আন্তর্জাতিক 

Greta Thunberg : ইসরাইলি বাহিনীর অপহরণের কবলে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজ

পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও অন্যান্য সমাজকর্মীরা ‘ফ্রিডম ফ্লোটিলা’ নামের একটি ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজা অভিমুখে সমুদ্রপথে যাত্রা করেছিলেন। তবে তাদের সে জাহাজ এবার আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেটা নিজেই। একটি পূর্ব রেকর্ডকৃত এক ভিডিওতে গ্রেটা বলেন, ‘আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে জেনে নিন যে আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি দখলদার বাহিনী বা যারা ইসরাইলকে সমর্থন করে, তারা আটক করেছে। আমি আমার বন্ধুবান্ধব, পরিবার এবং সহযোদ্ধাদের অনুরোধ করছি যেন আমাদের দ্রুত মুক্ত করার জন্য সুইডিশ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Journalist died in west bank:ইসরাইলের হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো আল-জাজিরার মহিলা সাংবাদিক শিরিনের

বাংলার জনরব ডেস্ক : খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন আল-জাজিরার প্যালেস্টিনীয় সাংবাদিক শিরিন আবু আলেখ। তিনি  প্যালেস্টাইনের  ওয়েস্ট ব্যাঙ্কে খবর সংগ্রহ করছিলেন। সেই সময় ইসরাইলের সামরিক অভিযানে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সাংবাদিক। ওয়েস্ট ব্যাঙ্কের জেনিনে খবর সংগ্রহের কাজ করছিলেন আল-জাজিরার আরবি সংবাদ চ্যানেলের সাংবাদিক শিরিন। সেই সময় সামরিক অভিযান চালাচ্ছিল ইসরাইল। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, খবর সংগ্রহের কাজ করার সময়ই আচমকা গুলিবিদ্ধ হন শিরিন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জেরুজালেমের ‘আল-কুদ’ নামে অপর একটি সংবাদপত্রের এক সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে…

আরও পড়ুন