কলকাতা 

অন্ধপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে তীব্র গতিতে ঘূর্ণিঝড়, প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা!

শেয়ার করুন

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ধীরে ধীরে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সোমবার সন্ধ্যায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে মৌসম ভবন। তার গতিবিধির দিকে নজর রাখা হয়েছে। শুক্রবার দুপুরে অতি তীব্র আকারে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। ওই সময় ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম উপকূল দিয়ে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে চলেছে। নেল্লোর এবং তুনী শহরের মধ্যবর্তী অংশে তা আছড়ে পড়বে। সোমবার সকালে গভীর নিম্নচাপের অবস্থান ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রীবিজয়পুরম থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম, চেন্নাই থেকে ৭০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, বিশাখাপত্তনম থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্ব এবং ওড়িশার গোপালপুর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ। ঘণ্টায় ছ’কিলোমিটার বেগে তা উপকূলের দিকে এগোচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে বুধবার থেকেই। ওই দিন কলকাতা, হাওড়া-সহ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বইতে পারে ঝোড়ো হাওয়া।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ