Uttarpradesh: উত্তরপ্রদেশের সোনভদ্রে ভরা বাজারে দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি,যোগী রাজ্যের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য
বাংলার জনরব ডেস্ক : ভরা বাজারে দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকায়। গুলিবিদ্ধ দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীদেরও।
পুলিশ সূত্রে খবর, কালিয়ারি বাজার এলাকায় বাইকে করে এসে কয়েক জন দুষ্কৃতী দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালায়। ওই দুই সাংবাদিক স্থানীয় একটি সংবাদপত্রে কর্মরত।
Advertisement

এই ঘটনা প্রসঙ্গে স্টেশন হাউস অফিসার (এসএইচও) প্রণব শ্রীবাস্তব বলেছেন, ‘‘একটি হোটেলে বসেছিলেন দুই সাংবাদিক শ্যামসুন্দর পাণ্ডে ও লাড্ডু পাণ্ডে। সে সময়ই বাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালায়।’’ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।
গুলিবিদ্ধ দুই সাংবাদিককে বারাণসীর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

