আন্তর্জাতিক 

ইরানকে সাহায্যের অভিযোগ চার ভারতীয় নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা!

ঘুরপথে ইরানকে সাহায্যের অভিযোগ। এক ভারতীয় দম্পতি-সহ এ দেশের চার নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। ওই দম্পতির সংস্থা ছাড়াও তুরস্কের একটি সংস্থার উপরেও নিষেধাজ্ঞার কোপ পড়েছে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আমেরিকার রাজস্ব দফতর। চণ্ডীগড়ের বাসিন্দা সুনীলকুমার শর্মা এবং যশপ্রীত প্রীতি শাহিদ নামের ওই দম্পতি ইরানের তেলবাহী জাহাজগুলিকে অবৈধ ভাবে ছাড়পত্র দিতেন বলে অভিযোগ আমেরিকার। মার্কিন রাজস্ব দফতরের দাবি, ভারতীয় দম্পতির এই সংস্থা অবৈধ উপায়ে ইরানের তেলবাহী জাহাজগুলির রেজিস্ট্রেশন করিয়ে দিত। এই জাহাজগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও নকল শংসাপত্র পাইয়ে দিত। এই ভুয়ো সংস্থায় কাজ করা আরও দুই ভারতীয়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মধ্যবর্তী নির্বাচনে হেরে গেল ট্রাম্পের দল! এবার কী ইমপিচমেন্ট? সংকটের মুখে মার্কিন প্রেসিডেন্ট?

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় পরাজয় ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির। প্রাথমিক গণনায় স্পষ্ট যে, লাল (রিপাবলিকান পার্টির নির্বাচনী রং) দুর্গেও হানা দিয়েছে নীল ডেমোক্র্যাটরা। দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে ট্রাম্পের দল। এর ফলে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পকে যে কঠিন সংকটের মধ্যে পড়তে হতে পারে তা নিয়ে কোন সন্দেহ নেই। এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে বিরোধীরা। এখনো পর্যন্ত প্রাথমিক কেন্দ্রে জানা যাচ্ছে উচ্চকক্ষ সেনেটে ডেমোক্রেটরা ৫৪ টা আসন পেতে চলেছে অন্যদিকে রিপাবলিকান দল পেতে চলেছে ৪৬ টা আসন ফলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে রিপাবলিকান দল। অন্যদিকে হাউস…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের গণনার প্রাথমিক প্রবণতায় অনেকটাই এগিয়ে ডেমোক্র্যাটরা, পিছিয়ে পড়ছে ট্রাম্পের দল!

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেন ট্রাম্প। কার্যত জনগণের কাছে প্রত্যাখ্যাত হলেন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান। এখনো পর্যন্ত প্রাথমিক ফলাফলের যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে ৫৪ টি আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা, মাত্র ৪৩ টি আসনে এগিয়ে রয়েছে রিপাবলিক দল। মূলত যেসব আসনে এর আগে রিপাবলিকান প্রার্থীরা জয়লাভ করেছিলেন সেই সব আসনে চাপ’ বাড়িয়েছে ডেমোক্র্যাটরা! এখনও পর্যন্ত নির্বাচনের যা ফলাফল, তা থেকে মার্কিন কংগ্রেসের দুই কক্ষই (সেনেট এবং হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভস) ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির হাত থেকে বেরিয়ে গিয়েছে। সেনেটের দখল পুরোপুরি নিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভসের সংখ্যাগরিষ্ঠ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফ্রান্সে অশান্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে চর্চা! কী বলেছেন ট্রাম্প?

বাংলার জনরব ডেস্ক : ফ্রান্সে চলমান অশান্তির জন্য ফ্রান্স নিজে দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিক্ষোভের পেছনে রয়েছে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং দেশের মধ্যে চলা মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মনে করেন এটা অজুহাত মাত্র। মূল কারণ হচ্ছে অনুপ্রবেশ। ফ্রান্স সরকার যেভাবে অনুপ্রবেশ ইস্যুতে নীরব থাকেন এবং সীমান্ত খুলে দিয়েছেন তার ফলে ই যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকেছেন তারা কেউই ফ্রান্সের উন্নয়ন চাইছে না বরং তারা ফ্রান্সকে ঘৃণা করে। মার্কিন প্রেসিডেন্ট এর এই বক্তব্য প্রচারের পরেই বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে। ফ্রান্সের এই বিক্ষোভের পেছনে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

২৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে ভারত পাকিস্তানের সংঘর্ষ থামিয়েছিলাম ফের বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

বাংলার জনরব ডেস্ক : অপারেশন সিন্দুরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের রাষ্ট্রনায়ক কে রীতিমতো হুমকি দিয়েছিলেন বলে ফের দাবি করলেন। তিনি বলেছেন দুই দেশের সংঘর্ষ থামানোর জন্য তিনি হুমকি দিয়ে বলেছিলেন যদি সংঘর্ষ না থামানো হয় তাহলে ২৫০ শতাংশ শুল্ক চাপানো হবে। ট্রাম্প শুক্রবার ফ্লরিডার একটি নির্বাচনী সমাবেশে বলেন, ‘‘আমি ভারত ও পাকিস্তানের নেতাদের সতর্ক করে বলেছিলাম— তাঁরা যদি লড়াই বন্ধ না করেন, তবে আমেরিকার সঙ্গে কোনও বাণিজ্য করতে পারবেন না এবং তাঁদের উপর ২৫০ শতাংশ শুল্ক চাপানো হবে।’’ তাঁর ওই হুমকির মুখেই নরেন্দ্র মোদী, শাহবাজ় শরিফেরা সংঘর্ষে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে! খুব শীঘ্রই বাস্তবায়ন হবে জানালেন ট্রাম্প

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারত সফররত মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর পর এমনটা জানালেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ওরা (ভারত) চুক্তি করতে চাইছিল। আমরাও চুক্তি করতে চলেছি। প্রায় হয়েই এসেছে।” একই সঙ্গে তিনি বলেন, “আমরা যে সমস্ত চুক্তি করেছি, তার তুলনায় এটি অন্যরকম হতে চলেছে।” রুবিয়োও জানিয়েছেন, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি প্রায় চূ়ড়ান্ত হয়েই গিয়েছে। কেবল অল্প কিছু বিষয় নিয়ে এখনও দুই দেশের মধ্যে ঐকমত্য হয়নি। মার্কিন বিদেশসচিবের আশা, ওই অল্পসংখ্যক বিষয়গুলি নিয়ে শীঘ্রই সমাধানসূত্র বেরোবে। তার পরেই দুই দেশের নেতা চুক্তিতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই স্বীকার করলো তেহরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করল তেহরানও। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনেইয়ের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমাজমাধ্যমে সেই ঘোষণা করেন। কিন্তু ইরানের তরফে এই খবর উড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বার। তারা দাবি করেছে, তাদের নেতা অক্ষত এবং নিরাপদে রয়েছেন। রবিবার সকালে ইরানের সরকারি সংবাদমাধ্যমও খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করল। যৌথ বাহিনীর হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Elon Mask: ট্রাম্প – মাস্কের সম্পর্ক ফের স্বাভাবিক ছন্দে ফিরছে! বাকযুদ্ধের জন্য অনুতপ্ত শিল্পপতি

বাংলার জনরব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এতদিন ধরে যে বাক যুদ্ধ চালাচ্ছিলেন শিল্পপতি ইলন মাস্ক তা নিছক গটআপ ছিল। কারণ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অযথা বেফাস মন্তব্য করার জন্য তিনি বলেছেন বাড়াবাড়ি করে ফেলেছি, ঘুরিয়ে তিনি ক্ষমাও চেয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দু’দিন আগে পর্যন্তও ট্রাম্পের বিরোধিতা করে সমাজমাধ্যম ভরিয়ে দিয়েছিলেন মাস্ক। এ বার ডিগবাজি খেয়ে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টায় নামলেন টেসলা-কর্তা। বুধবার স্থানীয় সময় গভীর রাতে এক্স হ্যান্ডলে এক সংক্ষিপ্ত বার্তায় মাস্ক লেখেন, ‘‘ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত! বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল।’’ ‘সুন্দর বিল’কে কেন্দ্র…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

লস অ্যাঞ্জেলেস থেকে অভিবাসন বিরোধী যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল তা ধীরে ধীরে আমেরিকার সর্বত্রই ছড়িয়ে পড়ছে, সেনা নামিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিক্ষোভ কর্মসূচি, এবার কি করবেন ডোনাল্ড ট্রাম্প?

অভিবাসীবিরোধী বিক্ষোভের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, তার ঢেউ এবার টেক্সাসেও লেগেছে। টেক্সাসের অস্টিনে শতাধিক মানুষের একটি বড় দল মিছিল করে জে জে পিকল ফেডারেল ভবনের দিকে যায়। ভবনটি বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। টেক্সাসে এদিন বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও পতাকা ছিল। পুলিশের মুখোমুখি হলে তাঁরা ‘আইসিই নিপাত যাক’ বলে স্লোগান দিতে থাকেন। মিছিল নিয়ে দলটি ফেডারেল ভবনে পৌঁছানোর পর সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। অস্টিন পুলিশ সমাবেশকে ‘অবৈধ’ ঘোষণা করে বিক্ষোভকারীদের সরে যেতে বলে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Agitation At America : লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে ট্রাম্পের বাহিনী, প্রেসিডেন্ট এর বিরুদ্ধে মামলার হুমকি গভর্নরের

বাংলার জনরব ডেস্ক : বিক্ষোভ থামাতে সেনাবাহিনী নামিয়ে ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভ তো থামলোই না উপরন্ত পরিস্থিতির আরো অবনতি হয়েছে। লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিল মার্কিন প্রশাসন। কিন্তু ট্রাম্পের এই বাহিনীর সঙ্গে রীতিমতো সংঘাতে জড়িয়েছে বিক্ষোভকারীরা, পাল্টা রবার বুলেট থেকে শুরু করে কাঁদানো গ্যাস বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে বলে অভিযোগ। এদিকে,লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গাভিন নিউসাম। রবিবার তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর অভিযোগ, কোনও রকম আলোচনা ছাড়়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের…

আরও পড়ুন