দেশ 

Noida: নয়ডায় ২৫ বছর আগে জমি কিনেও প্রশাসনের অসহযোগিতায় দখল নিতে পারেননি মালিক! জমি সহ প্রশাসনকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে বলল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ২৫ বছর আগে ৭৪০০ বর্গমিটার জমি দিল্লির উপকণ্ঠে নয়ডায় জমি কিনেছিলাম এক ব্যক্তি। কিন্তু জমির দখল পাননি।কেন না যখনই তিনি সেই জমি নিতে গিয়েছেন নয়ডা প্রশাসন তাঁকে বার বারই জানিয়েছে, জমিটি তাদের মালিকানাধীন।

এর পরই আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি। আদালতে তিনি আবেদন করেন, জমি কেনার পরেও তাঁকে মালিকানা দিতে অস্বীকার করছে নয়ডা প্রশাসন। অতএব দ্রুত সেই জমি ফেরাতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হোক। আদালত ওই জমি ফেরাতে নির্দেশ দেয় নয়ডা প্রশাসনকে। কিন্তু তার পরেও আদালতের নির্দেশ অবমাননা করে সেই জমি টেন্ডার দেওয়ার ব্যবস্থা করে তারা। এবং ২০০৪ সালে এক প্রোমোটারের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য ১৯৯৭ সালে ওই জমিটি কিনেছিলেন ওই ব্যক্তি। তারপর থেকে প্রশাসনের সহযোগিতায় জমি দখল করতে পারেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ এরপর জমি এবং ১০০ কোটি টাকা দুটোই পাচ্ছে জমির বর্তমান মালিক।

Advertisement

এরপর মামলাটি হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছায়। এবার দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে ওই জমির মালিকের পক্ষে। নয়ডা  প্রশাসনকে নির্দেশ দিয়েছে অবিলম্বে মালিকের হাতে জমি হস্তান্তর করার। একইসঙ্গে জমি দেওয়ার পাশাপাশি ওই মালিককে ১০০ কোটি টাকা জরিমানা হিসেবে দেওয়ার জন্য নয়ডা প্রশাসনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতি বর্গমিটারে ১ লক্ষ ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে প্রশাসনকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ