দেশ 

Pegasus Spyware: পেগাসাস দিয়ে নজরদারি চালানো হয়েছে সাইবার বিশেষজ্ঞরা কার্যত স্বীকার করে নিল সুপ্রিমকোর্টে দেওয়া রিপোর্টে, সংসদের দুই কক্ষে পেশ হল মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, অস্বস্তিতে মোদি সরকার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংবাদপত্র  নিউইয়র্ক টাইমসে প্রকাশিত পেগাসাস নিয়ে সংবাদের জেরে সংসদের ভেতরে এবং বাইরে প্রবল চাপের মুখে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আজ লোকসভা এবং রাজ্যসভায় দুটি স্বাধিকর ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এবং সিপিআই-এর রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকর ভঙ্গের প্রস্তাব পেশ করেছেন। এই দুই সাংসদের অভিযোগ মন্ত্রী সংসদে দাঁড়িয়ে পেগাসাস নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করেছে।

সংসদের ভিতরে যখন প্রবল চাপের মুখে মোদি সরকার ঠিক তখনই পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের গঠিত কমিটি কার্যত স্বীকার করে নিল যে পেগাসাস দিয়ে নজরদারি চালানো হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে,পেগাসাস কাণ্ডের তদন্ত করতে যাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন এই দু’জন সাইবার বিশেষজ্ঞকে নিযুক্ত করেন। তাঁদের একজন জানিয়েছেন, তিনি সাতজন ‘আক্রান্ত’র আইফোন বিশ্লেষণ করেছেন। যার মধ্যে দু’জনের মোবাইলে পেয়েছেন পেগাসাসের অস্তিত্ব। একজনের মোবাইলে ২০১৮-র এপ্রিলে হানা দেয় এই স্পাইওয়্যার।

আরেকজনের মোবাইলে জুন-জুলাইয়ে একাধিকবার আড়ি পাতা হয়। দ্বিতীয় বিশেষজ্ঞ খতিয়ে দেখেছিলেন ছ’টি মোবাইল। সব ক’টিই পড়েছে অবৈধ নজরদারির ফাঁদে। চারটিতে মিলেছে পেগাসাস ম্যালওয়্যারের স্বতন্ত্র সংস্করণ। দু’টিতে পাওয়া গিয়েছে অন্য ভার্সন। দুই বিশেষজ্ঞের দাবি, ‘‘ডিভাইসগুলি থেকে ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য ডেটা মুছে ফেলা হয়। কোনও বৈধ উদ্দেশ্যে পেগাসাস ব্যবহার করা যেতে পারে না।’’

ওম বিড়লার ডাকা সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘একটা অধিবেশন সম্পূর্ণ বানচাল হয়ে গিয়েছে। আবার সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর উচিত অধিবেশন চালাতে পেগাসাস প্রসঙ্গে বিবৃতি দেওয়া।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ