পাড়ায় শিক্ষালয় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উলুবেড়িয়ার তেহট্ট বালিকা প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সভা
বিশেষ প্রতিনিধি : হাওড়া জেলার উলুবেড়িয়া মহাকুমার বানিবন চক্রের তেহট্ট বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সামনে তেহট্ট রথতলা মাঠে অভিভাবকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। মূলত আগামী সপ্তাহ থেকে পাড়ায় শিক্ষালয় প্রকল্পের যে কর্মসূচি চালু হওয়ার কথা তাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

আজকের অভিভাবক মিটিং এ উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তেহট্ট বালিকা প্রাথমিক বিদ্যালয় সেখ রিয়াজুল হক,টি কে-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি বাপি শাহ, শিক্ষা সঞ্চালক সেখ জিয়ারুল হক,সদস্য রাকিব কয়াল ,সেখ আওল এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।।

