই নামে এক সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এর পর নীলগিরি থানায় নিয়ে গিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। মারের চোটে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভিতর ওই সাংবাদিকের কয়েকটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। আর তার পরেই শুরু হয়েছে বিতর্ক। ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের মেঝেতে পা বাঁধা অবস্থায় ফেলা রাখা হয়েছে ওই সাংবাদিককে। ওড়িশার সাংবাদিক…

আরও পড়ুন