আন্তর্জাতিক 

Donald Trump : লেখিকার যৌন নিগ্রহে দোষী সাব্যস্ত! ৫০ লক্ষ ডলার জরিমানা, অস্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার এক লেখিকার যৌন-নিগ্রহের দায়ে ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পঞ্চাশ মিলিয়ন ডলার জরিমানা দিতে নির্দেশ দিল আদালত। এই নির্দেশের ফলে প্রচন্ড অস্বস্তিতে পড়েছে ট্রাম্প। আমেরিকার এক পত্রিকার লেখক ই.জিন ক্যারল ২০১৯ সালে প্রকাশিত একটি বইয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তাঁর দাবি, ১৯৯৬ সালে ম্যানহ্যাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডোনাল্ড তাঁকে ধর্ষণ করেন। ট্রাম্পের বিরুদ্ধে আদালতেও যৌন হেনস্থার মামলা শুরু হয়। কিন্তু একাধিক বার ক্যারলের এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ট্রাম্প। ২০২৩ সালের মে মাসে জুরির ন’জন সদস্য এই মামলার রায় ঘোষণা করেন। ডোনাল্ডকে তাঁরা…

আরও পড়ুন
কলকাতা 

Visva Bharati: চাকরি থেকে ‘অন্যায় ভাবে’ বরখাস্ত করার জন্য বিশ্বভারতীকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট, অবিলম্বে ওই কর্মীকে পুনর্বাহল করারও নির্দেশ

বাংলার জনরব ডেস্ক : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে বরখাস্ত করার জন্য আজ শুক্রবার কলকাতা হাইকোর্ট জরিমানা করল।২০২০ সালে কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অন্যায়’ ভাবে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন শ্রাবন্তী গঙ্গোপাধ্যায়। সেই মামলাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানা করল আদালত। আবেদনকারীকে চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বকেয়া বেতনও দিতে নির্দেশ। ২০১৩-য় বিশ্বভারতীর ভাষা ভবনের লাইব্রেরি ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যোগ দেন শ্রাবন্তী। ২০১৮-এর মার্চে বিশ্বভারতী তাঁকে জানায়, এই খাতে টাকা শেষ। তাই তাঁকে আর বেতন দেওয়া সম্ভব নয়। তাঁকে কাজ বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিছু দিন পর তাঁকে…

আরও পড়ুন
দেশ 

Noida: নয়ডায় ২৫ বছর আগে জমি কিনেও প্রশাসনের অসহযোগিতায় দখল নিতে পারেননি মালিক! জমি সহ প্রশাসনকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে বলল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : ২৫ বছর আগে ৭৪০০ বর্গমিটার জমি দিল্লির উপকণ্ঠে নয়ডায় জমি কিনেছিলাম এক ব্যক্তি। কিন্তু জমির দখল পাননি।কেন না যখনই তিনি সেই জমি নিতে গিয়েছেন নয়ডা প্রশাসন তাঁকে বার বারই জানিয়েছে, জমিটি তাদের মালিকানাধীন। এর পরই আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি। আদালতে তিনি আবেদন করেন, জমি কেনার পরেও তাঁকে মালিকানা দিতে অস্বীকার করছে নয়ডা প্রশাসন। অতএব দ্রুত সেই জমি ফেরাতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হোক। আদালত ওই জমি ফেরাতে নির্দেশ দেয় নয়ডা প্রশাসনকে। কিন্তু তার পরেও আদালতের নির্দেশ অবমাননা করে সেই জমি টেন্ডার দেওয়ার ব্যবস্থা করে তারা। এবং…

আরও পড়ুন
দেশ 

Delhi Covid: রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে , মাস্ক না পরলে জরিমানা ৫০০ সিদ্ধান্ত দিল্লি সরকারের

বাংলার জনরব ডেস্ক : ফের নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে ফের মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা নির্দেশিকা জারি করা হল । দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) বুধবার কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা রোধে এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলেও সব থেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি। দিল্লিতে সোমবার কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৫০১। কিন্তু মঙ্গলবার তা এক লাফে বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৬৩২ জন নতুন করে করোনা আক্রান্ত হন। টানা তিন দিন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ পেরিয়েছে।…

আরও পড়ুন